27/08/2025
Admission test
Information on admission test .
27/08/2025
02/03/2025
🌷 ১০ থেকে ৪৫ তম বিসিএস এর সমার্থকশব্দগুলি (Synonyms) একসাথে 🌷
1. Alluring (লোভনীয়)--- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
2. Altitude (উচ্চতা)– Height (উচ্চতা) [45th BCS]
3. Appal (আতঙ্ক) --- dismay (হতাশা, আতঙ্ক) [40th BCS]
{Appal এর ভার্ব Appall- ধমক দেত্তয়া, হুমকি দেত্তয়া }
4. Appended (যোগ করা) --- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
5. Arrogant (অহংকারী, দাম্ভিক অভিমানী, –Rude (অভদ্র
6. Authoritarian (স্বৈরশাসক) --- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
7. Belated (ধীরগতিসম্পন্ন) --- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
8. Bootleg (চোরাচালান করা) --- Smuggle (চোরাচালান করা) [১৫তম]
9. Bounty (মহত্ব) --- generosity (মহত্ব) [২৭তম]
10. Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ----- pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
11. Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা) [২০তম]
12. Competent (সক্ষম) --- capable (সক্ষম) [১০তম]
13. Condemn (নিন্দা করা) --- Denounce (নিন্দা করা) [৩১তম]
14. Courteous (ভদ্র) --- gracious (ভদ্র) [৩২তম] বিপরীত- Rude- অভদ্র।
15. Delude (প্রতারিত করা) --- Deceive (প্রতারণা করা) [১২তম]
16. Disinterested (নিরপেক্ষ ) --- Neutral (নিরপেক্ষ)[২৯তম]
17. Efface (মুছে ফেলা) --- Rub out (মুছে ফেলা) [১৭তম]
18. Equivocal (অস্পষ্ট) --- Mistaken (ভ্রান্ত) [১৮তম]
19. Equivocation (ইকুইভোকেশন)- বাক্যের দুইটি অর্থ হয় এমন ভাব---- Two contradictory in the same statement (একই বক্তব্যে দুটি পরস্পরবিরোধী) [44th BCS]
20. Euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]
21. Exponentially (দ্রুতগতিতে) ---- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
22. Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ---- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
23. Franchise (ভোটাধিকার) --- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
24. Genuflect (নতজানু হওয়া) --- to bend the knee (শ্রদ্ধাবনত হওয়া, মাথানত করা) [43th BCS]
25. Gullible (বিশ্বাস প্রবণ) --- willing to believe anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
26. Handy (উপকারী) --- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
27. Illusive (অলীক/অবাস্তব) ---- Not certain (অনিশ্চিত) [১৮তম]
28. Improvement (অগ্রগতি ) --- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
29. Incite (খেপানো) ---- Instigate (খেপানো) [১১তম]
30. Incredible (অবিশ্বাস্য) --- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
31. Infringe (ভঙ্গ করা) --- Transgress (ভঙ্গ করা)[১৮তম]
32. Initiative (উদ্যোগ)--- enterprise (উদ্যোগ) [৩৫তম]
33. Intellectual (বুদ্ধিজীবী) ---- intelligent (মেধাবী) [১৬তম]
34. Intrepid (সাহসী) --- fearless (নির্ভীক) [১৫তম]
35. Jovial (আমুদে) --- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
36. Magnanimous (মহানুভব) --- generous (মহানুভব)[২৬তম]
37. Menacing (ভীতিকর) --- Alarming (ভীতিকর) [৩২তম]
38. Musk ( ---- A substance used in making perfume (সুগন্ধি তৈরিতে ব্যবহৃত একটি পদার্থ) [42th BCS] মুখে পরার মাস্ককে ইংরেজিতে Mask বলা হয়।
39. Obdurate (অবাধ্য) --- Stubborn (অবাধ্য) [২৪তম]
40. Obese (বেশ মোটা) --- very fat (খুব মোটা) [২৭তম]
41. Omnipotent (সর্বশক্তিমান) --- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
42. Panoramic (প্যানোরামিক- দৃশ্য বা চিত্র সংক্রান্ত)--- Scenic (দর্শনীয়) [44th BCS]
43. Periphery (শেষ সীমানা, প্রান্ত) --- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
44. Permissive (স্বাধীনচেতা) --- liberal (উদার) [৩২তম]
45. Pragmatic (প্রায়োগিক) ----- practical (প্রায়োগিক) [২৯তম]
46. Precedence (অগ্রাধিকার) ---- priority (অগ্রাধিকার) [২৯তম]
47. Proviso (শর্ত) ---Stipulation (শর্ত) [৩৭তম]
48. Resentment (রাগ) ---- anger (রাগ) [২৩তম]
49. Room (জায়গা) --- Space [৩১তম]
50. Scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
51. Sequences (অনুক্রম) --- to follow (অনুসরণ করা) [১৩তম]
52. Sporadic (বিক্ষিপ্ত) --- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
53. Succumb (দাখিল করা) --- submit (দাখিল করা) [৩৩তম]
54. Terrific (চমৎকার) – Excellent (চমৎকার) [৪০ তম]
55. Venerate (সম্মান করা) --- Respect (সম্মান করা) [৩৬তম]
56. Viable (অর্থ করার যোগ্য) --- that can be done [২৪তম বাতিলকৃত]
মোট ৫৬টি ভোকাবুলারি আছে, ১/১২/২০২৩ তারিখ -০৭/১২/২০২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে পোস্ট করা হবে।
প্রতিদিন আগেরগুলি রিভিশান সহ পড়ুন।
⚜️⚜️ বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি গুরুত্বপূর্ণ বাগধারা ⚜️⚜️
1.অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪]
2. অজগর বৃত্তি – আলসেমি। [ Sonali Bank – 2016 ]
3. অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]
4. অবরে সবরে – কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
5. অজগর বৃত্তি – আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৪]
6. অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭]
7. অচলায়তন – গোরামিপূর্ণ [Modhumoti Bank – 2018]
8. অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৬]
9. অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি।
10. অকাল কুষ্মাণ্ড – অপদার্থ।
11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।
13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য
15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক – ২০১৮]
16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ
17. অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান
18. অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য
19. আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা।
20. আঁটকুড়ো – নিঃসনত্মান।
21. আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য। [Standard Bank – 2018]
22. আসরে নামা -আবির্ভূত হওয়া।
23. আধা খেঁচড়া -বিশৃঙ্খলা [BASIC Bank – 2018]
24. আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব
25. আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক [NGO,Public Jobs- 2015]
26. আদিখ্যেতা – ন্যাকামি
27. আস্ত কেউটে – অত্যন্ত বিপজ্জনক লোক [অগ্রনী ব্যাংক – ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
28. ইলশে গুঁড়ি – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
29. ইয়ারবকসি – বন্ধুবান্ধব
30. ইল্লতে কাণ্ড – নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় – ২০১৭]
31. ইতুনিদকুঁড়ে – অলস: দীর্ঘসূত্রীতা
32. উলুখাগড়া – গুরুত্বহীন লোক।
33. উজানের কৈ – সহজলভ্য।
34. উপোসি ছারপোকা – অভাবগ্রস্থ লোক।
35. উপরোধের ঢেঁকি গেলা – অন্যায় আবদার করা
36. উদোমারা – বোকা।
37. উটকো লোক – অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
38. ঊনকোটি চোষট্টি – প্রায় সম্পূর্ণ।
39. ঊনপাঁজুরে – অপদার্থ।
40. ঊরুস্তম্ভ – ফোঁড়া জাতীয় রোগ [Probashi Kallyan Bank – 2015]
41. ঊর্মিমালী – সমুদ্র
42. এলেবেলে – নিকৃষ্ট।
43. এক ছাঁচে ঢালা – সাদৃশ্য।
44. একাদশ বৃহস্পতি – মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।
45. একা দোকা – নিঃসঙ্গ
46. ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।
47. ওষুধ করা – গুণ করা। [NGO,Public Jobs- 2015]
48. ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।
49. কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।
50. কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী। [পিকেএসএফ – ২০১৮]
51. কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।
52. কাটনার কড়ি – উপার্জন সামান্য।
53. কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
54. কিম্ভূতকিমার – অদ্ভুত ও কুৎসিত।
55. কাগুজে বাঘ – মিথ্যা জুজু।
56. কাঁঠালের আমসত্ত্ব – অলীক বস্তু।
57. কুমিরের সান্নিপাত – অসম্ভব ব্যাপার। [ Sonali Bank – 2016 ]
58. কূপমণ্ডুক – ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। [বন অধিদপ্তরের – ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
59. কেউ কেটা – সামান্য।
60. কেঁচো গণ্ডূষ – গোড়া থেকে শুরু।
61. কলির সন্ধ্যা – দৌরাত্ম্যের শুরু।
62. কূর্ম অবতার – অলস।
63. কুনো ব্যাঙ – সীমিত জ্ঞান
64. কুম্ভীরাশ্রু – লোক দেখানো কান্না/নকল সমবেদনা [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৫]
65. খামকাজ – ভুলকাজ। [Private Sector – 2017]
66. খাবি খাওয়া – ছটফট করা।
67. খুঁটে খাওয়া – ¯ সাবলম্ভি হওয়া।
68. গয়ংগচ্ছ – ঢিলেমি।
69. গোকুলের ষাঁড় – স্বেচ্ছাচারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৭]
70. গণ্ডগ্রাম – বড়গ্রাম।
71. গোঁয়ার গোবিন্দ – কাণ্ডজ্ঞানহীন মানুষ
72. গলগ্রহ – পরের বোঝা হয়ে থাকা [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় – ২০১৭]
73. ঘাড়ে গর্দানে – অত্যনত্ম মোটা। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]
74. ঘাড়ার কামড় – দৃঢ় পণ।
75. ঘটিরাম – অপদার্থ[পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
76. চক্ষুদান করা – চুরি করা।
77. চডুই পাখির প্রাণ – ক্ষীণজীবী লোক। [Modhumoti Bank – 2018]
78. চতুর্ভুজ হওয়া – উৎফুল্ল হওয়া।
79. চাঁদের হাট – ধনেজনে পরিপূর্ণ সংসার।
80. চাঁদ-কপালে – ভাগ্যবান।
81. চোখের চামড়া / পর্দা – চক্ষুলজ্জা।
82. চক্ষের পুতলি – আদরের ধন।
83. চর্বিত চর্বণ – পুনরাবৃত্তি।
84. ঢাকের বাঁয়া – অপ্রয়োজনীয়।
85. চোরাবালি – প্রচ্ছন্ন আকর্ষণ
86. ছামনি নাড়া – দৃষ্টি বিনিময়। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
87. ছাঁদনা তলা – বিবাহের মণ্ডপ।
88. ছক্কা-পাঞ্জা – ইতঃস্তত করা/ বড় বড় কথা বলা। [Private Sector – 2017]
89. ছাঁদাবাঁধা – পুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার সময় চাঁদর বা গামছায় খাবার বেঁধে নেয়া
90. জগদ্দল পাথর – গুরুভার।
91. জেলঘুঘু – যে ব্যক্তি বারবার জেল খাটে
92. ঝাঁকের কৈ – এক দলভুক্ত।
93. ঝাড়ে বংশে – সবশুদ্ধ।
94. টুপ ভুজঙ্গ – নেশায় বিভোর।
95. টেণ্ডাই মেণ্ডাই – আস্ফালন।
96. টেঁকে গোঁজা – আত্মসাৎ করা। [জনতা ব্যাংক – ২০১৮]
97. ঠাটঠমক – হাবভাব, চালচলন [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭]
98. ডুমুরের ফুল – অদর্শনীয়। [NGO,Public Jobs- 2015]
99. ডামাডোল – গোলযোগ।
100. ডাকাবুকো – দুঃসাহসী
101. ঢেঁকির কুমির – অপদার্থ। [Standard Bank – 2018]
102. ঢেঁকি অবতার – নির্বোধ লোক। [Modhumoti Bank – 2018]
103. ঢেঁকির কচকচি – বিরক্তিকর কথা।
104. ঢাকের কাঠি – তোষামুদে।
105. ঢাকের বায়া – অপ্রয়োজনীয়। [Probashi Kallyan Bank – 2017]
106. ঢুলুঢুলু – তন্দ্রালুতা
107. তামার বিষ – অর্থের কুপ্রভাব। [BASIC Bank – 2015]
108. নবমীর পাঁঠা – প্রাণ ভয়ে ভীত ব্যক্তি।
109. তাসের ঘর – ক্ষণস্থায়ী।
110. তেল নুন লকড়ি – মৌলিক প্রয়োজন।
111. তীর্থের কাক – প্রতীক্ষারত।
112. তুর্কি নাচন – নাজেহাল অবস্থা। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
113. তুলসী বনের বাঘ – সুবেশে দুর্বৃত্ত।
114. ত্রাহি ত্রাহি – পরিত্রাণ কর বলে চিৎকার
115. তরবেতর – নানারকম
116. থাউকি বেলা – বিকালবেলা
117. দড়ি কলসি – আত্মহত্যার উপায়।
118. দোজবরে – দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়। [বন অধিদপ্তরের – ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
119. দড়বড়ে – তাড়াহুড়ো
120. দবকানো – ওপরে ভার চাপানো/উপর থেকে চাপ দেয়া [অগ্রনী ব্যাংক – ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
121. দশবাই চণ্ডী – অত্যনত্ম রাগী স্ত্রীলোক [BB Combined Exam– 2017]
122. দাঁদুড়ে – অত্যন্ত/দুর্দান্ত
123. দাতাকর্ণ – অত্যন্ত উদার ও দানশীল [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
124. দায়-দৈব – ছোট বড় সমস্যা
125. দেবদ্বিজ মানা – ধর্মে বিশ্বাস থাকা [পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
126. দোপড়া – এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে কিংবা
127. দক্ষযজ্ঞ ব্যাপার – বিরাট সমারোহ
128. ধর্মের কল – সত্য।
129. ধামাধরা – তোষামোদকারী।
130. ধোপে টেকা – পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। [Standard Bank – 2017]
131. ধোপার গাধা – পরের জন্য খাটা।
132. ধর্মের ষাঁড় – যথেচ্ছাচারী।
133. ধিনিকেষ্ট – দায়িত্বপালনহীন ব্যক্তি
134. ধোঁকার টাটি – প্রতারণার উপরের আবরণ ,[Modhumoti Bank – 2018]
135. ধোপার গাধা – ভারবাহী [পিকেএসএফ – ২০১৮]
136. ধড়িবাজ – ধূর্ত ও ফন্দিবাজ
137. ধোপার ভাঁড়ার – প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না
138. নয়-দুয়ারি – দ্বারে দ্বারে।
139. নারদের ঢেঁকি – বিবাদের বিষয়।
140. নগদ নারায়ণ – নগদ অর্থ।
141. নিরানবক্ষইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি, টাকা জমানোর প্রবৃত্তি।
142. ননির পুতুল – সহজে কাতর, আদরে দুলাল। [যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের – ২০১৬] [জীবন বীমা কর্পোরেশনে – ২০১৪]
143. নন্দভৃঙ্গী – অত্যন্ত আদুরে, অকর্মণ্য
144. ননদী ভুলী – কুকর্মের সঙ্গী
145. নব কার্তিক – সুদর্শন কিছু অকর্মণ্য ব্যক্তি
146. ন্যালাখ্যাপা – পাগলাটে
147. নবমীর পাঁঠা – প্রাণভয়ে ভীত ব্যক্তি
148. পঞ্চত্ব প্রাপ্ত – মারা যাওয়া।
149. পায়াভারি – অহংকার। [Private Sector – 2017]
150. পটের বিবি – সুসজ্জিত।
151. পালের গোদা – দলপতি।
152. পগারপার – পালানো।
153. পাণ্ডববর্জিত – সভ্য লোকের বাসের অযোগ্য। [জনতা ব্যাংক – ২০১৫]
154. পত্রপাঠ – তৎক্ষণাৎ।
155. পয়মন্ত – সুলক্ষণযুক্ত
156. পালপাল – প্রচুর সংখ্যক [Standard Bank – 2017]
157. পিণিগেলা – অনিচ্ছায় বা ঘৃণায় কোনো রকমে খাওয়া
158. বচনবাগীশ – কথায় পটু। [Private Sector – 2017]
159. ফোঁস মনসা – ক্রোধী লোক।
160. ফুসমনত্মর – ফাঁকির মন্ত্র
161. ফোঁপরা – বাজে, অকেজো
162. বামনের গরু – যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে। [বন অধিদপ্তরের – ২০১৪],
163. বিদুরের খুদ – শ্রদ্ধার সামান্য উপহার।
164. বিড়াল তপস্বী – ভণ্ড লোক।
165. ব্যাঙের আধুলি – সামান্য পুঁজি হলেও যা গর্বের। [পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
166. ব্যাঙের লাথি – নগণ্য লোকের দ্বারা অপমান। [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
167. ব্যাঙের সর্দি – অসম্ভব ব্যাপার। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]
168. বাস্তু ঘুঘু – প্রচ্ছন্ন শয়তান।
169. বচনাবাগীশ – কেবল কথায় পটু
170. বিষের পুটুঁলি – বিদ্বেষী
171. বারো ভূত – অনাত্মীয় লোকজন [ভূমি অফিস – ২০১৫] , [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৬]
172. বাপানত্ম করা – গালাগালি দেয়া
173. বারফট্টাই – বড়াই
174. বিশ বাও জল – ভীষণ বিপাক
175. ভেরেণ্ডা ভাজা – অকাজে সময় নষ্ট করা/ বেকার জীবন যাপন করা।
176. ভীষ্মের প্রতিজ্ঞা – অনড় সংকল্প।
177. ভূষণ্ডির কাক – বিচক্ষন ব্যক্তি/দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
178. ভানুমতীর খেল – অবিশ্বাস্য ব্যাপার।
179. ভূঁই ফোড় – নতুন আগমন।
180. ভুঁইফোঁড় – অর্বাচীন।
181. মণিহারা ফণী – প্রিয়জনের জন্য অস্থির লোক। [ভুমি মন্ত্রণালয় – ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর – ২০১৫]
182. ম্যাও ধরা – দায়িত্ব নেওয়া।
183. যশুরে কই – যে ব্যক্তির মাথাটা মোটা কিন্তু শরীর শীর্ণ
184. রাশভারি – গম্ভীর প্রকৃতির। [BB Combined Exam– 2017]
185. রামগরুড়ের ছানা – গোমড়ামুখো লোক। [NGO,Public Jobs- 2015]
186. রাবণের চিতা – চির অশান্তি।
187. রায়বাগিণী – উগ্রচণ্ডা নারী, দজ্জাল স্ত্রীলোক
188.লম্বাদেয়া – পালানো।
189. লেজে খেলা – ছলনা করা/চাতুরি দ্বারা কষ্ট দেয়া।
190. লোহার কার্তিক – কালো কুৎসিত লোক
191. শর্বরীর প্রতীক্ষা – দীর্ঘকাল ধরে প্রতীক্ষা।
192. শিবরাত্রির সলতে – একমাত্র বংশধর/সন্তান। [BASIC Bank – 2014]
193. শুয়োরের গোঁ – ভয়ানক।
194. শরতের শিশির-ক্ষণস্থায়ী (যদি না থাকে তবে
হবে-সুসময়ের বন্ধু)
195. শাঁখের করাত – উভয় সংকট।
196. শিকে ছেঁড়া – হঠাৎ সৌভাগ্যের উদয় হওয়া
197. সাতকাহন – প্রচুর পরিমাণ।
198. সরফরাজি করা – প্রভাব খাটানোর চেষ্টা/ অযোগ্য ব্যক্তির চালাকি।
199. স্বখাত সলিলে – স্বীয় কর্মে ফল ভোগ/ঘোর বিপদে নিপতিত।
200. সাতকাণ্ড রামায়ণ – মস্তবড় ব্যাপার
201. সোঁতের শেওলা – নিরাশ্রয় ও সহায় সম্বলহীন লোক [খাদ্য অধিদপ্তর – ২০১৫]
202. ষাঁড়ের গোবর – অপদার্থ লোক/অযোগ্য। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৬]
203. ষত্ব ণত্ব জ্ঞান – কাণ্ডজ্ঞান।
204. ষণ্ডামার্কা – গুণ্ডা বা বাজে ধরনের লোক।
205. হ্রস্বদীর্ঘ জ্ঞান – কাণ্ড জ্ঞান, সাধারণ জ্ঞান।
206. হাত ধরা – অনুরোধ করা।
207. হাড় হদ্দ – নাড়ী নক্ষত্র।
208. হাড়ির হাল – দুর্দশার একশেষ। [ভুমি মন্ত্রণালয় – ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর – ২০১৫]
209. হাত পাকান – দক্ষতা
210. হাড় জুড়ানো – শান্তি পাওয়া
211. হাঁড়ির হাল – মলিন
212. রসাতলে গমন- অধঃপাতে যাওয়া। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]
213. পৃষ্ঠপ্রদর্শন- পালানো।
214. ঊনপঞ্চাশের বায়ু- পাগলামী
215. একচোঁখা- পক্ষাপাতিত্বপূর্ণ
216. কাষ্ঠহাসি- কপট হাসি
217. ওঁৎপাতা- সুযোগের প্রতীক্ষায় থাকা
218. এক গোয়ালের গরু- একই স্বভাবের লোক [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪]
219. কুলকাঠের অঙ্গার- তীব্র জ্বালা
220. ক. অংশ- বর্ণপরিচয়হীন
221. কেতাদুরস্ত – চৌকস
222. খয়ের খাঁ- তোষামোদকারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৭]
223. খাদানাকে তিলক- অশোভন সাজসজ্জা
224. খাটো করা- মর্যাদা না দেওয়া [Private Sector – 2017]
225. গোঁফখেজুরে-অলস [Probashi Kallyan Bank – 2018]
226. গৌড়চন্দ্রিকা- ভূমিকা
227. গঙ্গাজলে গঙ্গাপূজা- তুষ্ঠি সাধন [BB Combined Exam– 2017]
228. টাইটম্বর- ভরপুর
229. ঠোঁটকাটা- স্পষ্টভাষী
230. ঠুটো জগন্নাথ- অকর্মন্য ব্যক্তি
231. ঠান্ডা লড়াই- দুরভিসন্ধি করা
232. তাল পাতার সোপাই-কঙ্কালসার দেহ [যুব ও ক্রীড়া মন্ত্রণালয় – ২০১৬] [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]
233. তুবড়ি ছোটা- বেশি কথা বলা [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৭]
234. ধর্মপুত্র যুধিষ্ঠির- ধার্মিক
235. বাপের ঠাকুর- শ্রদ্ধেয় ব্যক্তি [ভূমি অফিস – ২০১৫]
236. বাঘের মাসি- নির্ভীক
237. ভানুমতির খেলা- কেরামতি [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
238. ঘোড়ার রোগ – বাতিক [NGO,Public Jobs- 2015]
239. ঘরপোড়া গরু- বেদনাদায়ক অভিজ্ঞতা [পরিবার পরিকল্পনা অধিদপ্তর – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
240. চোরাবালি- প্রচ্ছন্ন আকর্ষণ
241. চোখের বালি- অপ্রিয়
242. ছুচোর কেত্তন- কলহ [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]
243. ঢি ঢি পড়া- কলঙ্ক
244. টিমে তেতলা- মন্থর গতি
245. ফোড়ন দেওয়া- খোঁচা দেওয়া।
( সংগৃহীত)
Sentence Making Structure (SMS)
(BCS+BANK JOB Seekers দের Writing এ কাজে দিবে, নোট করে রাখুন।
✅ SMS:- বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগেto যোগ করতে হয়।
যেমন
Eat= খাওয়া, to eat= খাইতে
go = যাওয়া, to go = যাইতে
খাইতে আসো = Come to eat.
গুমাইতে যাও= Go to sleep.
✅ SMS:- বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
যেমন:-
ঘুমন্ত বালক= Sleeping boy.
চলন্ত ট্রেন= Moving Train.
উড়ন্ত পাখি= Flying Bird.
✅ SMS:- বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
Having been+ V.P.P করতে হয়।
যেমন
পদত্যাগ করিয়া - Having been Resigned.
নির্বাচিত হইয়া -Having been elected.
শিক্ষিত হইয়া- Having been educated.
✅ SMS:- কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing
আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
I feel like drinking tea.
আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
I feel like sleeping.
আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
I don't feel like reading.
✅ SMS:- বাংলা বাক্যে যদি"কিনা" টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।
যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না= I don't know if he went.
জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don't know if you recall me, but you are always in my contemplation.
✅ SMS:- প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি - এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
Looking forward to+ verb+ ing
যেমন:-
তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
আছি- I am looking forward to meeting you.
আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.
✅ SMS:- "আর তর সইছে না/লোভ সামলাতে পারসি না "এই ভঙ্গি থাকলে।
Can't resist + verb+ing
তোমার সাথে দেখা করার আর তর সইছে না - I can't resist meeting you.
বাড়ি যাওয়ার জন্য আর তর সইছে না-
I can't resist going home.
✅ SMS:- করতে হয়, যেতে হয়, খেতে হয় এই রকম থাকলে-
be verb+to+verb.
আমাকে প্রতিদিন ভার্সিটিতে হয় -
I am to go in varsity everyday.
তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয়- He is to get up early in the morning everyday.
তাকে তার পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে হয়- He is to financially support his family.
✅ SMS:- যদি জোড় প্রয়োগ করা হয় তখন তার সামনে article বসে । যেমন
এতো খারাপ লোক= so bad man।
এতোওওও.. খারাপ লোক= So bad a man.
এতো দয়ালু লোক= so generous man.
এতোওওও দয়ালু লোক= So generous a man.
✅ SMS:- "অবশ্যই করবো" যদি থাকে তবেmust হবে Subject এর পর আর যদি করবোই করবো থাকে তাহলে Must হবেSubject এর আগে।
আমি অবশ্যই যাবো= I must go.
আমি যাবোই যাবো = Must I go.
আমি এটি অবশ্যই করবো = I must do it.
আমি এটি করবোই করবো = Must I do.
✅ SMS:- যদি হয়েই যায়..... এই রকম থাকলে।
Happen to + verb হয়
যেমন
Convey my salam, If you happen to meet him = তার সাথে যদি ফেখা হয়েই যায়, তাকে আমার সালাম দিও.
Meet me if you happen to come Sylhet -- সিলেট যদি এসেই যাও আমার সাথে দেখা করিও
✅ SMS:- যতক্ষণ...... ততক্ষণ।
এই রকম হলে নিচের সুত্র হবে
........... As long as ........
No worry, As long as Allah with me
আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে কোন চিন্তা নেই।
Strive as long as you have chance - সুযোগ যতক্ষণ আছে ততক্ষণ কঠোর পরিশ্রম করো।
✅ SMS:-মনে হচ্ছে কি ঘটবে.....
seem /seems to be + V+ing
ডোনাল্ড ট্রাম মনে হচ্ছে উত্তর কোরিয়া আক্রমণ করতে যাচ্ছে।
Donald Trump seems to be invading North Korea.
রাশিয়া এবং চীন মনে হচ্ছে উত্তর কোরিয়ার পক্ষ নেবে।
Russia and China seem to be endorsing North Korea.
মনে হচ্ছে বিশ্ব আরেকটা বিশ্বযদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে
The world seems to be envisaging another world war
✅ SMS:- যদি কোন কিছু হয় বা নাহয় এমন প্রকাশ ভঙ্গি থাকে তাহলে,
What if+Clause হবে।
যেমন
What if he understands?
যদি সে বুঝে তাহলে কি হবে?
What if you become the prime minister?
তুমি যদি প্রধানমন্ত্রী হও তাহলে কি হবে?
What if she rejects your proposal?
যদি সে তোমার প্রস্তাব প্রত্যখান করে তাহলে কি হবে?
What if she doesn't accept your offer?
সে যদি প্রস্তাব না গ্রহণ করে তাহলে ক হবে?
✅ SMS:- দ্বৈত যদি কোন উচ্চারণ হয় তার বেলায় হবে
Keep no + Noun
যেমন :-
মৃত্যুর সময় অসময় নাই-
Death keeps no time
তোমার কোন দায়িত্ব টায়িত্ব নাই-
You keep no responsibility.
তোমার কোন শরমটরম নাই-
You keep no shame.
✅ SMS:- যদি দ্বিরুক্ত কোন শব্দ হয় যেমন করতে করতে, খাইতে খাইতে, কাদতে কাদতে... তবে দ্বিরুক্ত ক্রিয়াটার সাথে ing যুক্ত হবে অর্থাৎ
verb+verb+ing
যেমন :-
সে হাসতে হাসতে কথা বলে
He speaks laughing.
সে নাচতে নাচতে এলো
He came dancing.
সে কাদতে কাদতে কোরআন তেলাওয়াত করতেছিলো।
He was reciting holy Quran crying.
ঘোড়াটি লাফাতে লাফাতে অগ্রসর হলো
The horse advanced galloping.
✅ SMS:- যদি এইরকম হয়'প্রায় করার পথে " তখনAbout to+ verb.
আমি তো প্রায় মরার পথে-
I am about to die.
পরিক্ষা শেষ হওয়ার পথে -
The exam is about to finish.
সে তো বিসিএস ক্যাডার হওয়ার পথে -
He is about to be a BCS cadre.
আমি বাড়ি পৌছার কাছাকাছি -
I am about to reach home...
সৌজন্যে: মাসূম ইবনে নূর স্যার।
Admission test
Information on admission test .
কি এবং কী-এর পার্থক্য
==========================
‘কি’ প্রশ্নবোধক, সংশয়সূচক এবং বিস্ময়বোধক অব্যয়। যেমন: তুমি কি খাবে, নাকি খেয়ে এসেছ? তুমি কি কথাটা তাকে বলেছ? ।
তুমি কি জানো সে আমার কত প্রিয়! (সংশয়সূচক) তুমি কি জানো সে আমার কত প্রিয়? (প্রশ্নসূচক) সহজ কথায় বুঝাই, মানে যেভাবে আমি বুজছি। যেসব প্রশ্নের উত্তর হা/না দিয়ে অথবা মাথা নাড়িয়ে দেওয়া যায় সেসব প্রশ্নে “কি” ব্যাবহার হয়।
কী:
‘কী’ প্রশ্নবোধক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়।যেমন: তুমি কী খাবে? ভাত, না রুটি? তুমি তাকে কী বলেছ যে সে এত রেগে আছে? বোঝাতে পারলাম?? না !! আর যেসব প্রশ্নের উত্তর শুধু হা/না দিয়ে দেওয়া যায় না, অর্থাৎ মুখ দিয়ে শব্দ বের করতে হয় বা অনেকটা বিবরন দিতে হয় বা বিশদ বর্ণনা থাকে সেসব প্রশ্নে “কী” ব্যাবহার হয়।
ব্যবহার হবে। যেমনঃ আকাশ কী নীল! কী সুন্দর কথা বলেছে! কী কষ্ট! কী মধুর! ইত্যাদি।
✅Click To Join:- 👇
Egalee Study Group It’s a study group where we can share our knowledge. Wasik Billah Asif sir is the owner of this Channel.
🔖 পরীক্ষার হলে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টিকারী কিছু প্রশ্ন।
প্রশ্ন ১. সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
◾সঠিক উত্তর:
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
প্রশ্ন ২. মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে?
দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
◾সঠিক উত্তর:
সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে।
আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।
প্রশ্ন ৩: সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–
বিক্ষেপন/প্রতিসরণ?
◾সঠিক উত্তর:
বিক্ষেপন।
প্রশ্ন ৪: বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
কৃষি/শিল্প/সেবা?
◾সঠিক উত্তর:
সেবা।
প্রশ্ন ৫: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
EU / WTO
◾সঠিক উত্তর: EU
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট — ইইউ।
সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী — WTO.
প্রশ্ন ৬: বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর/বিষ্ণু দে
◾সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে'র অনুবাদটা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
প্রশ্ন ৭: ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
সাম্যবাদী/জীবন- বন্দনা
◾সঠিক উত্তর:
জীবন – বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”
প্রশ্ন ৮: মোট সেক্টর কমান্ডার কতজন?
১৬ জন/১৯ জন।
◾সঠিক উত্তর:
১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
প্রশ্ন ৯: বৃহত্তম অর্থনীতির দেশ??
China / USA
◾সঠিক উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China.
বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
প্রশ্ন ১০ : মুসলিম নারী জাগরণের কবি কে?
বেগম রোকেয়া/শামসুন্নাহার
◾সঠিক উত্তর: শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
॥॥॥
Collected
আসুন! জেনে নেই
---------------------------------
১. পলাশীর যুদ্ধ- ১৭৫৭ সালের ২৩ জুন
(বৃহস্পতিবার)
২. ভাষা আন্দোলন- ১৯৫২ সালের ২১
ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
৩. কালোরাত- ১৯৭১ সালের ২৫ মার্চ
(বৃহস্পতিবার)
৪. বিজয় দিবস- ১৯৭১ সালের ১৬
ডিসেম্বর (বৃহস্পতিবার)
৫.জাতীয় পতাকা দিবস- ১৯৭১ সালের
২ মার্চ (বৃহস্পতিবার)
৬. স্বাধীনতা দিবস- ১৯৭১ সালের ২৬
মার্চ (শুক্রবার)
৭. সপরিবারে বঙ্গবন্ধু হত্যা- ১৯৭৫
সালের ১৫ আগস্ট (শুক্রবার)
৮. মুজিবনগর অস্থায়ী সরকার গঠন- ১৯৭১
সালের ১০ এপ্রিল (শনিবার)
৯. মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহন-
১৯৭১ সালের ১৭ এপ্রিল (শনিবার)
১০. ৭ মার্চের ভাষণ- ১৯৭১ সালের ৭
মার্চ (রবিবার)
১১. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-
১৯৭২ সালের ১০ জানুয়ারি (সোমবার)
১২. বুদ্ধিজীবী দিবস- ১৯৭১ সালের ১৪
ডিসেম্বর (মঙ্গলবার)
প্রাথমিক বিদ্যালয়েক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোর্সে ভর্তি চলছে ।
আজকের বিষয়: বাংলা
টপিক: ধ্বনি ও বর্ণ
১। ভাষার মূল উপকরণ – বাক্য
২। ভাষার মূল উপাদান – ধ্বনি
৩। ভাষার বৃহত্তম একক – বাক্য
৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ
৬। বাক্যের মূল উপাদান – শব্দ
৭। বাক্যের মূল উপকরণ – শব্দ
৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ
৯। শব্দের মূল উপাদান – ধ্বনি
১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি
১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি
১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ
১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে
১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে
১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে
১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে –
৩৫০০ (প্রায়)
১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি
১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর
ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে –
৫০টি
২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ –
৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )
২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ
– ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ
– ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )
২৭। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ –
৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,
ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )
২৮। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি
( অ,আ,ই,ঈ,উ,ঊ )
২৯। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি
( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,
ষ,স,হ,ড়,ঢ়,য় )
৩০। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার।
১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
৩১। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
আ=া, ই= ি,
ঈ=ী, উ=ু,
ঊ=ূ,ঋ ৃ,
এ= ে, ঐ= ৈ,
ও= ো, ঔ= ৌ।
৩২। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
৩৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক
বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির
সংখ্যা – ২৫ টি
৩৫। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
৩৬। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
৩৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
৩৮। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
( খ,গ,ণ,থ,ধ,প,শ )
৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি
( অ,ই,উ,ঋ )
৪০। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর - ৭টি
( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )
৪১। বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি
উচ্চরণে কোন পার্থক্য নেই - ঙ,ং
৪২। বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Tangail
26/04/2023