09/06/2026
পুনর্মিলনী। শুনলেই মনের মাঝে অন্যরকম ভালোলাগা কাজ করে। অনেক বছর পর পুরনো বন্ধু- বান্ধব, পুরনো দিনের স্মৃতিচারণ, পুরনো মানুষ , ফেলে আসা ক্যাম্পাস। আর তা যদি হয় শিক্ষাজীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কাটানো, মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ক্যম্পাসে তাহলেতো কথাই নেই। আজ থেকে ১০ বছর পূর্বে ২০১৭ সালের এই স্কুল থেকে এসএসসি পাস করি। ১ম পূর্ণমিলনী ২০২৫ যথাসময়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। ঠিকঠাক মত চলছিলো সব। অনুষ্ঠান চলাকালীন মধ্যাহ্নের সময়ে সবার দৃষ্টি সরে যায় মূল অনুষ্ঠান হতে। আগত প্রাক্তন ছাত্র -ছাত্রীরা ছুটে যেতে লাগলো। অনেকে হয়তো বুঝতে পেরেছেন কি হয়েছিল তখন। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের নিরাশ করেননি। শিক্ষক-শিক্ষিকারা তাদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ফেলে যোগ দেন আমাদেরই পূনর্মিলনিতে । এবং থেকেছেন আমাদের সাথে সারাদিন। ছাত্র- শিক্ষকদের এই বন্ধন অটুট থাকুক আজীবন এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাই আগামি পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে।