25/08/2026
নোটিশ নম্বর: ৭৬৩
তারিখ: ২৫ আগস্ট ২০২৬
বিষয়: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতা।
#উপস্থিতি : সকাল ১০:০০ টা
এতদ্বারা খিলদা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ আগস্ট ২০২৬ খ্রি. (১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে বিদ্যালয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
ক-গ্রুপ (৯ম ও ১০ম শ্রেণি): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ।
খ-গ্রুপ (৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শৈশবকাল।
উক্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
প্রধান শিক্ষক
খিলদা উচ্চ বিদ্যালয় কালিহাতী, টাঙ্গাইল।