প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা

  • Home
  • Bangladesh
  • Tangail
  • প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা

প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত সবাই এই প?

অভিনন্দন,অভিনন্দন, অভিনন্দন স্যার শ্রদ্ধেয় নুর মোহাম্মদ স্যারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পদায়ন...
09/12/2025

অভিনন্দন,অভিনন্দন, অভিনন্দন স্যার
শ্রদ্ধেয় নুর মোহাম্মদ স্যারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পদায়ন...

আজ থেকে কয়েকবছর আগেই দেশের বেশ কয়েকটি পত্রিকায় লেখাটি ছাপা হয়েছিল।বিষয় ছিল: "প্রাথমিক শিক্ষায় সুর ও ছন্দের গুরুত্ব"।কচিক...
06/11/2025

আজ থেকে কয়েকবছর আগেই দেশের বেশ কয়েকটি পত্রিকায় লেখাটি ছাপা হয়েছিল।
বিষয় ছিল: "প্রাথমিক শিক্ষায় সুর ও ছন্দের গুরুত্ব"।

কচিকাঁচা শিক্ষার্থীদের শারীরিক -মানসিক দক্ষতা ডেভলপমেন্টের জন্য সুরের গুরুত্ব ব্যাপক।এটা গবেষণালব্ধ তথ্য,নিছক কথার কথা নয়।জন্ম থেকেই একটা মানুষ নিজের অজান্তেই তার ভেতরে নানা রকম সুরের লালন পালন করে।শিশুর হাসি কিংবা কান্নায় রয়েছে একটা নির্দিষ্ট সুর।এই সুর এক জন থেকে অন্য জনের ভিন্ন ভিন্ন হয়।আপনি হাঁটছেন,খেয়াল করে দেখুন আপনার হাঁটায় একটা রিদম আছে।এই রিদম এলোমেলো করে হাঁটার চেষ্টা করুন তো,পারবেন না।আপনি খাচ্ছেন,পান করছেন,কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন,দৌড়াচ্ছেন সব কিছুতেই রয়েছে রিদম। বুকের বামপাশে হাত দিয়ে দেখুন তো,আপনার হার্ট ও কিন্তু একটা নির্দিষ্ট বীট মেইনটেইন করে।সন্তানের কান্না থামাতে মায়েরা গান গায়,সুরে ছন্দে ছড়া শোনায়।আমরা নামতা শিখি সুরে,ছড়া শিখি সুরে।ইদানিং তো ফিজিক্সের অনেক সুত্র ও সহজে আয়ত্ত করার জন্য নানা রকম গানের সুরে সুরে শিখে শিক্ষার্থীরা।প্রকৃতিতে দেখুন পাখির গান,ঝর্ণায় পানির ছন্দ,ধানের ক্ষেতে বাতাসের দোলা,বৃষ্টির শব্দ কিংবা মেঘের গর্জন সব কিছুতেই সুর আর ছন্দ।সবাই হয়ত এসব অনুধাবন করতে পারে না।তবে যখন খেয়াল করবেন,ঠিকই বুঝতে পারবেন।
এগুলো শুধুই আমার নিজের কথা না,এগুলো গবেষকরা বলেন।সুর,তাল,ছন্দ সব মিলিয়েই সংগীত। আর সংগীত হলো সায়েন্স।যা শিশুর শিখনকে স্থায়ী করণে এবং শিখনকে সহজবোধ্য করতে অপরিসীম ভূমিকা রাখে।এজন্যই প্রাথমিক বিদ্যালয়ে ১ম-৫ম শ্রেণির জন্য ১৩ টি গান এবং প্রাক প্রাথমিক শ্রেণির জন্য আরো বেশ কিছু গান ও ছড়া নির্ধারণ করা হয়েছে।

দৃষ্টি আকর্ষণ : সংগীতের গুরুত্ব নিয়ে আমার অবজারভেশন লিখেছি।অতি উৎসাহী হয়ে কেউ সংগীত শিক্ষক নিয়োগের সাথে গুলিয়ে ফেলবেন না।।শিক্ষক নিয়োগ সেটা কর্তৃপক্ষের ব্যাপার।আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়ার দু:সাহস করি না।যাদের ভালো লাগবে না এড়িয়ে যাবেন।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় ম্যাম।আপনার জীবনের প্রতিটি মুহুর্ত হোক বরকতময়। দোয়া ও শুভ কামনা সব সময়।
18/10/2025

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় ম্যাম।আপনার জীবনের প্রতিটি মুহুর্ত হোক বরকতময়। দোয়া ও শুভ কামনা সব সময়।

আমাদের আবার দেখা হোকঅনেকখানি গল্প হোকনির্ঘুম ১ রাত্রি হোকমনে স্মৃতির পাহাড় হোক।ক্লান্তিগুলো দূর হোকমনটা আবার শান্ত হোক।
11/10/2025

আমাদের আবার দেখা হোক
অনেকখানি গল্প হোক
নির্ঘুম ১ রাত্রি হোক
মনে স্মৃতির পাহাড় হোক।
ক্লান্তিগুলো দূর হোক
মনটা আবার শান্ত হোক।

আন্তরিক অভিনন্দন আন্তর্জাতিক শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষেপ্রিয় সেলিম ভাইকে কে সন্দীপ উপজেলা, চট্রগ্রাম এর গুণী শিক্ষক নির্বা...
12/09/2025

আন্তরিক অভিনন্দন
আন্তর্জাতিক শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে
প্রিয় সেলিম ভাইকে কে সন্দীপ উপজেলা, চট্রগ্রাম এর গুণী শিক্ষক নির্বাচন করায় আন্তরিক অভিনন্দন।

11/09/2025

আমার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকেই শুনুন
How to make a "birds on strings"?
নির্ধারিত সিলেবাসের পাঠের অংশ এটি।তাই এটাকে অবহেলা করার সুযোগ নেই।এই ক্লাসে আমার একসাথে দুটো কাজ হয়েছে।শিক্ষার্থীরা নিজ হাতে "Birds on strings" তৈরি করেছে এবং কিভাবে তা তৈরি করেছে তা ইংরেজিতে বলতে পেরেছে।একটা ক্লাসে নির্ধারিত পাঠ্যাংশের মধ্যে আসলে অনেকগুলো উদ্দেশ্যে থাকে।সেটা চিহ্নিত করতে পারাটাই হলো মূল কাজ।শিক্ষার্থীদের লিখতে কোন অসুবিধা হয় না,যত অসুবিধা সব বলতে গেলেই।তাদের মুখ যেন জড়িয়ে আসে,যেটা পারে সেটাও বলার সময় ভুলে যায়,মুখে যেন আওয়াজ বের হয় না,হাত কাঁপে,চেহারা মলিন হয়ে যায়।আমার শিক্ষার্থীদের বেলায় ও তাই হয়।এসব হয় তাদের নিজেদের কনফিডেন্সের অভাবে।তারা ভাবে ইংরেজি বলার সময় যদি ভুল হয়! শিক্ষার্থীদের ইংরেজি শেখাবার আগে অথবা যে কোন কিছু শেখাবার আগে তাদের আত্নবিশ্বাসটা মজবুত করতে হবে।এই ভিডিও টা করার আগে আমি তাদের অনেকটা সময় নিয়ে মোটিভেট করেছি।তাদের এটা বোঝাতে বাধ্য করেছি যে, তারা পারবে।এরপর ভিডিও শেষ করে যখন তাদের দেখালাম,তারা মহা খুশি।এবার তারা আমাকে কথা দিয়েছে, এইভাবে তারা প্রতিদিন কিছু না কিছু ইংরেজিতে বলার চেষ্টা করবে।তারা বলেছে,"ম্যাম এই ভিডিওটা আমার মা কে পাঠাবেন,আমি মা কে দেখাবো।"
আমার বুঝতে অসুবিধা হয় নি,তারা কতটা খুশি হয়েছে আর কতটা আত্মবিশ্বাসী হয়েছে।
একটুখানি চেষ্টা আর অনেকখানি সফলতা।

#বিদ্যালয়ে #শিখন

এমন উদাহরণ আমার জীবনে বিরল।অধিদপ্তরের সর্বোচ্চ পর্যায়ের অভিভাবক হয়েও শ্রদ্ধেয় এডিজি স্যার যেভাবে আমার মত ক্ষুদ্র একজন শি...
29/08/2025

এমন উদাহরণ আমার জীবনে বিরল।অধিদপ্তরের সর্বোচ্চ পর্যায়ের অভিভাবক হয়েও শ্রদ্ধেয় এডিজি স্যার যেভাবে আমার মত ক্ষুদ্র একজন শিক্ষককে এপ্রিসিয়েশান দিলেন তা আমি কখনো ভুলবো না।স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উপকরণ হলো শিখন শেখানো কাজের সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম।উপকরণ ব্যবহার করলে ক্লাসের মধ্যে যেমন শিক্ষার্থীদের আগ্রহ বজায় ...
09/08/2025

উপকরণ হলো শিখন শেখানো কাজের সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম।উপকরণ ব্যবহার করলে ক্লাসের মধ্যে যেমন শিক্ষার্থীদের আগ্রহ বজায় থাকে তেমনি শিখনফল অর্জনেও সময় কিছুটা কম লাগে।সবসময় হাতে বানিয়ে উপকরণ ব্যবহার করা সম্ভব হয় না আমার।তবে মাঝে মাঝে আপ্রাণ চেষ্টা থাকে শিক্ষার্থীদের সাথে নিয়ে উপকরণ তৈরি করতে।আমি নিজে উপকরণ তৈরি করার চাইতে শিক্ষার্থীদের দিয়ে তৈরি করানোটা বেশি পছন্দ করি।কারণ এর মধ্যে হাতে কলমে শিক্ষার একটা ব্যাপার থাকে।কিন্তু এটা আবার ক্লাসের বাহিরে না বা বাড়ি থেকে তৈরি করে আনা ও না।।ক্লাসের সময়ে ক্লাসরুমের ভেতরে এই কাজটা করি।এটা হয়ত আমার ভুল ও হতে পারে।তবে আমি আমার শিক্ষার্থীদের সাইকোলজি বুঝি।প্রতিদিন টাইম ধরে ১ ঘন্টা বইয়ের পড়া নিয়ে কেন আলোচনা করতে হবে?মাঝে মাঝে এই রুটিনের ব্যাতিক্রম হলে এতে আমার শিক্ষার্থীদের তো কোন ক্ষতি হচ্ছে না!আমি মাঝে মাঝে ৪০ মিনিটে আমার ক্লাস শেষ করে ২০ মিনিট ধরে উপকরণ তৈরি করতে পারি।এতে আমি কিন্তু পাঠ থেকে ছিটকে পড়িনি,বরং পাঠের ভেতরে, আরো ভেতরে প্রবেশ করেছি।শিক্ষার্থীরা বোরড হলো না,কিন্তু যা শেখার তা শিখে নিলো।।আমিও খুব অল্প সময়ের মধ্যে শেখাতে পারলাম সময় সংক্রান্ত যত পাঠ।
কত্ত রকম ঘড়ি যে তারা তৈরি করেছে,আমি তো অবাক।প্রথম ভেবেছিলাম,গোল আকৃতির অতি পরিচিত টাইপ একটা ঘড়ি তৈরি করব।কিন্তু তাদের ইচ্ছেমত ঘড়ি তৈরি করতে বলামাত্র,তারা আমার হাতে তুলে দিলো নানা শেপের দেয়াল ঘড়ি,টেবিল ঘড়ি,হাত ঘড়ি,মোবাইল ঘড়ি,ডিজিটাল ঘড়ি, এনালগ ঘড়ি।এদের আবার নানা রঙ,নানা ডিজাইন,নানা আকৃতি। আমি তাদের কিচ্ছু দেইনি।খাতার পৃষ্ঠা ছিড়ে আর বিদ্যালয়ের সততা স্টোর থেকে কিছু কাগজ,ফেলে দেয়া কিছু কাগজের প্যাকেট কেটে তারা এসব তৈরি করেছে।হ্যাঁ, কাউকে কাউকে আমার ব্যাগে থাকা ছোট্ট সিজার আর মার্কার পেনটা দিয়েছিলাম প্রয়োজনে ব্যবহার করার জন্য।বাস,এইটুকুই।আর কিচ্ছু না।
আমি অভিভূত তাদের কাজে।
আপনারাও আমার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও দোয়া রাখবেন।

ঈদ মোবারক।
30/03/2025

ঈদ মোবারক।

Eid Mubarak
11/04/2024

Eid Mubarak

11/04/2024

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা:

Shortcuts

Share