Shaheen Cadet School,Adalatpara, Tangail

Shaheen Cadet School,Adalatpara, Tangail Shaheen cadet school Adalatpara Tangail.

Permanently closed.
20/04/2024

সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।প্রচন্ড তাপদাহের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২১ এপ্রিল হতে ২৭ এপ্রিল পর্যন্ত ক্লাস সহ স্কুল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ এপ্রিল রবিবার স্কুল কার্যক্রম পুনরায় চালু হবে।

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ !!❇️ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য ।শুধুমাত্র ২০২৪ সা...
10/02/2024

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ !!

❇️ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য ।
শুধুমাত্র ২০২৪ সালে শাহীন শিক্ষা পরিবার হতে ক্যাডেট কলেজে এই পর্যন্ত প্রাপ্ত ফলাফল মোতাবেক লিখিতভাবে ৩৩৫ জন শিক্ষার্থীর চান্স প্রাপ্তি । চান্স পাওয়া সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ।
আপনি জানেন কি ?
❇️ সারা বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে তার মধ্যে ৯ টি বালক এবং ৩ টি বালিকা ক্যাডেট কলেজ ।
❇️ সমগ্র বাংলাদেশে ৮ টি বিভাগীয় শহরসহ ৩২ জেলায় শাহীন শিক্ষা পরিবারের ১১৬ টি ক্যাম্পাস রয়েছে।
☀ শাহীন শিক্ষা পরিবারের যে কোন ক্যাম্পাস পরিদর্শনের জন্য আপনাকে স্বাগতম। আসুন, দেখুন, যাচাই করে সিদ্ধান্ত নিন। ☀️
▶️ সকল শাখা সমূহের বিস্তারিত ঠিকানা ও মোবাইল নম্বর জানতে ক্লিক করুন: https://shaheen.edu.bd/bangla/branch.php

🌟প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইং, ২৭ মাঘ ১৪৩০, ২৮ রজব ১৪৪৫ হিজরি।

১। পদের নামঃ শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন) পদ সংখ্যাঃ ইংরেজি বিষয়ে ৪০ জন, গণিত বিষয়ে ৪০ জন, বাংলা বিষয়ে ৪০ জন।২। পদের ন...
07/02/2024

১। পদের নামঃ শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন)
পদ সংখ্যাঃ ইংরেজি বিষয়ে ৪০ জন, গণিত বিষয়ে ৪০ জন, বাংলা বিষয়ে ৪০ জন।

২। পদের নামঃ প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যাঃ ২০ জন।

১। পদের নামঃ শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন)
বিস্তারিতঃ
প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগের পর স্থায়ীভাবে একটি শাখার পরিচালক হওয়ার সুবর্ণ সুযোগ। বিনা পুঁজিতে কমপক্ষে ৬ মাস থেকে ১২ মাস পর শাখা পরিচালক পদে আবেদনের সুযোগের মধ্য দিয়ে ইনভেস্ট ব্যতীত শাহীন শিক্ষা পরিবারের অংশীদার হিসেবে একটি জেলা বা উপজেলা বা একটি বাণিজ্যিক এলাকার শাখা পরিচালক হওয়ার এমন আকর্ষণীয় অফার শাহীন শিক্ষা পরিবারে এটাই প্রথম।

শাখা পরিচালক হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে যেসব যোগ্যতা ন্যূনতম থাকতে হবে তা নিম্নরূপ:
▶️ ইংরেজি বা গণিত বা বাংলা বিষয়ে পারদর্শী হতে হবে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে এবং গণিতের ক্ষেত্রে গণিতে অনুরূপভাবে বাংলায় আবেদনের ক্ষেত্রে অবশ্যই বাংলা ব্যাকরণে ন্যূনতম পারদর্শী হতে হবে।
▶️ প্রশিক্ষণকালীন সময়ে সর্বোচ্চ পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে নিজেকে তৈরি করার মানসিকতা ও প্রচেষ্টায় লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করতে হবে।
▶️ প্রশিক্ষণকালীন সময়ে মাসিক ১৮,০০০/- থেকে ২০,০০০/- টাকা প্রদান করা হবে।
▶️ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিএ পাশ বা সমমান পাশ। (শাহীন শিক্ষা পরিবারের যে কোন শাখার শিক্ষকগণ আবেদন করার সুযোগ পাবেন)
▶️ স্ব-স্ব বিষয়ে পাঠদানে পারদর্শী, পরিশ্রমী, অধূমপায়ী ও পান খায় না এমন ব্যক্তি আবেদন করতে পারবেন। (ধূমপানকারী ও পান খাওয়া ব্যক্তি সম্পূর্ণ অযোগ্য)
▶️ শাহীন শিক্ষা পরিবার এর বাংলাদেশের যে কোন জেলায় সম্পূর্ণ বদলী ভিত্তিতে প্রশিক্ষণকালীন সময়ে শিক্ষকতা করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করবেন। তবে নিজ জেলা ব্যতীত নিকটবর্তী জেলায় নিয়োগ হতে পারে।
▶️ প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল: ৩ মাস।
★ প্রথম পর্যায়ে ১ মাস অনলাইনেই ট্রেনিং কার্যক্রম করানো হবে। প্রার্থীগণ নিজ বাসা থেকেই এই ১ মাস ট্রেনিং করতে পারবেন।
★ দ্বিতীয় পর্যায়ে ১ মাস টাঙ্গাইলে প্রধান শাখায় বিষয়ভিত্তিক সরাসরি ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত সময় থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে। সেই সাথে ১৫,০০০/- টাকা সম্মানি হিসাবে প্রদান করা হবে।
★ তৃতীয় পর্যায়ে ১ মাস অনলাইনে আনুষঙ্গিক বিষয়ে ট্রেনিং কার্যক্রম করানো হবে এবং প্রধান কার্যালয়ের ট্রেনিং কার্যক্রমগুলোর উপরে নিজেকে শিক্ষার্থীর মতো লেখাপড়া করে যোগ্যতর হিসাবে গড়ে তুলতে হবে। উক্ত সময় প্রার্থী নিজ বাসায় অবস্থান করবেন। এ সময় ৭,৫০০/- টাকা সম্মানি প্রদান করা হবে।
★ চূড়ান্ত প্রশিক্ষণ: প্রাথমিক প্রশিক্ষণে ৬০% এর অধিক নম্বরধারীগণ চূড়ান্ত প্রশিক্ষণের জন্য শাহীন শিক্ষা পরিবারের যে কোন জেলায় অথবা শূন্যপদ সাপেক্ষে নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় ছয় থেকে বারো মাস ব্যাপি শিক্ষক হিসেবে নিম্নোক্ত বেতন কাঠামোতে নিয়োগ প্রাপ্ত হবেন। প্রশিক্ষণ ও দক্ষতা সাপেক্ষে পর্যায়ক্রমে শাখা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
★ অ্যাপটিটিউট টেস্টের নম্বরের ভিত্তিতে মাসিক বেতন ১৫,০০০/- (৬০% মার্ক), ১৮,০০০/-(৭০% মার্ক), ১৮৫০০/- (৭৫% মার্ক), ১৯,০০০/- (৮০% মার্ক), ১৯,৫০০/- (৮৫% মার্ক) এবং ২০,০০০/- (৯০%+ মার্ক) নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ৬০% এর নিচে নম্বরপ্রাপ্ত প্রার্থীগণ প্রশিক্ষণ গ্রহণ করার কারণে শাহীন শিক্ষা পরিবারের কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী শাখায় শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
▶️ ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে প্রার্থীর বিপরীতে প্রশিক্ষণকালীন সময়ে ব্যয় হওয়া অর্থ ফেরৎ প্রদান করতে হবে।
▶️ শাহীন শিক্ষা পরিবারের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে তথ্যাদি পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার/স্ব-হস্তে পাঠাতে হবে। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আবেদন পত্র ও নিজের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ব্যতীত অন্য কোন কাগজপত্র পাঠাতে হবে না।
(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়)
শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন) আবেদন ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনঃ https://drive.google.com/file/d/1MBgJmydTbxFAIM0h-LUPNrJ5iO9aTRNw/view?usp=sharing

২। পদের নামঃ প্রশাসনিক কর্মকর্তা
▶️ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি./ সমমান পাস।
▶️ মাসিক বেতনঃ যোগ্যতা অনুসারে ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা।
বিস্তারিত জানতে ও প্রশাসনিক কর্মকর্তা আবেদন ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনঃ https://drive.google.com/file/d/1OXtAPcodR_yooebqvF2NN9YVaLmk13GD/view?usp=sharing

আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।
আবেদন ফরম পাঠনোর শেষ সময়ঃ ১৪ মার্চ, ২০২৪ বিকাল ৫.০০ টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার সময়: ১৬ মার্চ, ২০২৪; সকাল ১০.০০ ঘটিকা।
প্রবেশপত্র বিতরণ: WhatsApp এ মেসেজের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হবে। প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে।
পরীক্ষার ভেণ্যু: SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।
বি.দ্রঃ ডাকযোগ/ কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না পেলে নিয়োগ বিজ্ঞপ্তির কমেন্টসে জানানোর জন্য বলা যাচ্ছে।

▶️ বিস্তারিত: www.shaheen.edu.bd
▶️ কোনো তথ্য জানতে কমেন্ট সেকশনে প্রশ্ন করুন।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল -২০২৪চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
05/02/2024

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল -২০২৪
চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

02/10/2023
 #২০২৩ সালের এস.এস.সি/সমমান সকল শিক্ষার্থীদের  #শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে  #শুভেচ্ছা ও অভিনন্দন
30/04/2023

#২০২৩ সালের এস.এস.সি/সমমান সকল শিক্ষার্থীদের
#শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে
#শুভেচ্ছা ও অভিনন্দন

শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক
21/04/2023

শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

আজ ২৪.০২.২০২৩ প্রথম আলো পত্রিকার চতুর্থ পেজে শাহীন শিক্ষা পরিবার। আমরাই প্রথম!!!   আমরাই প্রথম!!!   আমরাই প্রথম!!! ক্যাড...
24/02/2023

আজ ২৪.০২.২০২৩ প্রথম আলো পত্রিকার চতুর্থ পেজে শাহীন শিক্ষা পরিবার।

আমরাই প্রথম!!! আমরাই প্রথম!!! আমরাই প্রথম!!!
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ২০২৩ সালে শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখা থেকেই লিখিতভাবে ৬১ ও সমগ্র বাংলাদেশ থেকে ২৯৮ জন শিক্ষার্থী চান্স পেয়েছে; যা ক্যাডেট কলেজে মোট চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এক চতুর্থাংশ। এমন কৃতিত্ব শুধুমাত্র আমাদের এবং আমরাই প্রথম।

আমরাই প্রথম!!!   আমরাই প্রথম!!!   আমরাই প্রথম!!! ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ২০২৩ সালে শাহীন শিক্ষা পরিবার থে...
13/02/2023

আমরাই প্রথম!!! আমরাই প্রথম!!! আমরাই প্রথম!!!
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ২০২৩ সালে শাহীন শিক্ষা পরিবার থেকে লিখিতভাবে ২৯৭ জন শিক্ষার্থী চান্স পেয়েছে। যা ক্যাডেট কলেজে মোট চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এক চতুর্থাংশ। এমন কৃতিত্ব শুধুমাত্র আমাদের এবং আমরাই প্রথম।

চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য জানতে ভিজিট করুনঃ https://shaheen.edu.bd/

অথবা ক্লিক করুনঃ http://bit.ly/3DZJzNS

Address

Tangail

Telephone

+8801732085961

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaheen Cadet School,Adalatpara, Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shaheen Cadet School,Adalatpara, Tangail:

Shortcuts

Share

Category