25/05/2026
আল্লাহ তায়ালা যা করেন ভালোর জন্যই করেন
শয়তান
ভালো কাজের বিরোধিতা করবে এটাই স্বাভাবিক বিচলিত হওয়ার কিছু নেই। কোন মিথ্যা চক্রান্তই দীর্ঘস্থায়ী নয়। এখন আর ওই মধ্যযুগ নেই দিন পরিবর্তন হয়েছে।
আমরাও সমাজের একটি অংশ। আমরাও চাই অপরাধের শাস্তি হোক কিন্তু কোন নির্দোষের গায়ে একটু ফুলের আঁচড়ও না লাগুক -এটা আমরা কখনোই চাই না হতেও দিব না ইনশাল্লাহ। কেউ অপরাধ করলে সেটা প্রমাণ করুন, আমরা উপস্থিত থেকে তার বিচার করব।
ভুল যদি তাকওয়া মডেল মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা করে থাকে, ভুল যদি মাদ্রাসার অভিভাবকরা করে করে থাকে, তাহলে আপনাদের এই অতর্কিত হামলা /আক্রমণ কে আমি সমথর্ন করছি।
আর যদি কোন একক ব্যাক্তি ভুল/অপরাধ করে থাকে তাহলে আমি বলবো -আল্লাহর রাসুলের ঘরে পরিক্ষা চলাকালীন সময়ে অতর্কিত হামলা চালিয়ে আপনারা সব থেকে নিকৃষ্টতম কাজ করেছেন। আমার ভয় হচ্ছে আল্লাহতায়ালা যেন তাদের ধ্বংস করে না দেন, যারা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এর ঘরে অতর্কিত হামলা চালিয়েছেন। ইতিহাস পড়লে এরকম ঘটনা অহরহ পাওয়া যাবে
তাই হামলা মামলা করে আমাদের ভয় দেখানো যাবে না ভয়ের নামক জিনিস আমাদের মধ্যে নেই দুনিয়াবী ভয় আমরা কখনোই পাই না।
তাকওয়া শব্দের অর্থ হচ্ছে( আল্লাহর ভয়) শুধু এই আল্লাহর ভয়টাই পরিচালকদের মধ্যে শিক্ষকদের মধ্যে অভিভাবকদের মধ্যে এবং ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে রয়েছে।
তাই আপনাদের কাছে বিনীত নিবেদন এই যে, তাকওয়াকে নিয়ে মজা কইরেন না এলাকাবাসী আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে। যদি কেউ অপরাধের সীমালংঘন করে ফেলে এলাকাবাসী তার মুখে থুতু নিক্ষেপ করতেও দেরি করবে না।
তবে আপনারা যা করেছেন এতে প্রতিষ্ঠানের কোন ক্ষতি হয় নাই আর হবেও না ইনশাল্লাহ
পূর্বের তুলনায় আজকে আমাদের শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা দ্বিগুণ, এবং যে সমস্ত অভিভাবক বছরে একবার প্রতিষ্ঠানে আসেন না তারাও আজকে উপস্থিত ছিল।
তাকওয়া মডেল মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি এই এলাকার জন্য একটি রহমত।
আসুন আমরা তাকওয়া সাথে থাকি নিজেদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ি।
আল্লাহ তায়ালা আমাদের কে সহ আপদেরকে সঠিক বুজ দান করুন। আমিন।