03/07/2026
জরুরি মানবিক আবেদন 🚨
রিয়াজ, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের ২৬ ব্যাচের একজন শিক্ষার্থী। আজ সে এমন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা কোনো সন্তানের জীবনে না আসুক। তার প্রিয় মা ভয়াবহ অসুস্থ। দীর্ঘদিন ধরে পেটে জটিল ঘা থেকে এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব।
প্রতিটি মুহূর্ত তাদের জন্য খুবই সংকটময়। অর্থের অভাবে যেন একটি মায়ের চিকিৎসা থেমে না যায়। আমরা জানি, জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা আমাদের মানবিক দায়িত্ব।
সকল মানুষের প্রতি বিনীত আবেদন—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের জন্য অনেক বড় আশার আলো হতে পারে।
আজ আপনার একটি সহযোগিতা হয়তো একজন মায়ের জীবন বাঁচানোর কারণ হয়ে দাঁড়াবে।
আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং যারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাদের উত্তম প্রতিদান দান করেন। আমিন।
সাহায্য পাঠানোর নম্বর (বিকাশ):
📞 01707-571979, 01615304943