BCS Preliminary Preparation

BCS Preliminary Preparation

Share

বিসিএস সহ যেকোনো চাকরির প্রস্তুতির জ?

14/10/2022

বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের রাজ্য রয়েছে ৫টি।
রাজ্যগুলো মনে রাখার টেকনিকঃ
"আমিত্রিমেপ"
আ=আসাম
মি=মিজোরাম
ত্রি=ত্রিপুরা
মে-মেঘালয়
প=পশ্চিমবঙ্গ

21/01/2022

আগামীকাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল- কলেজ বন্ধ থাকবে, সরকারি ঘোষণা ।
তথ্যসূত্র:সময় টেলিভিশন। :'(

03/01/2022

পরিবর্তিত কয়েকটি নতুন বাংলা ব্যাকরণ
নতুন ব্যাকরণ Vs পুরাতন ব্যাকরণ (৯ম ও ১০ম শ্রেণি)
------------------------------------------------------------------
উষ্মধ্বনি:
বর্তমানে ৩টি (শ, স, হ);
পূর্বে ছিলো: ৪টি (শ, স, ষ, হ)

সমাস:
বর্তমানে ৪ প্রকার ( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ);
পূর্বে ছিলো: ৬ প্রকার।

উৎস অনুযায়ী বাংলা শব্দ:
বর্তমানে ৪ প্রকার (তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি);
পূর্বে ছিলো: ৫ প্রকার (তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি)

পদ মোট:
বর্তমানে ৮ প্রকার;
পূর্বে ছিলো: ৫ প্রকার

সর্বনাম:
বর্তমানে ৯ শ্রেণিতে বিভক্ত;
পূর্বে ছিলো: ১০ শ্রেণিতে বিভক্ত

বিভক্তি:
বর্তমানে ৩ প্রকার;
পূর্বে ছিলো: ৭ প্রকার (শব্দবিভক্তি)

বর্তমান কাল:
৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)

ভবিষ্যৎ কাল:
৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)

কারক:
বর্তমানে ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);
পূর্বে ছিলো : ৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)

যতিচিহ্ন:
বর্তমানে ১৪টি;
পূর্বে ছিলো: ১২টি।

বাংলা ভাষার অবস্থান
বর্তমানে ষষ্ঠ;
পূর্বে ছিলো: চতুর্থ

স্পর্শ ধ্বনি:
বর্তমানে ২০টি;
পূর্বে ছিলো: ২৫টি

19/07/2021

♦♣♥ #কবি_সাহিত্যিকদের_প্রথম_গ্রন্থ♦♣♥

রবীন্দ্রনাথ ঠাকুর
উপন্যাস — বউ ঠাকুরানী হাট — ১৮৭৭ সাল।
কবিতা — হিন্দু মেলার উপহার — ১২৮১ বঙ্গাব্দ।
কাব্য — বনফুল — ১২৮২ বঙ্গাব্দ।
ছোট গল্প — ভিখারিনী — ১৮৭৪ সাল। নাটক —
রুদ্রচন্ড — ১৮৮১ সাল।

কাজী নজরুল ইসলাম
উপন্যাস — বাধঁন হারা — ১৯২৭ সাল।
কবিতা — মুক্তি — ১৩২৬ বঙ্গাব্দ।
কাব্য — অগ্নিবীণা — ১৯২২ সাল।
নাটক — ঝিলিমিলি — ১৯৩০ সাল।
গল্প — হেনা — ১৩২৬ বঙ্গাব্দ।

প্যারীচাঁদ মিত্র
উপন্যাস — আলালের ঘরের দুলাল — ১৮৫৮ সাল।

আবদুল গাফফার চৌধুরী
ছোট গল্প — কৃষ্ণ পক্ষ — ১৯৫৯ সাল।
উপন্যাস — চন্দ্রদ্বীপের উপাখ্যান — ১৯৬০ সাল।
শিশু সাহিত্য — ডানপিটে শওকত — ১৯৫৩ সাল।

আবু ইসহাক
উপন্যাস — সূর্য দীঘল বাড়ি — ১৯৫৫ সাল।

আলাউদ্দিন আল আজাদ
কাব্য — মানচিত্র — ১৯৬১ সাল।
উপন্যাস — তেইশ নম্বর তৈলচিত্র — ১৯৬০ সাল।
নাটক — মনক্কোর যাদুঘর — ১৯৫৮ সাল।
গল্প — জেগে আছি — ১৯৫০ সাল।
প্রবন্ধ — শিল্পীর সাধনা — ১৯৫৮ সাল।

আহসান হাবীব
কাব্য — রাত্রি শেষ — ১৯৪৬ সাল।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উপন্যাস ইংরেজি — Rajmohan’s Wife — ১৮৬২ সাল
উপন্যাস বাংলা — দুর্গেশনন্দিনী — ১৮৬৫ সাল।

দীনবন্ধু মিত্র
নাটক — নীলদর্পন — ১৮৬০ সাল।

মীর মোশাররফ হোসেন
নাটক — বসন্তকুমারী — ১৮৭৩ সাল।
উপন্যাস — রত্নাবতী — ১৮৬৯ সাল।

শামসুর রহমান
কাব্য — প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে — ১৯৫৯
সাল।

জীবনান্দ দাশ
কাব্য — ঝরা পালক — ১৯২৮ সাল।

মুনীর চৌধুরী
নাটক — রক্তাক্ত প্রান্তর — ১৩৬৮ বঙ্গাব্দ।

জহির রায়হান
গল্প — সূর্য গ্রহন — ১৯৫৫ সাল।

মাইকেল মধুসূদন দত্ত
ইংরেজি রচনা — The Captive Ladie — ১৮৪৯ সাল ।
নাটক –শর্মিষ্ঠা — ১৮৫৯ সাল।
কাব্য — তিলত্তমা সম্ভব — ১৮৬০ সাল।
মহাকাব্য — মেঘনাদ বধ — ১৮৬১ সাল।

28/06/2021

সফল ভাইভা অভিজ্ঞতা
৩৭ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা:
বোর্ড: ড. মোহাম্মদ সাদিক স্যার
তারিখ :১৬ জানুয়ারি, ২০১৮
ফলাফল: প্রশাসন ক্যাডার ( মেধাক্রম-৬০)

চেয়ারম্যান : তোমার প্রথম পছন্দ প্রশাসন।আচ্ছা বলতো সিলেট বিভাগীয় কমিশনারের নাম কি? (যদিও আমার বাড়ি রাজশাহী বিভাগে)
আমি : সরি স্যার, জানা নেই (তখন সিলেটের বিভাগীয় কমিশনার ছিলেন ড. মোছাম্মৎ নাজমুনারা খানুম)

চেয়ারম্যান : আচ্ছা বলতো বাংলাদেশের প্রথম নারী বিভাগীয় কমিশনারের নাম কি?
আমি : জানা নেই স্যার (উত্তর-ড. মোছাম্মৎ নাজমুনারা খানুম)

চেয়ারম্যান : এবার বলো, বাংলাদেশের প্রথম নারী প্রধান বিচারপতির নাম কি?
আমি : জনাব নাজমুন আরা সুলতানা। সাথে সাথে চেয়ারম্যান স্যার বললেন তোমাকে নারী নিয়েই প্রশ্ন করব আজ।

চেয়ারম্যান : মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য কি কি করেছেন?
আমি : নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরন, নারীর কল্যানে বিভিন্ন ভাতা (যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা) চালুকরন, নারী উদ্যোক্তা তৈরি ইত্যাদি

চেয়ারম্যান : বলতো বিরোধী দলের নেত্রীর নাম কি?
আমি : জনাব রওশন এরশাদ

চেয়ারম্যান : এবার বলো, সংসদ উপনেতার নাম কি?
আমি : সৈয়দা সাজেদা চৌধুরী

চেয়ারম্যান : আচ্ছা তোমার গ্রামের নাম হোসেন নগর। এই নামকরনের প্রেক্ষাপট কি?
আমি : স্যার রাজা হুসাইন শাহ এর নাম অনুসারে এ নামকরন করা হয়। রাজা হুসাই শাহ তার যাত্রাকালে/অথবা নৌভ্রমণকালে এ জায়গায় বিরতি নিয়েছিলেন এবং পরবর্তীতে তার নামানুসারে এ নামকরন করা হয়। (স্যার ধন্যবাদ দিয়েছিলেন)

চেয়ারম্যান : তুমি তো মুক্তিযুদ্ধ দেখো নি। আমি বললাম, জি স্যার। মুক্তিযুদ্ধ আত্মসমর্পণ অনুষ্ঠাএন একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। তার নাম বলতে পারবা?
আমি : স্যার এ. কে. খন্দকার। স্যার বললেন, আর একজন। আমি বললাম কাদের সিদ্দীকি। (আবারো ধন্যবাদ দিলেন)।

চেয়ারম্যান : তাকে আর কি কি নামে ডাকা হয়?
আমি : বঙ্গবীর/ বাঘা সিদ্দিকী ।

এক্সটারনাল : বাংলাদেশ যে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে তুমি কি টের পাচ্ছ?
আমি : জ্বি স্যার।

এক্সটারনাল : কি কি টের পাচ্ছ বলো।
আমি : মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে বলতেই

চেয়ারম্যান : জিডিপির রেট কত বর্তমানে?
আমি : স্যার 7.4।

চেয়ারম্যান : বর্তমান বাজেট কত?
আমি : 4,00,266 কোটি টাকা।

চেয়ারম্যান : প্রথম বাজেটের পরিমাণ কত ছিল?
আমি : 786 কোটি টাকা।

চেয়ারম্যান : প্রথম বাজেট কে প্রণয়ন করেন?
আমি : জনাব তাজউদ্দিন আহমেদ

চেয়ারম্যান : তার বাড়ি কোথায়?
আমি : গাজীপুর।

চেয়ারম্যান : তার শ্বশুর বাড়ী কোথায়?
আমি : স্যার চাঁদপুর।

চেয়ারম্যান : ঠিকানায় বাবার নামের পাশাপাশি কবে থেকে মায়েদের নাম যুক্ত করা হয়?
আমি : স্যার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1998 সালে রোকেয়া দিবসে প্রথম এ ধরণের প্রস্তাব দেন এবং 2004 সাল থেকে অফিসিয়ালি চালু হয়।

চেয়ারম্যান : 16 ডিসেম্বর কেন বিখ্যাত?
আমি : স্যার মহান বিজয় দিবস।

চেয়ারম্যান : 27 ডিসেম্বর কেন বিখ্যাত?
আমি : একটু চিন্তা করে বললাম স্যার দুঃখিত, জানা নেই। স্যার মুচকি হেসে বললেন তোমার জন্মদিন। আমিও মুচকি হাসলাম।

চেয়ারম্যান : বিভিন্ন ধরনের কবিতা বলা শুরু করলেন এবং বললেন এটা কোন কবিতা/ পরের লাইন কি?
আমি : কিছুই জানতাম না। চুপ করে বসে ছিলাম। স্যার রাগ করা শুরু করলেন।

চেয়ারম্যান : তুমি কি কবিতা পড়ো না? তুমি থাকো কোথায়?
আমি : স্যার ঐ ভাবে পড়ার সুযোগ হয় নি তবে চাকুরী পেয়ে পড়া শুরু করবো। স্যার আরো বেশি করে রাগ করা শুরু করলেন এবং বললেন ঠিক আছে তাহলে তুমি আসো।

এক্সটারনাল : আচ্ছা বলতো ইসরাইলের প্রধানমন্ত্রীর নাম কি?
আমি : বেনজামিন নেতানিয়াহু।

এক্সটারনাল : তিনি এখন কোথায় আছেন?
আমি : ভারতে (তিনি তখন ভারত সফরে এসেছিলেন)।

এক্সটারনাল : আজকের পেপারের শিরোনাম কি?
আমি : প্রথম আলোর শিরোনাম বললাম কিন্ত স্যার উত্তর গ্রহণ করলেন না।

এক্সটার্নাল : আজকের পেপারে তোমার জেলার মিটিং মিছিলের একটা নিউজ আছে। বলতো কি সেটা?
আমি : সরি, স্যার এ ধরণের নিউজ আমার চোখে পড়ে নাই। (পুরো পেপার ভাল করে দেখেছিলাম। চোখে পড়ে নাই। বাসায় এসে দেখলাম এ ধরণের কোন নিউজ ছিল না।)

চেয়ারম্যান : ঠিক আছে, তাহলে আসো। আমি পিছনে এক ধাপ আসতেই চেয়ারম্যান স্যার বললেন, দাঁড়াও। স্যার বললেন তুমি যে স্যুট কোর্ট পড়ে আসছ তা কই থেকে বানাইছো?
আমি: : স্যার Raymond টেইলার্স।

চেয়ারম্যান : ওখানে গিয়ে যেসব কনভারসেশন করেছো তা ইংরেজিতে বল।
আমি : Thank you sir. Sir on late November I went to the Raymond Tailors, Elephant Road Branch and asked them about the duration of the delivery. They told me, Sir about 20 days. I also asked them , “What is the costing price?” They replied Sir 5000 tk. I also asked is it fixed? They replied in the affirmative……………….. (Sir আমাকে ধন্যবাদ দিলেন।)

চেয়ারম্যান : আচ্ছা আমরা যে বসে আছি আমাদের সম্পর্কে comment করো।
আমি : Thank you sir. I was highly afraid about BCS viva Board. But today my concept has been totally changed for your friendly and aminable behavior. Nervousness can not touch my mind today. I am very happy and pleasant to face such kind of viva Board………………………. (আবারো ধন্যবাদ)

চেয়ারম্যান : আচ্ছা বলতো তুমি Viva তে কত নাম্বার পাবা?
আমি : একটু ভেবে বললাম স্যার, 130+।

সর্বশেষ সালাম দিয়ে বের হয়ে আসতেছিলাম। স্যাররা আমার দিকে তাকিয়ে ছিলেন।

রূপম দাস
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ

#কার্টেসি_Zakir's BCS Special

18/05/2021

QUAD(কোয়াড)কি? উদ্দেশ্য কী? এটি কি সামরিক সংগঠন?

২০০৭ সালের জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বে জাপান,ভারত,অস্ট্রেলিয়া ও আমেরিকা এই চারটি দেশ নিয়ে গঠিত হয়। তবে এটি ২০০৭ সালে গঠিত হলেও সেভাবে সক্রিয় ছিল না। এটি কার্যকরভাবে কাজ করতে শুরু করে ২০১৭ সাল থেকে।

কোয়াড এর পূর্ণরূপ কী?
কোয়াড্রল্যাটারাল সিকিওরিটি ডায়ালগ বা QUAD। বাংলায় চতুর্ভুজীয় নিরাপত্তা কথোপকথন।

উদ্দেশ্য:
এ সংগঠনের মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা। যদিও প্রশান্ত মহাসাগরে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার কথা বলে এ সংগঠনটি যাত্রা শুরু করেছিল। কিন্তু নিশ্চিতভাবেই এদের লক্ষ্য চীন। বর্তমানে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারকে রুখে দেওয়া কোয়াডের মূল উদ্দেশ্য।

কোয়াড কী সামরিক সংগঠন? কেন এমন ধারণা হলো?
অনেকেই কোয়াডকে সামরিক সংগঠন মনে করেন। বিশেষ করে কিছুদিন আগে যখন চীন বাংলাদেশকে কোয়াড সম্পর্কে সতর্ক করেছিল তখন অনেকেই কোয়াডকে সামরিক সংগঠন বলেছিল। কিন্তু বাস্তবিক অর্থে এটি সামরিক সংগঠন না। তবে এটিকে সামরিক সংগঠনে রূপ না দেওয়ার কারণ ভারত ও অস্ট্রেলিয়ার সংশয়। কিন্তু চীনের আশঙ্কা এটি খুব শীঘ্রই সামরিক সংগঠনে রূপ নিতে পারে। মূলত এজন্যই চীন এ অঞ্চলে তাদের বন্ধুভাবাপন্ন দেশগুলোকে সাথে নিয়ে কোয়াড বিরোধী জোট গড়ে তোলার দিকে মনোযোগী হয়েছে।

অনেক বিশ্লেষক একে ভবিষ্যতের এশিয়ান ন্যাটো বলে।কারণ সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ন্যাটোর গুরুত্ব কমে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রেরও ন্যাটোর প্রতি তেমন কোন আগ্ৰহ নেই। কিন্তু এশিয়ায় চীনের উত্থানে যুক্তরাষ্ট্র এই অঞ্চল সামরিক জোট গড়ে তুলতে ব্যাপক আগ্ৰহী।হয়তো তাদের পরিকল্পনা কোয়াডকে নিয়েই।

#কার্টেসি_Hasan_Zahid

30/01/2021

⛔রবিঠাকুরের ১৩ টি উপন্যাস - মুখস্ত নয়
গল্পটি মনে রাখুন→১০০% কাজে দিবে⛔
-
'' #করুণা '' করে আমাকে
'' াকুরানীর_হাটে '' পৌঁছে দিও,
সেখানে হয়ত
'' #রাজর্ষি '' কে খুঁজে পাব,
আগামী মাসে তার সাথে আমার
বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত
'' #নৌকাডুবি ''র ফলে তার সাথে
আমার সমস্ত
'' #যোগাযোগ '' বন্ধ হয়ে যায়,আমি এখন
তার
'' #চোখের_বালি'',এ জন্য আমার
" #ঘরে_বাইরে ", শুধুই শূন্যতা ।
আমার
'' #দুইবোন '' আর ভাই
'' #গোরা ''কে অনেক খুঁজেছি -
পাইনি,অবশেষে জীবনের
'' #চার_অধ্যায়'' পেরিয়ে
'' #চতুরঙ্গে ''র কষাঘাতে ''
#মালঞ্চে ''বসে লিখছি
'' #শেষের কবিতা

27/10/2020

যেখানে সর্বস্তরে নারী- পুরুষ সমান অধিকার, সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন নারী ৬০% পুরুষ২০%?
পুরুষদের সাথে কেনো এমন বৈষম্য? :'(

27/10/2020

বিসিএস প্রিলিমিনারী গণিত প্রস্তুতি

#কার্টেসি_মাহমুদ হাসান হৃদয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

১. প্রথম কথা, বিসিএস এর জন্য গণিত নিয়ে ভয় বা চিন্তার কিছু নেই। বিসিএস পরীক্ষায় গণিতের জন্য তুলনামূলক কম নাম্বারই বরাদ্দ। তবে প্রতিটা নাম্বারের যেহেতু অনেক গুরুত্ব, সেহেতু অবহেলারও কিছু নেই।

২. প্রথম কাজ, ৮ম ও ৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিত বই সংগ্রহ করা।

৩. প্রতিটি চ্যাপ্টারের প্রথমে থাকা প্রয়োজনীয় সূত্রগুলো খুঁজে বের করে দাগিয়ে মুখস্থ করে ফেলুন।যেহেতু এই সূত্রগুলো আপনার আগেই পড়া আছে, খুব বেশি সময় লাগবে না।

৪. এরপর প্রতিটি চ্যাপ্টারের উদাহরণের অংকগুলো দেখে যাবেন।

৫. সব অংক খাতায় করার দরকার নেই। শুধুমাত্র টাফ অংকগুলো খাতায় প্র্যাকটিস করতে পারেন।

৬. অনুশীলনীর অংকগুলো নিজে নিজে প্র্যাকটিস করুন, কঠিন অংকগুলোর জন্য সাথে গাইড বই রাখতে পারেন।

৭. ৮ম, ৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিত বই ফলো করলে অন্য কোন বইয়ের দরকার হবে না।

৮. বৈচিত্র্যময় নিয়মের কিছু অংকের জন্য ওরাকল প্রিলিমিনারী গাণিতিক যুক্তি বই বা আপনার পছন্দের কোন বই থেকে সিলেকশন করে কিছু অংক দেখে যেতে পারেন।

৯. প্রিলিমিনারী পরীক্ষায় গণিত অংশে সবশেষে হাত দিবেন। কারন, একবার গণিতে গোলমাল লেগে গেলে সব বিষয় এলোমেলো হয়ে যেতে পারে।

১০. আমার মতে, অংক নিয়ে চিন্তার কিছু নেই।বেসিক মোটামুটি ভাল থাকলে ৫০% অংক পরীক্ষার হলেই সমাধান করা যায়।

১১. অংকের ক্ষেত্রে একটাই কথা, সবসময় মাথা ঠান্ডা।

একটা অংকে গোলমাল হলে ঐ অংকে সময় নষ্ট না করে পরের অংকে চলে যাওয়াই বেটার।

আবার বলি, পরীক্ষায় গণিত পার্টটা সবশেষে উত্তর করার চেষ্টা করবেন।

শুভকামনা রইলো।

16/10/2020

#সফলদের_ভাইভা_অভিজ্ঞতা
িসিএস_কর_ক্যাডারে সুপারিশ প্রাপ্ত #কামরুল_হাসান_সোহাগ
ভাইভা অভিজ্ঞতা
তারিখ : ২০.১০.১৯
বোর্ড : প্রফেসর হামিদুল হক
সাবজেক্ট : ফার্মেসী, খুলনা বিশ্ববিদ্যালয়
ক্যাডার চয়েস : পুলিশ, এডমিন, ট্যাক্স .....
Duration : ২২ মিনিট
ঢুকলাম, সালাম দিলাম, বসতে বললেন.. বোর্ড আন্তরিক ছিল...
চেয়ারম্যান স্যার : লেখা পড়া কোথায় করেছো..? কোন সাবজেক্ট..? প্রিয় খাবার কি..? ভাত, ডাল, আলু ভর্তা বলেছিলাম... স্যার বললেন এটুকুই..?? এখানে কোন প্যাচে পড়তে চাইনি তাই একটু বুদ্ধি করে উত্তর দিলাম স্যার লোকাল মাছ ভালো লাগে যেমন কৈ শিং... আমাদের এলাকায় প্রচুর পাওয়া যায়...expect করছিলাম পরের প্রশ্নটা হবে এলাকা নিয়ে...
চেয়ারম্যান: তা তোমার বাড়ি কোথায়..?
উত্তর দিলাম.. স্যার বললেন, গোপালগঞ্জে এখনও মাছ পাওয়া যায়..? আমি ভয়ে ভয়ে বললাম স্যার কিছু কিছু জায়গায় পাওয়া যায়... উত্তরটা গ্রহণ করলেন মনে হল...
চেয়ারম্যান : গোপালগঞ্জে কোথায় বাসা..?
কোথায় চাকরি করো..? তোমার জব responsibility কি কি..? প্রবাসী কল্যাণ মন্ত্রীর নাম কি..? বাংলাদেশের প্রবাসী শ্রমিকের সংখ্যা কত..? কোন দেশে বেশী..? ভুটানে কত থাকে..?
কোন ক্যাটাগরিতে কত শ্রমিক যায় percentage বল... এটা খাতায় লিখতে বলেছিল... Remittance কিভাবে বাড়ানো যায়...
উত্তর গুলো শোনার পর স্যার জানতে চাইলেন এসব তথ্য আমি কোথায় পেয়েছি, আমাদের ওয়েবসাইটে উনি ঢুকলে পাবেন কিনা... বিনয়ের সাথেই বলেছি পাবেন স্যার... আমি ওয়েবসাইট থেকেই তথ্য গুলো সংগ্রহ করেছি.... সন্তুষ্ট মনে হলো...
Ex-1: প্রথম পছন্দ কি..? পুলিশ বলাতে চেয়ারম্যান স্যারকে উদ্দেশ্য করে বলে উঠলেন আজকাল সবাই পুলিশ প্রথম পছন্দ কেন দিচ্ছে স্যার....
Ex-2: আচ্ছা বল পুলিশ কেন তোমার প্রথম পছন্দ..?
ISIS এর মত কোন জঙ্গীরা যদি বাংলাদেশে অ্যাটাক করে পুলিশ কিভাবে মোকাবেলা করবে... এরকম হামলায় আমাদের উপর কি কি প্রভাব পড়বে..? পুলিশের সংখ্যা কত..? সেনাবাহিনীর সংখ্যা কত..? আইন শৃংখলা, সন্ত্রাস দমন তো পুলিশই করে তাহলে আর্মির কাজ কি...? বাহিনী আছে কত গুলো..? নাম বল সব বাহিনীর.. কোনটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে.... (এখানে আরো কিছু প্রশ্ন ছিল মনে নাই)
Ex - 1: মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কতটা..? গোপালগঞ্জ কোন সেক্টরে ছিল..? সেক্টর কমান্ডার কে ছিলেন..? আপনার উপজেলা কাশিয়ানীতে সংঘটিত হয়েছে এরকম দুইটি যুদ্ধের গল্প আমাদের বলেন... (ভাটিয়াপাড়া আর ফুকরার যুদ্ধের কথা বলেছিলাম...)
চেয়ারম্যান স্যার পেপার পড়ছিলেন তখন... মুখ তুলে বললেন আচ্ছা তুমি আমাকে বলো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল কাদের আন্ডারে... আমি মুজিবনগর সরকারের কথা বলাতে উনি বললেন এর বাইরে আর কিছু জানি কিনা... ভারতের ইস্টার্ন কমান্ডার ছয়টি ইউনিটের কথা বললাম উনি উত্তর নিলেন না.... স্যার বললেন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে আমাদের সিভিল প্রশাসন... ৭০ এর নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দক্ষতার সাথে হয়েছে কাজটি অথচ সবাই শুধু ১১ টি সেক্টর আর আর্মির কথা বলে... বাংলাদেশে আমিই একমাত্র ব্যক্তি যে এই বিষয়টা সবার সামনে আনার চেষ্টা করেছি এবং করবো.... (এতক্ষণে বুঝলাম আমি আসলে প্রশ্নটাই বুঝি নাই)
Ex-1: জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের পয়েন্ট চারটি বলুন.... (পারি নাই)
Ex-2 : শেখ হাসিনার কয়েকটি পুরস্কারের নাম বলুন.. (answered).. আপনি এর আগে কোথাও চাকরি করেছেন...? সমরাস্র কারখানার কথা শুনে চেয়ারম্যান স্যার বললেন quite lucky man....
চেয়ারম্যান : তুমি একজন pharmacist...চাকরি করেছো সমরাস্র কারখানায়... এখন তুমি প্রবাসীদের কল্যাণ করো... তোমার আবার প্রথম পছন্দ পুলিশ... পুলিশ হওয়ার পর তুমি আর কি হতে চাও...?? (উত্তর গ্রহণ করলো কিনা বুঝতে পারলাম না)
চেয়ারম্যান : ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত...? (পারি নাই)... তোমাকে শেষ একটা প্রশ্ন করবো... Hons পাশের পর তিন বছর গ্যাপ দিয়ে মাস্টার্স করলে কেন...? বেকার ছিলাম কতদিন... (উত্তরে সন্তুষ্ট )
ঠিক আছে মিস্টার হোসেন, আপনি এখন আসুন....
বের হওয়ার আগে ex2 পিছনের ম্যাপ দেখিয়ে কি যেন জানতে চাইলেন... ম্যাপ নিয়ে আমার কোন ধারণাই নাই তাও পণ্ডিতি করে একটা যুক্তি দেখাতে গেলাম... ম্যাম হেসে দিয়ে বললেন কামাল হোসেন ভাইভা বোর্ডে honest থাকতে হয়.... Ans না জানলে sorry বলেন সমস্যা নাই তো... আমি সহমত ভাই টাইপ একটা ভাব নিয়ে sorry sir বললাম এবং সালাম দিয়ে বেরিয়ে আসলাম....
N. B: সাবজেক্ট থেকে কোন প্রশ্ন করে নাই... পুলিশ আর আর্মি নিয়ে একটু প্যাচাইছে... মুক্তিযুদ্ধের সিভিল প্রশাসনের প্রশ্ন বুঝি নাই আর ম্যাপ নিয়ে এটা..... ম্যাপ রিলেটেড ভুল উত্তরটা দেয়ার পর থেকেই মনটা খুব খারাপ হয়ে আছে....পাশ করাবে কিনা আল্লাহ জানে..
উত্তম রিজিকের মালিক আল্লাহ....
Allah is the best protector... ♥️

#সংগৃহীত_পোস্ট

15/10/2020

৪১তম প্রিলি প্রস্তুতি
---------------------------
♦♣ #ইংরেজি_সাহিত্য_কিভাবে পড়বেন?♦♣

প্রিলি সিলেবাসে ১৫ নম্বর বরাদ্দ থাকে ইংরেজি সাহিত্য অংশে।আপনি স্ট্র্যাটেজিক্যালি পড়লে ১০/১২ নাম্বার পেতে পারেন।
পড়া শুরুর আগে কি পড়বেন ভালো করে তা স্হির করুন।
প্রথমেই শুরু করুন Period of Literature দিয়ে। এটা থেকে ১ নম্বর কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশী।পিরিয়ড পড়ার সময় সালগুলো সহ মুখস্থ করবেন।
ওল্ড ইংলিশ ও মিডল ইংলিশ পিরিয়ডের একদম গুরুত্বপূর্ণ সাহিত্যের নাম মনে রাখলে হবে।
মূলত রেনেসা যুগ দিয়েই লিটারেচার এর প্রকৃত পদযাত্রা শুরু।
রেনেসা যুগ থেকে Elizabethan period গুরুত্বপূর্ণ।
খেয়াল করে দেখবেন William Shakespeare, Ben Jonson,Christopher Marlowe থেকে সবসময়ই প্রশ্ন আসে।University Wits একটু দেখে নিবেন।

Jacobean period এর নাম আসলে অবশ্যই Metaphysical poetry এর কথা মনে হয়।এখান থেকে John Donne,Andrew Marvell, George Herbert ভালো করে পড়বেন।

Caroline Period এ পিরিয়ডের cavalier poet দের নাম বিশেষ করে Robert Herrick ভালো করে পড়বেন।
Commonwealth period এ রাজতন্ত্র ছিলো না।গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মও নেই।মনে রাখার মতো Thomas Hobbes এর leviathan এর নাম এ বলা যায়।

Neo-classical period এর প্রথম অংশ Restoration. এই নামের পিছনের কারণ হলো এ যুগে রাজতন্ত্র Restore হয়ে Charles -2কে রাজতন্ত্রে বসায়।John milton, John Dryden, William Congreve গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে এ যুগে Comedy of Manners নামে এক ধরণের Drama লেখা হয়েছিল। প্রণয়, ,উচু তলার মানুষের উদ্ভট, বিশ্বস্ততাহীন সম্পর্ক , ভালোবাসা,তাদের সো কোল্ড লাইফ স্টাইল উঠে এসেছে এখানে।

তারপর Augustan Period এ এসে আমরা দেখি ধারালো স্যাটায়ার।Pope, Swift, Richardson,Defoe পড়বেন।

Age of Johnson এ Henry Fielding, Thomas Gray থেকে প্রশ্ন আসে। তবে Samuel Johnson , Edmund Burke,Scott ও দেখে নিবেন।

Romantic Period এর সবাই গুরুত্বপূর্ণ। Wordsworth, Coleridge, Shelly,keats,Byron,Austenঅবশ্যই ভালো করে পড়বেন।

Victorian Period এ Alfred Tennsyson,Robert Browning, Matthew Arnold, Charles Dickens, Thomas Hardy ভালো করে পড়বেন।
এ যুগের George Eliot,Tolstoy, Allan poe,Thakery,Emily Bronte,Charlotte Bronte এর বিখ্যাত সাহিত্য কর্ম দেখবেন।

Modern period এ লেখক বেশি তবে সব পরীক্ষায় আসে না। তাইG.B Shaw, Conrad,Yeats,Virginia Woolf, D.H Lawrence, E. M forster,James Joyce,Ezra pound,T.S Eliot, Earnest Hemingway, Arthur Miller,Tony Morrison, Robert Frost,William Faulkner, Whitman, Dickinson, Henrick Ibsen ভালো করে দেখবেন।

চরিত্র, কোটেশন গুরুত্বপূর্ণ গুলোই পড়লে চলে।তবে ৪০ তম প্রিলিতে একটু আনকমন কোটেশন এসেছে।এগুলো অনেকগুলোই ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছাড়া জানার কথা না।তাই কোটেশন কমন পাব কিনা এইধরনের অহেতুক চিন্তা করে লাভ নেই।
Figure of Speech এ Simile, Metaphor, Alliteration,Assonance, Hyperbole,Personification, Epigram, Antithesis, Satire,Allusion,Allegory,Onomatopoeia এর সংজ্ঞা, উদাহরণ দেখতে পারেন।

#কার্টেসি_ইমা_হালিমা
#সাধারণ_শিক্ষা (ইংরেজি) ;সুপারিশ প্রাপ্ত
িসিএস।

Photos from BCS Preliminary Preparation's post 11/10/2020

♦♣♥ইংরেজি হ্যান্ডনোট!

#টপিক_Transformation_of_Sentence ♦♣♥

Want your school to be the top-listed School/college in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Tangail