Diploma in Agriculture Online Class and Basic Knowledge for Students.

Diploma in Agriculture Online Class and Basic Knowledge for Students. প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই/বোন এবং অধ্যয়নরতদের জন্য

ধানের নতুন ঘাতক বিপিবি*********************নতুন হওয়ায় রোগটি ডিপ্লোমার সিলেবাসে নেই।কিন্তু রোগটি সম্পর্কে সকলের জানা প্রয়...
24/04/2022

ধানের নতুন ঘাতক বিপিবি
*********************
নতুন হওয়ায় রোগটি ডিপ্লোমার সিলেবাসে নেই।কিন্তু রোগটি সম্পর্কে সকলের জানা প্রয়োজন।

BPB রোগ এর পরিচিতিঃ
ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট ব্যাকটেরিয়া জনিত দানা পঁচা রোগ বা দানা ঝলসানো রোগ নামেও পরিচিত।

BPB রোগের কারনঃ
Burkholderia glumae নামক এক ধরণের ব্যাকটেরিয়া এবং জলবায়ুর বিরূপ প্রভাব।

BPB রোগের লক্ষণঃ
ধানের শীষ বের হ‌ওয়ার সময় ও দানা গঠনের সময় কোন পূর্ব সতর্কতা ছাড়াই এই রোগের লক্ষণ দেখা যায়। শিষের ছোট ছোট ধান গুলো সঠিকভাবে দানা বাধতে পারে না এবং চিটা হয়ে যায় তবে শিষের সকল দানা গুলো চিটা হয় না। আক্রান্ত ধানের দানা গুলো ধূসর/কাল/গোলাপী রং ধারণ করে।
শিষে চিটা হওয়ার ফলে ওজন থাকে না বিধায় শিষগুলো খাড়া হয়ে থাকে। সংক্রমিত শিষের নিচের অংশ সবুজ থাকে। রোগটিকে অনেকে না বুঝে ব্লাষ্ট, বিএলএস এবং গান্ধী পোকার আক্রমনের সাথে মিলিয়ে ফেলে।

BPB কিভাবে ছড়ায়ঃ
ব্যাকটেরিয়াগুলো ধান গাছের পাতা এবং খোলে অবস্থান করে এবং তারা প্রতিকুল পরিবেশেও বেঁচে থাকতে পারে। ধানগাছ বড় হওয়ার সাথে সাথে ব্যকটেরিয়াগুলো গাছের উপরের দিকে উঠতে থাকে। ব্যাকটেরিয়া টি ধানের শিষ বের হওয়ার সাথে সাথে সেখানে আক্রমন করে। ফুলের রেনূ গুলো নষ্ট করে ফলে ধানের দানা গুলো চিটাতে পরিনত হয়। ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট সাধারণত গরম ও আর্দ্র আবহাওয়াতে বেশি ছড়ায়। যখন দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এর উপরে এবং রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে এরকম আবহাওয়া এই রোগ ছড়ানোর জন্য উপযুক্ত। এছাড়া অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার এই রোগের বৃদ্ধি ত্বরান্বিত করে।

BPB রোগের বাহকঃ
ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট একটি বীজ বাহিত রোগ। রোগ আক্রান্ত বীজ হতে চারা উৎপাদন করে আবাদ করলে তা নিয়ন্ত্রনের বাস্তবিক কোন উপায় নেই।

BPB দমনে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনাঃ

১.বীজ বপনের পূর্বে ৫ থেকে ৬ দিন কড়া রোদে বীজ শুকিয়ে নেয়া
২. জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করা।
৩. অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা।
৪. কপারঅক্সিক্লোরাইড (কপার ব্লু) , কাসুগামাইসিন (কাসুমিন ২%) , বিসমার্থিওজল (ব্যকট্রোবান), ক্লোরোআইসোব্রমাইন সায়ানুরিক এসিড (ব্যকটাফ) (বাংলাদেশের বাজারে পাওয়া যায়) এ জাতীয় বালাইনাশক প্রয়োগ করে এই রোগ নিয়ন্ত্রন করা যায়।

ষষ্ঠ পর্বের ২৮/০২/২০২১ তারিখের পরিক্ষা আগামী ০৬/০৩/২০২১ তারিখ অনুষ্ঠিত হবে।
26/02/2021

ষষ্ঠ পর্বের ২৮/০২/২০২১ তারিখের পরিক্ষা আগামী ০৬/০৩/২০২১ তারিখ অনুষ্ঠিত হবে।

18/07/2020

কৃষি ডিপ্লোমায় অধ্যায়নরত ৬ষ্ঠ পর্বের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,🗣
তোমাদের সকল অনলাইন ক্লাস সমূহ এই পেইজে শেয়ার করা (হচ্ছে)হয়।তোমরা তোমাদের সুবিধা মতো যে কোন সময়ে,এই পেইজ থেকে ক্লাস করতে পারবে।এই পেইজটা শুধু তোমাদের ৬ষ্ঠ পর্বের অনলাইন ক্লাসগুলো একত্র করার জন্য তৈরী করা হয়েছে।
এতএব,তোমরা যারা পেইজটিতে লাইক দিয়েছ,তাদের ধন্যবাদ,এবং সেইসাথে যাদের ৬ষ্ঠ পর্বের ক্লাসগুলো একত্রে প্রয়োজন,তাদেরকেও ইনভাইট করতে পার.👥

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diploma in Agriculture Online Class and Basic Knowledge for Students. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category