Corporate Practice BD

Corporate Practice BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Corporate Practice BD, Educational consultant, Dhanbari, Tangail.

After joining this page you will learn the corporate practices i mean, Accounting treatment of corporate practices,Banking transactions, Export & import transactions,VAT & TAX ,IFRS, IAS, TDS, VDS, in the practical fields.

আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯ অনুযায়ী বাংলাদেশে আমদানি-নিষিদ্ধ পণ্যের সম্পূর্ণ তালিকাপরিশিষ্ট-১‘খ’ অংশনিম্নবর্ণিত পণ্যসমূহ...
31/08/2026

আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯ অনুযায়ী বাংলাদেশে আমদানি-নিষিদ্ধ পণ্যের সম্পূর্ণ তালিকা

পরিশিষ্ট-১
‘খ’ অংশ
নিম্নবর্ণিত পণ্যসমূহ আমদানিযোগ্য হইবে না, যথা:—
(১) বাংলাদেশ সার্ভে ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত মানচিত্র অনুযায়ী বাংলাদেশের সীমানারেখা দেখানো হয় নাই এইরূপ মানচিত্র, চার্ট ও টোপোগাফিক গ্লোব;
(২) হরর কমিকস (Horror comics), অশ্লীল ও নাশকতামূলক সাহিত্য ও অনুরূপ ধরনের পুস্তিকা, সংবাদপত্র, সাময়িকী, পোস্টার, ফটো, ফিল্ম, গ্রামোফোন রেকর্ড, অডিও ও ভিডিও ক্যাসেট, টেপ, ইত্যাদি;
(৩) এইরূপ বই, পুস্তিকা, সংবাদপত্র, সাময়িকী, দলিল দস্তাবেজ, কাগজপত্রাদি, পোস্টার, ফটো, ফিল্ম, গ্রামোফোন রেকর্ড, অডিও ও ভিডিও ক্যাসেট, টেপ ইত্যাদি যাহার বিষয়সমূহ বাংলাদেশে যে কোনো শ্রেণীর নাগরিকের ধর্মীয় বিশ্বাস অথবা অনুভূতিতে আঘাত হানিতে পারে;
(৪) এই আদেশে ভিন্নরূপ বিধান না থাকিলে, সেকেন্ডারি বা সাব-স্ট্যান্ডার্ড কমোডিটি বা নিম্নমানের পণ্য অথবা পুরাতন, ব্যবহৃত, পুনর্সংষ্কৃত (রিকন্ডিশন্ড) পণ্য অথবা কারখানার বাতিলকৃত বা জব লট ও স্টক লটের পণ্য;
Read more-https://shorturl.at/yjHAV

আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এর নিষিদ্ধ / নিয়ন্ত্রিত / শর্তসাপেক্ষ পণ্য পরিশিষ্ট-১নিয়ন্ত্রিত পণ্যের তালিকা[অনুচ্ছেদ ৩ দ্...
29/08/2026

আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এর নিষিদ্ধ / নিয়ন্ত্রিত / শর্তসাপেক্ষ পণ্য

পরিশিষ্ট-১
নিয়ন্ত্রিত পণ্যের তালিকা
[অনুচ্ছেদ ৩ দ্রষ্টব্য]
'ক' অংশ

১ | (ক) আফিম আমদানি নিষিদ্ধ: তবে শর্ত থাকে যে, আফিম ব্যতীত সংশ্লিষ্ট এইচএস কোডভুক্ত ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত পণ্য ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং ওষুধ শিল্প ব্যতীত অন্যান্য শিল্পের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পোষক বা মন্ত্রণালয় বা সংস্থা এর পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে;

(খ) বাণিজ্যিকভাবে ক্যারাজেনান পাউডার এবং কনজ্যাক গাম বা পাউডার আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ করিতে হইবে;

(গ) আগর-আগর এবং পেকটিন আমদানির ক্ষেত্রে এই পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে না। |

২ | (ক) নিজস্ব শিল্প কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ফার্নেস অয়েল আমদানির ক্ষেত্রে— (১) বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের এলএক্সআইএক্স আইন) এবং সময় সময়, সরকার কর্তৃক জারীকৃত এতৎসম্পর্কিত বিধিবিধান আমদানিকারকদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে;

(২) আমদানিকারককে প্রচলিত আইন অনুযায়ী বিস্ফোরক এবং অন্যান্য প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করিতে হইবে।

(খ) অন্যান্য ব্যবহারকারীদের নিকট বিক্রয় বা বিপণনের জন্য আমদানির ক্ষেত্রে—
(১) বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের এলএক্সআইএক্স আইন) এর বিধান অনুসারে এতদ্বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহিত চুক্তি স্বাক্ষর করিতে হইবে এবং সময় সময়, সরকার কর্তৃক জারীকৃত এতৎসম্পর্কিত বিধিবিধান প্রযোজ্য হইবে;

(২) বিক্রয়ের জন্য পেট্রোলিয়াম পণ্যের গুণগতমান বিএসটিআই-এর স্পেসিফিকেশন অনুযায়ী হইতে হইবে;

(৩) আমদানিকারককে প্রচলিত আইন অনুযায়ী বিস্ফোরক এবং অন্যান্য প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করিতে হইবে;

(৪) ফার্নেস অয়েল ব্যবহারকারী শিল্প কারখানার নিকট সরাসরি ফার্নেস অয়েল বিক্রয় করিতে হইবে; এবং

(৫) মাসিক আমদানিকৃত এবং বিপণনকৃত ফার্নেস অয়েলের পরিমাণ ও গুণগতমান উল্লেখপূর্বক প্রতি মাসের ৫ (পাঁচ) তারিখের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিকট প্রতিবেদন প্রেরণ করিতে হইবে।

৩ | এইচএস কোড ২৭১৩.২০ এর অধীনে পেট্রোলিয়াম বিটুমেন আমদানির ক্ষেত্রে, পণ্য খালাসের পূর্বে ইহার গুণগতমান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বা ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কর্তৃক পরীক্ষা করাইতে হইবে। |

৪ | হেপ্টাক্লোর-৪০ ডব্লিউপি, ডিডিটি, ডিলড্রিন, জিনোমিক নামের বাইড্রিন ড্রাফ্ট, মিথাইল ব্রোমাইড, ডায়াজিনন-৪০ ডব্লিউপি এবং ডাইমেক্রন নামক কীটনাশক আমদানি নিষিদ্ধ; তবে, এই এইচএস হেডিংয়ের অধীনে শ্রেণীবিন্যাসযোগ্য অন্যান্য পণ্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য:

(ক) এই আদেশের ২৫ অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (৭)-এ বর্ণিত শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য;

(খ) সিন্থেটিক পাইরেথ্রয়েড গ্রুপের ডেল্টামেথ্রিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্টিফিকেট ও নিশ্চয়তা প্রদানের ভিত্তিতে কেবল জনস্বাস্থ্যের জন্য ব্যবহারের উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক আমদানি করা যাইবে;

(গ) নীচে উল্লিখিত সিন্থেটিক পাইরেথ্রয়েড গ্রুপের কীটনাশক নির্ধারিত শর্তে আমদানি করা যাইবে—
(১) সাইহ্যালোথ্রিন,
(২) সাইপারমেথ্রিন,
(৩) সাইফ্লুথ্রিন,
(৪) ফেনভ্যালারেট,
(৫) আলফা সাইপারমেথ্রিন,
(৬) এস-ফেনভ্যালারেট,
(৭) ডেল্টামেথ্রিন,

Read more-https://shorturl.at/wsd4C

Sales of Scrap Journal Entry with Practical Examples (2026) | স্ক্র্যাপ বিক্রয়ের জার্নাল এন্ট্রি (ব্যবহারিক উদাহরণসহ)
26/08/2026

Sales of Scrap Journal Entry with Practical Examples (2026) | স্ক্র্যাপ বিক্রয়ের জার্নাল এন্ট্রি (ব্যবহারিক উদাহরণসহ)

কোনো প্রতিষ্ঠান যখন Scrap (স্ক্র্যাপ বা অবশিষ্ট উপকরণ) বিক্রি করে, তখন সেই লেনদেনটি সঠিকভাবে হিসাববইয়ে (Accounting Records) রেকর....

https://shorturl.at/tvgMW
17/08/2026

https://shorturl.at/tvgMW

আপনার কোম্পানির ঋণ নবায়নের সময়সীমা কি ঘনিয়ে এসেছে—কিন্তু ব্যাংক কোন কোন নথি চাইবে, তা নিয়ে এখনও অনিশ্চিত? এক.....

বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি:বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪...
16/08/2026

বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি:
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (DPDC), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (DESCO), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WZPDCL) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) কর্তৃক সরবরাহকৃত বিদ্যুতের খুচরা মূল্যহার নিম্নরূপ পুনর্নির্ধারণ করা হলো:
You may download বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি.PDF
Download Now-https://drive.google.com/uc?export=download&id=1LllcYzFUwGlz6uXXzNygbrSlQX2ke2LG

TDS Rules 2026: অর্থবছর ২০২৬–২০২৭-এর নতুন উৎসে করের হার ও গুরুত্বপূর্ণ পরিবর্তনরেফারেন্স: এস.আর.ও. নং ২৭৩-আইন/আয়কর-৫/২০...
15/08/2026

TDS Rules 2026: অর্থবছর ২০২৬–২০২৭-এর নতুন উৎসে করের হার ও গুরুত্বপূর্ণ পরিবর্তন
রেফারেন্স: এস.আর.ও. নং ২৭৩-আইন/আয়কর-৫/২০২৬ — TDS Rules 2026
কার্যকর: ১ জুলাই ২০২৬ থেকে।
TDS:
Tax Deducted at Source (TDS) is a mechanism used by governments to collect tax at the point of transaction. Instead of waiting until the taxpayer files their tax return, TDS ensures that the tax is collected in advance by the payer of income or the individual making a payment.

A complete guide to learning the new Tax at Source rates applicable for FY 2026-2027 in Bangladesh.

You may download TDS Rules 2026(PDF) -see the download button below:-

Frequently Asked Questions (FAQS):

1. What are the new TDS rules effective from FY 2026–2027?

The Tax at Source (TDS) Rules, 2026 introduce several changes, including updated thresholds, revised deduction rates, and new compliance mechanisms for businesses and individuals to adhere to from FY 2026–2027.

2. How do the TDS rules for FY 2026–2027 affect small businesses?
Small businesses need to adjust their tax withholding processes as the TDS rules for FY 2026–2027 set new thresholds and rates specifically designed to streamline compliance, potentially reducing the tax burden for qualifying small enterprises.

3. What are the compliance requirements for TDS under the 2026 rules?
Businesses must update their accounting systems to reflect the new rates and thresholds, submit timely TDS returns, and ensure accurate record-keeping as mandated by the new SRO No. 273-Law/Income Tax-5/2026.

4. Who is exempt from the TDS rules in FY 2026–2027?
Certain individuals and entities may qualify for exemptions under revised conditions specified in the new TDS rules. Taxpayers need to review the updated regulations to identify applicable benefits.

You may download TDS Rules 2026(PDF) -see the download button below
Download Now-https://drive.google.com/uc?export=download&id=1YyGEsXvsaI2RKEsadEtK6rbPOKhmbXKx

what do you mean by contribution margin, profit margin, segment margin, margin of safety?Here’s a detailed explanation o...
12/08/2026

what do you mean by contribution margin, profit margin, segment margin, margin of safety?

Here’s a detailed explanation of contribution margin, profit margin, segment margin, and margin of safety:

1.Contribution Margin:

Definition: Contribution margin represents the portion of sales revenue that exceeds total variable costs. It shows how much money is available to cover fixed costs and contribute to profits.

Formula:

Contribution Margin:= ( Sales Revenue-Variable cost)

Purpose: It helps businesses understand how profitable individual products or services are, by indicating the portion of sales that is contributing to covering fixed costs and profits.

Example: If you sell a product for $200 and the variable cost per unit is $120, the contribution margin is $80.

2.Profit Margin:

Definition: Profit margin is a financial metric that indicates the percentage of profit a company makes for every dollar of revenue, after deducting all expenses (both fixed and variable).

Formula:

Profit Margin= (Net Profit/ Sales Revenue) ×100

Purpose: It measures overall profitability and efficiency in controlling expenses relative to revenue.

Example: If a company earns $50,000 in net profit from $200,000 in revenue, the profit margin is 25%.

3.Segment Margin:

Definition: Segment margin refers to the profitability of a specific business division, product line, or geographic segment, excluding any common or shared costs between segments.

Formula:

Segment Margin=(Segment Revenue−Direct Segment Costs)

Purpose: It is used to assess the financial performance of individual parts of the business and is vital for decision-making regarding the future of specific segments.

Example: A company may calculate the segment margin for its North American division separately from its European division to assess relative profitability.

4.Margin of Safety:

Definition: The margin of safety is the difference between actual sales and the break-even sales. It shows how much sales can drop before a company reaches its break-even point (where no profit or loss is made).

Formula:

Margin of Safety=(Actual Sales−Break-Even Sales)

Purpose: This metric provides a buffer or cushion for companies to gauge how much sales can decline before the business starts incurring losses.

Example: If a company has actual sales of $500,000 and the break-even sales are $400,000, the margin of safety is $100,000, meaning sales can drop by this amount before the company incurs a loss.

In Finally:

These metrics are critical in financial analysis, helping businesses optimize pricing, control costs, and make strategic decisions.

You may learn more-

What do you mean by cost, expense, cost pool, cost driver, with examples-https://www.corporatepracticebd.com/2023/12/what-do-you-mean-by-cost-expense-cost.html

ডিভিডেন্ড নীতি (Dividend Policy): প্রকারভেদ, উদাহরণ ও গুরুত্ব(For CA,CMA,ACCA Exam Students):ডিভিডেন্ড নীতি (Dividend Po...
10/08/2026

ডিভিডেন্ড নীতি (Dividend Policy): প্রকারভেদ, উদাহরণ ও গুরুত্ব(For CA,CMA,ACCA Exam Students):

ডিভিডেন্ড নীতি (Dividend Policy): প্রকারভেদ, উদাহরণ ও গুরুত্ব

Dividend Policy বা লভ্যাংশ নীতি হলো কোম্পানির অর্জিত মুনাফার কত অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ এবং কত অংশ ব্যবসায় পুনঃবিনিয়োগ করা হবে, সে বিষয়ে গৃহীত সিদ্ধান্ত। কোম্পানির আর্থিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিকল্পনা, শেয়ারহোল্ডারদের প্রত্যাশা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর Dividend Policy গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
ডিভিডেন্ড পলিসির (Dividend Policy) প্রধান দিক ও বিবেচ্য বিষয়সমূহ
১. ডিভিডেন্ড প্রদানের সময়কাল (Dividend Payment Frequency)

কোম্পানি নিয়মিত ভিত্তিতে, যেমন—ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিকভাবে ডিভিডেন্ড প্রদান করতে পারে। ডিভিডেন্ড প্রদানের সময়কাল কোম্পানির আর্থিক কর্মদক্ষতা এবং শেয়ারহোল্ডারদের নিয়মিত আয়ের সুযোগ দেওয়ার উদ্দেশ্যের ওপর নির্ভর করে।
২. ডিভিডেন্ড ইয়িল্ড (Dividend Yield)

ডিভিডেন্ড ইয়িল্ড হলো প্রতি শেয়ারে বার্ষিক প্রদত্ত ডিভিডেন্ড এবং শেয়ারের বর্তমান বাজারমূল্যের অনুপাত। বিনিয়োগ থেকে নিয়মিত আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূচক।

সূত্র: Dividend Yield = (Annual Dividend per Share ÷ Current Market Price per Share) × 100
৩. ডিভিডেন্ড পেআউট (D/P) রেশিও (Dividend Payout Ratio)

এই অনুপাত নির্দেশ করে কোম্পানি তার অর্জিত মুনাফার কত শতাংশ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড হিসেবে প্রদান করছে। উচ্চ পেআউট রেশিও অর্থ হলো, কোম্পানি তার মুনাফার একটি বড় অংশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ করছে।

সূত্র: Dividend Payout Ratio = (Dividend ÷ Net Profit) × 100
৪. ডিভিডেন্ডের স্থিতিশীলতা (Stability of Dividends)

কিছু কোম্পানি মুনাফার ওঠানামা সত্ত্বেও নির্দিষ্ট বা তুলনামূলকভাবে স্থিতিশীল হারে ডিভিডেন্ড প্রদান করার চেষ্টা করে। নিয়মিত আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের কাছে এ ধরনের ডিভিডেন্ড পলিসি আকর্ষণীয়।
৫. ডিভিডেন্ড বৃদ্ধি (Dividend Growth)

কিছু কোম্পানি সময়ের সঙ্গে ধীরে ধীরে ডিভিডেন্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। এতে এমন বিনিয়োগকারীরা আকৃষ্ট হতে পারেন যারা বর্তমান আয়ের পাশাপাশি ভবিষ্যতে ডিভিডেন্ড বৃদ্ধির সম্ভাবনাও বিবেচনা করেন।
৬. রিটেইনড আর্নিংস (Retained Earnings)

কোম্পানি তার সম্পূর্ণ মুনাফা ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে মুনাফার একটি অংশ ব্যবসায় পুনঃবিনিয়োগের জন্য সংরক্ষণ করতে পারে। ব্যবসার সম্প্রসারণ ও প্রবৃদ্ধির জন্য বিশেষ করে নতুন বা দ্রুত-বর্ধনশীল কোম্পানিগুলো এ পদ্ধতি অনুসরণ করতে পারে।
৭. নগদ প্রবাহ ও আর্থিক সক্ষমতা (Cash Flow and Financial Health)

কোম্পানির ডিভিডেন্ড প্রদানের সক্ষমতা তার নগদ প্রবাহ এবং সামগ্রিক আর্থিক স্বাস্থ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। টেকসই ডিভিডেন্ড প্রদানের জন্য পর্যাপ্ত ও ধারাবাহিক নগদ প্রবাহ থাকা গুরুত্বপূর্ণ।
৮. আইনগত ও নিয়ন্ত্রক বিষয় (Legal and Regulatory Considerations)

কোম্পানির ডিভিডেন্ড বিতরণ সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়ন্ত্রক বিধিবিধানের অধীন। তাই ডিভিডেন্ড প্রদানের আগে কোম্পানিকে প্রযোজ্য আইন, নিয়ম ও নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলতে হয়।
৯. বিনিয়োগকারীদের পছন্দ (Investor Preferences)

ডিভিডেন্ড পলিসি নির্ধারণের সময় কোম্পানি তার বিনিয়োগকারীদের প্রত্যাশা ও পছন্দ বিবেচনা করতে পারে। কিছু বিনিয়োগকারী নিয়মিত আয় বা ডিভিডেন্ড পছন্দ করেন, আবার কেউ মূলধন বৃদ্ধির (Capital Appreciation) ওপর বেশি গুরুত্ব দেন।
১০. বাজারের ধারণা (Market Perception)

ডিভিডেন্ড ঘোষণা বাজারে কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণাকে প্রভাবিত করতে পারে। তাই কোম্পানিগুলো অনেক সময় এমন ডিভিডেন্ড পলিসি গ্রহণ করে যা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক সংকেত প্রদান করে।
উপসংহার

ডিভিডেন্ড পলিসি কোনো কোম্পানির জন্য স্থায়ী বা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নয়। কোম্পানির আর্থিক কর্মদক্ষতা, কৌশলগত লক্ষ্য, নগদ প্রবাহ এবং বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে সময়ের সঙ্গে ডিভিডেন্ড পলিসি পরিবর্তিত হতে পারে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় একজন বিনিয়োগকারীর কোম্পানির ডিভিডেন্ড পলিসির পাশাপাশি মুনাফা, নগদ প্রবাহ, ঋণের পরিমাণ, প্রবৃদ্ধির সম্ভাবনা এবং সামগ্রিক আর্থিক স্বাস্থ্য বিবেচনা করা উচিত।

Dividend Policy: Important Abbreviations & Notations

1. General Dividend Policy Notations

Symbol Meaning

Ke = Cost of Equity / Capitalization Rate

b = Retention Ratio

G = Growth Rate

P₀ = Current Market Price per Share / Value per Share

D / DPS = Dividend per Share

E / EPS = Earnings per Share

r = Internal Rate of Return / Rate of Return / Required Rate of Return

P/E Ratio = Price-Earnings Ratio

2. Optimum Payout Ratio — Qualification Criteria

Under the M–M (Miller–Modigliani) Dividend Model, the optimum payout ratio depends on the relationship between the firm's rate of return (r) and its cost of equity (Ke).

Case 1: r > Ke

When the rate of return is greater than the cost of equity:

r > Ke

➡️ Optimum Payout Ratio = 0%

The company should retain its earnings because reinvesting them generates a return higher than the shareholders' required return.

Case 2: r = Ke

When the rate of return is equal to the cost of equity:

r = Ke

➡️ Optimum Payout Ratio = 50% (as stated in the given qualification criterion)

In this situation, the return earned by the company on retained earnings is equal to the shareholders' required return.

Important: Under the standard M–M dividend irrelevance model, when r = Ke, the firm's value is theoretically unaffected by the dividend payout ratio. Therefore, a specific 50% optimum payout ratio is not generally implied by the M–M model itself.

3. M–M Model Notations

Symbol Meaning

Δn=Number of New Shares Issued

I= New Investment

E=Earnings / Profit

V=Market Value of the Firm

P₀=Present Market Price per Share

P₁=Market Price at the End of the Year / Next Year's Market Price

N=Number of Shares

r=Internal Rate of Return / Rate of Return / Required Rate of Return

D₀=Current-Year Dividend per Share

ND₁=Number of Shares × Dividend per Share

Key Formula Terms

· Retention Ratio (b) = 1 − Dividend Payout Ratio

· Dividend Payout Ratio = DPS ÷ EPS × 100

· Growth Rate (g) = b × r (under the relevant dividend-growth assumptions)

These abbreviations are useful when studying Dividend Policy, Walter's Model, Gordon's Model, and the M–M Dividend Irrelevance Model.

Practical Example-08

M.M Model (Modigliani & Miller)

Corporate practice bd LTD. has outstanding 1,00,000 shares. The company needs Tk.7,00,000 to finance its investment, of which Tk.1,00,000 is available from profits. The market price per share at the end of the current year is expected to be Tk.150. Dividend rate is 20%

Requirement (Under M.M Model)

1. Number of new shares issued

2. External financing

3. Market value of the firm

4. Present value of the firm

5.Prove: P1=P0(1+Ke)-D1

Solution:

1. No.of new shares issued ( Δ n ) = I -E+ND1 /P1

= 7,00,000-1,00,000+(1,00,000*0)/150

= 4,000 share(Ans)

2.External Financing = I-E+nD1

= 7,00,000-1,00,000+(1,00,000*0)

= Tk. 6,00,000 (Ans)

3.Market value of the firm(V) = (n+Δn)p1-I+E /1+Ke

= (1,00,000+4,000)150-7,00,000+1,00,000)/ 1+.20

= Tk.1,25,00,000 (Ans)

4. Present value of the share (Po) = p1/(1+Ke)-D

= 150/(1+.20)-0

= Tk.125(Ans)

5. Prove: P1 = P0(1+Ke)-D1

or, P1 = P0(1+Ke)-D1

= 125 (1+.20)-0

= 150 (proved)
read more-see the comment section below-

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১০৬ অনুযায়ী, কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিকের নাইট শিফট মধ্যরাত অতিক্রম করলে তার ছুটি ও কর্ম...
08/08/2026

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১০৬ অনুযায়ী, কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিকের নাইট শিফট মধ্যরাত অতিক্রম করলে তার ছুটি ও কর্মদিবস নির্ধারণের বিশেষ নিয়ম:

কোনো প্রতিষ্ঠানে কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিকের (Adult Worker) শিফটের কাজ মধ্যরাতের পর পর্যন্ত চলতে থাকলে, সেক্ষেত্রে—

(ক) ধারা ১০৩-এর (সাপ্তাহিক ছুটির সঙ্গে সম্পর্কিত) উদ্দেশ্যে, উক্ত শ্রমিকের জন্য “পূর্ণ দিনের ছুটি (Full Day’s Holiday)” বলতে তার শিফট শেষ হওয়ার সময় থেকে শুরু করে পরপর ২৪ (চব্বিশ) ঘণ্টার সময়কালকে বোঝাবে।

(খ) উক্ত শ্রমিকের জন্য “পরবর্তী দিন (Following Day)” বলতে তার শিফট শেষ হওয়ার সময় থেকে পরবর্তী ২৪ (চব্বিশ) ঘণ্টার সময়কালকে বোঝাবে। তবে, মধ্যরাতের পর শ্রমিক যে সময় কাজ করবেন, তা তার পূর্ববর্তী দিনের কর্মঘণ্টা হিসেবে গণ্য হবে।

সহজভাবে: কোনো শ্রমিকের নাইট শিফট মধ্যরাত পার হয়ে চললে, আইন অনুযায়ী দিন গণনা শুধু রাত ১২টা থেকে নতুন করে শুরু হবে না। তার শিফট শেষ হওয়ার সময়কে ভিত্তি করে ২৪ ঘণ্টার সময়কাল বিবেচনা করা হবে এবং মধ্যরাতের পরের কাজের সময় আগের দিনের কর্মঘণ্টার সঙ্গে যুক্ত হবে।

You may learn more-
Bangladesh Labour Act-2006-Section List | For Employers and Workers
https://www.corporatepracticebd.com/2025/12/bangladesh-labour-act-2006-sections.html

হালনাগাদ (৩০ জুন ২০২৬): করবর্ষ ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮-এর জন্য ব্যক্তিশ্রেণির আয়কর হারআয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নং আ...
03/08/2026

হালনাগাদ (৩০ জুন ২০২৬): করবর্ষ ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮-এর জন্য ব্যক্তিশ্রেণির আয়কর হার

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নং আইন)-এর ধারা ২(৬৯) অনুযায়ী, একজন ব্যক্তির (অনিবাসী বাংলাদেশি ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারসহ) মোট আয়ের (Total Income) ওপর নিম্নোক্ত হারে আয়কর নির্ধারণ করা হবে।

Individual income tax is a tax imposed by governments on the income earned by individuals, including wages, salaries, bonuses, rental income, investment gains, and other forms of income. It is one of the primary sources of revenue for governments to fund public services and programs.

The tax rates, regulations, and structures can vary widely from one country to another.

Updated (30 June 2026) Individual Income Tax Rates for the Assessment Years 2026–2027 and 2027–2028:

Under the Income Tax Act, 2023 (Act No. 12 of 2023), in accordance with Section 2(69), the income tax payable by an individual (including a non-resident Bangladeshi individual and also a Hindu undivided family) shall be calculated on their Total Income at the following rates:

AY-2026-2027 and 2027-2028

Income Slab Rate of Tax
Up to BDT 400,000 Nil
On the next BDT.3,00,000 10%
On the next BDT.4,00,000 15%
On the next BDT.5,00,000 20%
On the next BDT.20,00,000 25%
On the remaining balance 30%
Provided that—
(a) For a resident individual, the tax-free income threshold shall be Tk. 400,000.
(b) For a female taxpayer and a taxpayer aged 65 years or above, the tax-free income threshold shall be Tk. 450,000.
(C) Persons with Disabilities and Third Gender Taxpayers: The tax-free income threshold shall be Tk. 5,25,000.
(d) For a gazetted freedom fighter and a person with a disability, and Gazetted July -2024 Warriors, the tax-free income threshold shall be Tk. 5,50,000.
(e) Where a taxpayer has one or more children with disabilities, the tax-free income threshold shall be increased by Tk. 50,000 for each such child.
(f) These benefits shall also apply to:
A Non-Resident Bangladeshi (NRB); and
A person of Bangladeshi origin.
(f) After allowing the tax-free income threshold, the minimum tax payable shall be Tk. 5,000. However, for a new taxpayer, the minimum tax payable shall be Tk. 1,000.
( #30 #2026) #2026–2027 #2027–2028:

Read more-https://shorturl.at/EcBVI

Address

Dhanbari
Tangail
1997

Alerts

Be the first to know and let us send you an email when Corporate Practice BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Corporate Practice BD:

Shortcuts

Share