Classic International School

Classic International School Education for peace.
শান্তির জন্য শিক্ষা।

আমাদের শিক্ষা দর্শনঃ
ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভিত রচনা এবং আদর্শ মানুষ তৈরীতে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, লোকজ চিন্তা-চেতনা, মনুষ্যত্ববোধ ও মানবতাই আমাদের শিক্ষা দর্শনের মূল ভিত্তি।

আমাদের ভিশনঃ
ছাত্র-ছাত্রীদের মানুষ হওয়ার সাধনায় নিয়োজিত করা, জ্ঞান অন্বেষণে উৎসাহিত করা, নতুন সৃষ্টির প্রত্যয় ও উৎপাদন প্রক্রিয়া এবং উৎপাদনের উপায়ের সাথে পরিচিত করা, সমাজ ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, জীবনবোধ ও জীবন চর্চার সাথে সম্পৃক্ত করাই আমাদের ভিশন।

আমাদের মিশনঃ
ছাত্র-ছাত্রীদের জানার জন্য শেখাবো, কিছু করতে পারার জন্য শেখাবো, তাদেরকে বিকশিত করার জন্য শেখাবো। সর্বোপরি সম্প্রীতির মাঝে সকলের সাথে একত্রে বসবাস করতে সক্ষম করে তোলাই আমার মিশন।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
ছাত্র-ছাত্রীদের নৈতিক আচরণ বিকাশে সহায়তা করা।
ছাত্র-ছাত্রীদের দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করা।
ছাত্র-ছাত্রীদের সমাজ সচেতন ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করা।
ছাত্র-ছাত্রীদের মনে দেশপ্রেম, নাগরিকতাবোধ ও কর্তব্যবোধ জাগ্রত করা।
ছাত্র-ছাত্রীদের অধ্যবসায়, শ্রমের মর্যাদা, সদাচারণ ও ন্যায় নিষ্ঠতা ইত্যাদির গুণ অর্জনে সহায়তা করা।
ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদিতার সাথে পরিচিত করা।
আমাদের বৈশিষ্ট্যঃ
ছাত্র-ছাত্রীদের আনন্দের সহিত পাঠদান।
পরিপাটি ও সুন্দর ক্লাশরুম।
ক্লাশে প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবহার।
ছাত্র-ছাত্রীদের পাঠদান বিষয়ক নিরবচ্ছিন্ন সেবা প্রদান।
ছাত্র-শিক্ষক-অভিভাবকদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ও কার্যকরী সম্পর্ক স্থাপন।
সুস্থ সংস্কৃতি চর্চা ও বিনোদনের ব্যবস্থা।
ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতন করা।
ছাত্র-ছাত্রীদের নিজের প্রতি ও অন্যের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলা।
ছাত্র-ছাত্রীদের সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায় সম্পর্কে সচেতন করা।
ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও স্কুল ভীতি দুর করা।

Address

Tangail
1900

Telephone

+880 1726 199 614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Classic International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category