মাদরাসাতুল হিদায়া আল ইসলামিয়া, টাংগাইল

মাদরাসাতুল হিদায়া আল ইসলামিয়া, টাংগাইল

Share

***ভর্তি চলছে***
আপনার সন্তানকে বিশ্বমানের হাফেজ, আলেম বানাতে চান?

🎓মাদ্রাসাতুল হিদায়া আল ইসলামিয়া🎓

••প্রতিষ্ঠাতা পরিচালক••
মুফতী আতিকুর রহমান
যোগাযোগঃ বিশ্বাস বেতকা, ঢাকা রোড, গোডাউন ব্রীজ সংলগ্ন, টাংগাইল সদর
মোবাইলঃ ০১৭৫৪৮১১২৫৯

24/09/2025

.............نصيحة

05/03/2024

২০ রাকাত তারাবির নামাজের পক্ষে ১৩টা সহীহ হাদিস। সবগুলো হাদিসের সনদ সহকারে উল্লেখ করা হয়েছে ।

🌹(١)حدثنا علي أنا ابن ابي ذئب ،عن يزيد بنخصيفه ،اغاني عن السائب بن يزيد( رضي الله عنه) قال: كانوا يقومون على عهد عمر في شهر رمضان بعشرين ركعة -
(মুসনাদে ইবনে জাদ হাদিস নং ২৮২৫ )

🌹(٢) عبد الرزاق،عن اﻷسلامي، عنالحارث بن عبد الرحمن بن أبي ذباب،عن السائب بن يزيد(رضي الله عنه) قال: كنا ننصرف من القيام على عهدعمر(رضي الله عنه )و قد دنا فروع الفخر،وكان القيام على عهد عمر (رضي الله عنه)ثلاثه و عشرين ركعة -
(মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং ৭৭৩৩ )

🌹(٣)عبد الرزاق ،عن داود ابن قيس، وغيره،عن محمد بن يوسف،عن السائب بن يزيد، ان عمر جمع الناس في رمضان على ابي بن كعب،وعلى تعميم الدري على إحدى وعشرين ركعة -
(মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং (৭৭৩০)

🌹(٤)حدثنا أبو بكر قال، ثنا وكيع,عن سفيان، عن أبي إسحاق، عن عبد الله بن قيس، عن شتير بن شكل: أنه كان يصلي في رمضان عشرين ركعة و الوتر-
(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ হাদিস নং ৭৬৮০)

🌹(٥)حدثنا إسحاق بن إبراهيم،عن عبد الرزاق،عن الثوري،عن اﻷعمش، عن زيد بن وهب، قال: كان عبد الله بن مسعود يصلي بنا في شهر رمضان فننصرف بليل قال اﻷعمش:كان يصلي عشرين ركعة و يوتر بثلاث -
(তাবারানি মুজামুল কবির হাদিস নং ৯৫৮৮)

🌹(٦)حدثنا ابن النمير،عن عبد الملك، عن عطاء،قال: ادركت الناس وهم يصلون ثلاثاو عشرين ركعة بالوتر -
(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ হাদিস নং ৭৬৮৮)

(٧)🌹حدثنا وكيع ،عن نافع بن عمر، قال: كان ابن أبي مليكة يصلي بنا في رمضان عشرين ركعة -
(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ ২য় খন্ড ২৮৫ পৃষ্ঠা )

(٩)🌹حدثنا الفضل بن دكين، عن سعيد بن عبيد، أن علي بن ربيعةكان يصلي بهم في رمضان خمس ترويحتات و يوتر بثلاث -
(মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস নং ৭৬৯০ )

(١٠)🌹مالك عن يزيد بن رومان أنه قال: كان الناس يقومون في زمان عمر بن الخطاب (رضي الله عنه) في رمضان بثلاث وعشرين ركعة -
(ফাতহুল বারী শরহে বুখারী ৪র্থ খন্ড ৩১৬ পৃষ্ঠা )

(١١)🌹حدثنا وكيع ،عن مالك بن أنس ،عن يحيى بن سعيد،ان عمر بن الخطاب (رضي الله عنه)امر رجلا يصلي بهم عشرين ركعة -
(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ ২য় খন্ড ২৮৫ পৃষ্ঠা )

(١٢)🌹حدثنا حميد بن عبد الرحمن، عن حسن،عن عبد العزيز بن رفيع قال: كان أبي بن كعب يصلي بالناس في رمضان بالمدينة عشرين ركعة ويوتر بثلاث -
(মুসান্নাফে ইবনে আবী শায়বা ২য় খন্ড 285 পৃষ্ঠা)
🌹(١٣) عن أبيه عن أبي حنيفة، عن حماد، عن إبراهيم،ان الناس كانوا يصلون خمس ترويحات في رمضان -
(কিতাবুল আছার হাদিস নং ২১১)

02/02/2024

*আলহামদুলিল্লাহ*
আকাবেরীন ওলামায়ে কেরাম এর নেগরানিতে আলমী শুরার মাতাহাতে‌‌ টঙ্গী ইজতেমা ২০২৪ শুরু হয়েছে।

*মিম্বারে আমালের ফায়সালা সমূহঃ*
-----------------------------------

১ই ফেব্রুয়ারি ২৪/বৃহস্পতিবার
*বাদ ফজরঃ*
মাওলানা আহমদ লাট সাহেব হাফিঃ
হিন্দুস্তান

*বাদ যহুরঃ*
মাওলানা রবিউল হক সাহেব হাফিঃ
বাংলাদেশ

*বাদ আছরঃ*
মাওলানা ফারুক সাহেব হাফিঃ
বাংলাদেশ

*বাদ মাগরিবঃ*
মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব হাফিঃ
হিন্দুস্তান

২ই ফেব্রুয়ারি ২৪/শুক্রবার
*বাদ ফজরঃ*
মাওলানা আহমদ বাটলা সাহেব হাফিঃ
পাকিস্তান

*সকাল ১০টায় তালিমঃ*
মাওলানা জিয়াউল হক সাহেব হাফিঃ
পাকিস্তান

*বাদ জুম্মাঃ*
মাওলানা ওমর খতিব সাহেব হাফিঃ
জর্ডান

*বাদ আছরঃ*
হাফেজ মাওলানা জুবায়ের সাহেব ।
বাংলাদেশ

*বাদ মাগরিবঃ*
মাওলানা আহমদ লাট সাহেব ‌হাফিঃ।
হিন্দুস্তান।

বাকি মাশওয়ারা পরে হবে ইনশা‌ আল্লাহ

ইজতেমার তারিখঃ
২- ৩- ৪ই ফেব্রুয়ারি ২০২৪
শুক্র শনি ও রবিবার ।

আখেরি মোনাজাতঃ
৪ই ফেব্রুয়ারি ২৪ রোজ-রবিবার

৬৪জেলার ইজতেমা টঙ্গী ইজতেমা মাঠে এক সাথে ও এক পর্বেই অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। অর্থাৎ জেলায় জেলায় কোন ইজতেমা হবে না।

আল্লাহ এই ইজতেমাকে কবুল করুন এবং সফল ও হেদায়েতের মাধ্যম করুন। গুমরাহদের গুমরাহি ও অনিষ্টতা থেকে উম্মাহকে হিফাজত করুন। আমিন।

18/10/2023
03/10/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! #আপনি কি কর্মব্যস্ততা হওয়া সত্বেও আলেম হতে চান . তাহলে আজই যোগাযোগ করুন. ওস্তাদ M***i Atikur Rahman পরিচালিত মাদরাসাতুল হিদায়া আল ইসলামিয়া, টাংগাইল

03/10/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! #নাজেরা # হিফজুল কুরআন বিভাগ, # মাদানি নেসাবের ১ম ও ২য় ৩য় ৪র্থ ৫ম বর্ষে # দরসে নেজামী #. তাফসীর # ইফতা #উলুমুল হাদিস #ইসলামী দাওয়াহ বিভাগে. ভর্তি চলছে!! ওস্তাদ M***i Atikur Rahman পরিচালিত মাদরাসাতুল হিদায়া আল ইসলামিয়া, টাংগাইল বিশ্বাস বেতকা গোডাউন ব্রিজ সংলগ্ন ঢাকা রোড যোগাযোগ. ০১৭৫৪৮১১২৫৯ #01908194096

14/08/2023

"হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্ৰবেশ করো।"

[সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]

09/08/2023

বিজ্ঞানের দৃষ্টিতে
মৃতদেহ কে কবর দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ু দ্বার দিয়ে বেরোতে থাকে।
তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রন দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।

কবরস্থ করার ০৩ দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।

০৬ দিন পরে নখ খসে পড়তে থাকে।

০৯ দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়,

১৭ দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।

৬০ দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।

৯০ দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।

এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।

অতএব আমার ভাই ও বোনেরা

মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?

সবকিছুই মাটিতে মিশে যায়।

মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।

প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমীন @

28/07/2023

প্রিয় মুসলিম উম্মাহ! আশুরার ফজিলতপূর্ণ আমলগুলো করবেন তো

06/07/2023

You may think about ( collected)

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?

- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।

- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।

-যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।

-যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।

অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে।

মূল: ড. রাতিব আন-নাবলুসি।
অনুবাদ: ড.বি. মফিজুর রহমান আল-আযহারী।

Want your school to be the top-listed School/college in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Biswas Betka, Tangail Sadar
Tangail
1990