BAF Shaheen College, Paharkanchanpur.

BAF Shaheen College, Paharkanchanpur. This is the official FB page of BAF Shaheen College PKP. Please Follow/Like to remain connected.

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যম...
28/06/2026

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এয়ার অধিনায়ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ ও বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর এর গভর্নিং বডির সভাপতি এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় তিনি বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিষ্ঠানের দেয়ালিকাও উদ্বোধন করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কলেজ অ্যাডজুট্যান্ট, সহকারী প্রধান শিক্ষকদ্বয়, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে কলেজ অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে এ আয়োজন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ

Start-up, Science project and Innovation Idea Showcasing program -এ জেলা পর্যায়ে টাঙ্গাইল জেলার -১২ টি উপজেলার বিভিন্ন স...
22/06/2026

Start-up, Science project and Innovation Idea Showcasing program -এ জেলা পর্যায়ে
টাঙ্গাইল জেলার -১২ টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ অংশগ্রহণ করে,তার মধ্যে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করে।

Start-up, Science project and Innovation Idea Showcasing program -এ উপজেলা পর্যায়ে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর ১ম স...
22/06/2026

Start-up, Science project and Innovation Idea Showcasing program -এ উপজেলা পর্যায়ে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর ১ম স্থান অর্জন করেছে।

এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান। শাহীন ডেস্ক: আষাঢ়ের মধ্য দুপুরে বিষাদ-আনন্দের মিশেল ঘটেছিলো বাংলাদেশ বিমান বাহিনী ...
22/06/2026

এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান।

শাহীন ডেস্ক: আষাঢ়ের মধ্য দুপুরে বিষাদ-আনন্দের মিশেল ঘটেছিলো বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরের অডিটোরিয়ামে। যেতে না দিলেও দিতে হলো বিদায়। এইচএসসি ব্যাচ ২০২৬ এর শিক্ষার্থীরা কলেজ জীবন শেষ করে আজ বিদায় নিয়ে চলে গেল বৃহৎ পরিসরে নিজেকে তুলে ধরবার জন্য।
কলেজ অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান পিএসসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, কলেজ এডজুটেন্ট ও সকল শিক্ষকবৃন্দ। বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষার শাখার সকল শিক্ষার্থী এ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি ভালো ফলাফল যে কেউ কষ্ট করে অর্জন করতে পারে কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য তাকে প্রতিদিন মেধা এবং জ্ঞানের পেছনে ছুটতে হয়। এজন্য চাই পরিশ্রম সততা এবং কর্মনিষ্ঠা। আমি আশা রাখি আমাদের শিক্ষার্থীরা সেই দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
08/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

07/05/2026
"রক্তঋণের স্মরণে—গণহত্যা দিবস-২০২৬ এ আবেগ, শ্রদ্ধা ও প্রজন্মের অঙ্গীকার" বাংলার ইতিহাসে এমন কিছু দিন আছে, যেগুলো শুধু ক্...
25/03/2026

"রক্তঋণের স্মরণে—গণহত্যা দিবস-২০২৬ এ আবেগ, শ্রদ্ধা ও প্রজন্মের অঙ্গীকার"
বাংলার ইতিহাসে এমন কিছু দিন আছে, যেগুলো শুধু ক্যালেন্ডারের তারিখ নয়—বরং বেদনা, ত্যাগ আর অমর গৌরবের প্রতীক। গণহত্যা দিবস তেমনই এক দিন। সেই রক্তঝরা স্মৃতিকে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস-২০২৬।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। সিনিয়র শিক্ষক আব্দুল মালেক মিয়ার সুমধুর তিলাওয়াতে পরিবেশ হয়ে ওঠে শান্ত, গম্ভীর ও ভাবগাম্ভীর্যে পূর্ণ। যেন সেই পবিত্র ধ্বনি আমাদের স্মরণ করিয়ে দেয়—এই দেশ, এই স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়; এটি লাখো শহীদের রক্তে কেনা এক অমূল্য সম্পদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদেরিয়া বাহিনীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম মিয়া। তাঁর উপস্থিতি ছিল পুরো আয়োজনের প্রাণ। তিনি যখন মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, তখন তাঁর কথার প্রতিটি শব্দ যেন ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। যুদ্ধের ভয়াবহতা, নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন, সহযোদ্ধাদের আত্মত্যাগ—সবকিছু তাঁর কণ্ঠে যেন জীবন্ত হয়ে ওঠে। তাঁর বর্ণনায় উঠে আসে সেই কঠিন সময়ের সাহস, সংগ্রাম আর অদম্য দেশপ্রেম, যা আজও আমাদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজে এডজুটেন্ট, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক ও মাধ্যমিক), সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কোমলপ্রাণ শিক্ষার্থীরা। সবার সম্মিলিত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ ও হৃদয়গ্রাহী।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে উপস্থাপন করেন প্রভাষক তাজিন জাহেদ। তাঁর দক্ষ সঞ্চালনায় প্রতিটি পর্ব হয়ে ওঠে সাবলীল, গম্ভীর এবং অর্থবহ।
পুরো আয়োজন জুড়ে ছিল এক ধরনের নীরব আবেগ—যেন প্রত্যেকে নিজ নিজ হৃদয়ে অনুভব করছিল সেই ভয়াবহ ইতিহাসের ভার। এই দিনটি আমাদের শুধু শোকের নয়, বরং আত্মপরিচয় জানার, ইতিহাসকে হৃদয়ে ধারণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
গণহত্যা দিবস আমাদের শিখিয়ে দেয়—স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি চেতনা, একটি দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা থেকেই নতুন প্রজন্ম শপথ নেয়—তারা দেশের মর্যাদা রক্ষা করবে, মানবিকতা ও ন্যায়ের পথে চলবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে।
এই আবেগঘন আয়োজন তাই কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ছিল ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার। বাংলার এই রক্তাক্ত ইতিহাস কখনো মুছে যাবে না—এটি প্রজন্ম থেকে প্রজন্মে আলো ছড়াবে, প্রেরণা জোগাবে এবং আমাদের মাথা উঁচু করে বাঁচতে শেখাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬সূত্র: ০৬ মার্চ, ২০২৬। দৈনিক ইত্তেফাক।
06/03/2026

নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬
সূত্র: ০৬ মার্চ, ২০২৬। দৈনিক ইত্তেফাক।

04/03/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএএফ শাহীন কলেজে রমজান এর ছুটির কারণে সব ধরনের সেবা যেমন, ছাড়পত্র, প্রশংসাপত্র, সার্টিফিকেট, মার্কশিট, সুপারিশপত্র সহ সকল ধরনের সেবা সমূহ সাময়িকভাবে বন্ধ থাকিবে (জরুরি প্রয়োজন ব্যতিত যেমন-এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ প্রয়োজন)। ঈদের ছুটির পরে কলেজের সকল কার্যক্রম এবং সেবা স্বাভাবিক ভাবে প্রদান করা হবে।
আদেশক্রমে
কর্তৃপক্ষ

Address

Nalua, Shakhipur
Tangail
1950

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 07:00 - 15:00
Wednesday 07:00 - 15:00
Thursday 07:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when BAF Shaheen College, Paharkanchanpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share