28/09/2026
বাসাইল উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রতিযোগিতামূলক নিবন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সর্বোচ্চ নিবন্ধন নিশ্চিত করে স্ব স্ব ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান।
নিবন্ধন প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠানগুলো হলো- মাধ্যমিক পর্যায়ে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে সুন্না সম্মিলিত আলিম মাদ্রাসা এবং প্রাথমিক পর্যায়ে নাহালী মটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।