16/08/2023
১৭,০৬,২০২৩ অসুস্থতার কারণে দেশে ফেরা রাতে খাওয়া দাওয়া শেষ করে বাবার পাশে বসলাম,বাবা মার সাথে কথা বললে এমনিতেই মনটা ভালো হয়ে যায়,তো কথা বলতে বলতে বাবার অনেক দিনের সপ্নের কথাটা জানতে পারি ,বাবার নাকি অনেক আগে থেকেই একটা ডিসকভার গাড়ির শখ,বাবা আমাকে গাড়ির কথাটা এমন ভাবেই বললেন,তিনি বললেন আমার একটা ডিসকভার গাড়ির চালানোর খুব ইচ্ছে,আমার মরার আগে হলেও একটা ডিসকাভার গাড়ি কিনে দিস,বাবার মুখে এই কথা শোনার পর থেকে শুধু অপেক্ষা করছি কখন রাত পোহাবে, সকাল সকাল বাড়ির কাউকে না জানিয়ে চলে গেলাম শো রুমের উদ্দেশ্য গাড়ি কিনলাম,কাউকে দিয়ে না চালিয়ে এনে,ভ্যান ভাড়া করে ভ্যানে গাড়ি তুলে সোজা বাড়ি,আমি চাইছি এই গাড়ি আমার বাবাই প্রথম চালাবে,বাড়ির সামনে গাড়ি আসছে বাবাকে ডাক দিলাম বাবা আসলো,,সে যে কি মূহুর্ত 😭😭সেদিন আমার বাবার যেই মুখ খানা দেখেছি সেই চেহারার কাছে আমার সারাজীবনের উপার্জন তুচ্ছ।।। ভালবাসি বাবা আপনাকে❤️❤️ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা🤲
Deshi Biker গ্রুপে পোস্ট করেছেন: Arafat Hasan Arif
21/02/2021
08/02/2021
07/02/2021
01/06/2020
16/03/2020
03/03/2020