ফাতহুম মুবিন হিফ্জ মাদরাসা

ফাতহুম মুবিন হিফ্জ মাদরাসা ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরি?

15/12/2022
মাসিক পরীক্ষা শুরু 07/11/22 ঈসায়ী। সময়:6:00amচলবে সারাদিন ব্যাপী ইনশাল্লাহ!
07/11/2022

মাসিক পরীক্ষা শুরু
07/11/22 ঈসায়ী। সময়:6:00am
চলবে সারাদিন ব্যাপী ইনশাল্লাহ!

20/10/2022

মশক

10/09/2022

ইলম থেকে মাহরুম হওয়ার কারণসমূহ।
১.উস্তাদের সঙ্গে বেআদবী করা।
২.যাতায়াতের সময় সালাম না দেওয়া।
৩.উস্তাদের দিকে পিঠ দিয়ে বসা।
৪.উস্তাদের দিকে পা দিয়ে বসা।
৫.আনুগত্য কম করা কিছুু মানা আর কিছুু না মানা।
৬.মুহাব্বতের মধ্যে কমতি করা।
৭.উস্তাদকে ধোকা দেওয়া।
৮.উস্তাদের সাথে মিথ্যা কথা বলা।
৯.নিজের ভুলের তাবীল করা। এতে ইলমের বরকত চলে যায়।এবং তার খুশির দ্বারা ইলমে বরকত হয়।
১২.উস্তাদের খারাপ নাম রাখা।
১৩.উস্তাদের সম্পরকে খারাপ ধারণা রাখা ।
১৪.উস্তাদকে কথায় বা কাজে কষ্ট দেওয়া।
১৫.যে তালিবে ইলম নিজের উস্তাদের জন্য কোন প্রকারের কষ্টের কারণ হয়, সে ইলমের বরকত থেকে মাহরুম থাকবে। হাজারো চেষ্টা করার দ্বারাও ইলমের মত সম্পদ দ্বারা উপকৃত হতে পারবে না।
(তুহফাতুত তুলাবা ওয়াল উলামা -৩৩০)

09/09/2022

শ্রেণি শিক্ষকের মৌলিক দায়িত্ব ও কর্তব্যঃ
---------------------------------------
★ হাজিরা খাতায় নাম উঠানো।
★ ডায়রিতে শিক্ষার্থীর পিতা-মাতার নাম বা স্হানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষন করবেন।
★ ফলাফল রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরী করবেন।
★ শ্রেণি শিক্ষক সবল,দুর্বল, অধিক দুর্বল, বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন।
★ শিক্ষক বিধি মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণি কার্যক্রম শেষে সবকিছু গুছিয়ে সুন্দর ভাবে প্রতিষ্ঠান ত্যাগ করবেন।
★ শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণি শিক্ষকের আচমকা বা দৃষ্টি ভঙ্গি সবসময় হবে ইতিবাচক। তিনি নেতিবাচকতা সম্পূর্ণ ভাবে পরিহার করবে। শিক্ষক নিজে শৃঙ্খলা মেনে চলবেন।
★ শ্রেণি শিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মত উপস্থিত থাকবেন।
★ শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান গ্রুপে ভাগ করে দিবেন।
★ শিক্ষার্থীর মধ্যে সুষ্ঠু গণতন্ত্রকে চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণি শিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন।
★ একজন শ্রেণি শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্ত বন্ধুর মত আচরণ করবেন।
★ শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর সুখে-দুঃখে, সাফল্য-ব্যর্থতায় সবসময় পাশে থাকবেন।
★ একজন শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে।
★ একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন।
★ শ্রেণি শিক্ষককের নিজস্ব গঠন মুলুক বা সৃজনশীল কোন পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন।
★ শ্রেণি শিক্ষক শ্রেণির বিষয় শিক্ষার্থীদের সাথে পরামর্শ করবেন এবং তাঁদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিবেন।
★ কোন শিক্ষার্থী শ্রেণিতে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করলে শ্রেণি শিক্ষক তা অভিভাবক বা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে সহায়তা করবেন।
★ শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নিবেন। এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন।
★ শ্রেণি শিক্ষক তাঁর বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন।
★ একজন শ্রেণি শিক্ষক বা বিষয় শিক্ষক যে বিষয়টিতে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করাবেন সে বিষয়টি সম্পর্কে তাঁর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে।
★ শিক্ষক তাঁর সুবিধামত সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞান প্রসার ঘটানোর জন্য।
★ পেশাদারি এবং নৈতিক দায়িত্ব বোধ থেকে একজন শ্রেণি শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সবসময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায় বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা ষথাযত ভাবে মূল্যায়িত হবে।
★ যথাযথ উপকরণ ব্যবহার ও পাঠ পরিকল্পনা করে অংশ গ্রহণ মূলক ক্লাস নিতে হবে। যাতে থাকবে কুশল বিনিময়, পূর্ব জ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখন ফল জানানো, বোর্ডের কাজ, আলোচনা, দলীয়, একক আলোচনা, মূল্যায়ন, বাড়ির কাজ, বিদায়। ICT পূর্ণ ব্যবহার।
এছাড়াও আরো কিছু দায়িত্ব সম্পর্কে একজন শিক্ষককে বিষয়গত জ্ঞানের পাশাপাশি নিম্ন লিখিত বিষয়েও জ্ঞান অর্জন করতে হয়--
* শিক্ষার্থীকে জানবার জ্ঞান।
* শিখন পরিবেশের জ্ঞান।
* শিক্ষা দান সম্পর্কিত জ্ঞান।
* বিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক জ্ঞান।
* তত্বাবধান সংক্রান্ত জ্ঞান।
* নৈতিকতার মূল্যবোধের জ্ঞান।
* রুচি বা আগ্রহ অনুযায়ী জ্ঞান।

09/09/2022

[]- নফসকে নিয়ন্ত্রণে
রাখার ১৫ টি কৌশল

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।

২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।

৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।

৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।

৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।

৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।

৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।

৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।

৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।

১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।

১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।

১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷

১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।

১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে ও আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক। আমিন🤲🌸🤍

দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে
04/09/2022

দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে

29/08/2022

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মানবজীবনের প্রতিটি বিষয়ে ইসলামের দিকনির্দেশনা রয়েছে। সন্তানের প্রতি পিতা-মাতার কর্তব্যের ব্যাপারেও ইসলামের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। পিতা-মাতার প্রতি সন্তানের যেমন কর্তব্য আছে; তেমনি সন্তানের প্রতিও পিতা-মাতার কর্তব্য রয়েছে। আসুন আমরা
আমাদের সন্তানদের কে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব ও উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারি, নেক সন্তান বানাতে পারি, তাহলে সেই সন্তান আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে, যা আমাদের মৃত্যুর পরেও কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ ।

05/07/2022

শুনলে ভাল‌ো লাগব‌ে

Address

Kagmara Road Tangail
Tangail
1900

Telephone

+8801612387102

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফাতহুম মুবিন হিফ্জ মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ফাতহুম মুবিন হিফ্জ মাদরাসা:

Shortcuts

Share