SSC Corner

SSC Corner We provide quality educational content. Our purpose is to help you expand your knowledge and consciousness, discover yourself and become a better person.

SSC Corner provide quality educational content.

06/12/2025
সম্মানিত অভিভাবক - আস-সালামু আলাইকুম,২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ১৯,২৮,৯৭০ জন পরীক্ষার্থী...
06/12/2025

সম্মানিত অভিভাবক - আস-সালামু আলাইকুম,
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ১৯,২৮,৯৭০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১,৩৯,০৩২ জন পরীক্ষার্থী A+ পেয়েছে। অর্থাৎ, মাত্র ৭.২১%। ফলাফল পর্যালোচনায় আরো দেখা গেছে, অধিকাংশ পরীক্ষার্থী বাংলা (১ম ও ২য় পত্র), সমাজ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়) ও ইসলাম শিক্ষা বিষয়ে A+ পায়নি। অথচ ৫ বছরের (৬ষ্ঠ - ১০ম শ্রেণীর) অভিজ্ঞ শিক্ষক হিসেবে আমি দেখেছি সঠিক গাইডলাইন ও যত্নশীল পড়াশোনার মাধ্যমে এই বিষয়গুলোতে শিক্ষার্থীরা খুব সহজেই ভালো ফলাফল করতে পারে।

 ফলাফল খারাপ হওয়ার মূল কারণ-
👉 বাংলা ব্যাকরণ অংশে অনেক শিক্ষার্থীই দুর্বল থাকে;
👉 এই বিষয়গুলোতে প্র্যাক্টিক্যাল (ব্যবহারিক) নম্বর না থাকা;
👉 লেখার কৌশলে দুর্বলতা;
👉 পর্যাপ্ত প্রস্তুতির অভাব;
👉 বিষয়কে অবহেলা করা।

 বিশেষভাবে পড়ানো হয়:

বাংলা । সমাজ । বিজ্ঞান । ইসলাম শিক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

👉 সহজভাবে বিষয় বোঝানো;
👉 পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি;
👉 পরীক্ষামুখী সাজেশন;
👉 নিয়মিত অনুশীলন;
👉 ব্যক্তিগত যত্ন ও পরামর্শ।

বি.দ্র. শুধুমাত্র টাঙ্গাইল শহরের মধ্যে ৬ষ্ঠ - ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানো হয়।

যোগাযোগ: 01816-139937

✨ আজকের ছোট্ট পদক্ষেপই বদলে দিবে আপনার সন্তানের আগামীর ফলাফল।✨

পড়াশোনার যে অলিখিত নিয়ম আমরা সবাই মেনে চলি……পড়তে যে কারোই ভালো লাগে না, ব্যাপারটা এমন না। পেপার পড়তে ভালো লাগে, বই পড়তে ...
03/09/2021

পড়াশোনার যে অলিখিত নিয়ম আমরা সবাই মেনে চলি……
পড়তে যে কারোই ভালো লাগে না, ব্যাপারটা এমন না। পেপার পড়তে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, ফেসবুকের স্ট্যাটাস এমনকি চর্ম-যৌন রোগের লিফলেট পড়তেও ভাল লাগে, তবু ক্লাসের পড়াশোনা, সে যেন এক আতঙ্কের নাম! এই আতঙ্কের কারণেই ছাত্রজীবনে পড়াশোনার কিছু অলিখিত নিয়ম মেইনটেইন করে চলে কমবেশি সবাই। দেখ তো, পড়াশোনার ক্ষেত্রে এই নিয়মগুলো তুমিও ফলো করো (কিংবা করতে!) কিনা!

১। খালি পেটে পড়তে বসা যাবে না। কিছু একটা খেয়ে পড়তে বসতে হবে।
২। মাত্র খাওয়াদাওয়া শেষ করার পর পড়তে বসা যাবে না। ভরা পেটে পড়াশোনা হয় না।
৩। ৯টা বাজে পড়তে বসবো ঠিক করার পর যদি বসতে বসতে ৯:০৩ বেজে যায়, তবে তখন আর বসা যাবে না। ৯:৩০ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৪। বন্ধু পড়া শুরু করেনি, ও পড়া শুরু করলে এরপর বসা যাবে।
৫। ঘুমঘুম ভাব হলে একটু না ঘুমিয়ে পড়া যাবে না।
৬। খেলা চলাকালীন পড়াশোনা করা যাবে না। ম্যাচটা শেষ করে পড়তে হবে।
৭। নোটিফিকেশনটা একবার দেখেই…
৮। বাসায় গেস্ট থাকলে তাদের বিদায় দেয়ার আগ পর্যন্ত পড়তে বসা যাবে না।
৯। সন্ধ্যাবেলা পড়তে বসা যাবে না। আগের দিনের গুরুজনেরা বলতো, নিশ্চয়ই ভালোর জন্যই বলতো...
১০। সব নোটস গোছানো না থাকলে আগে সেগুলো গুছিয়ে তারপর পড়তে বসতে হবে।
১১। পড়ার আগে টেবিলটা গুছিয়ে নিতে হবে।
১২। রাত হয়ে গেছে, সকালবেলা ফ্রেশ মাইন্ডে পড়তে বসবো।
Next Day সকালবেলা…….

Address

Tangail Sadar
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSC Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share