Jamuna Cantonment Public School And College

Jamuna Cantonment Public School And College Theme: "Learn To Lead''

19/09/2026
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আজ যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রাথমিক বৃত্তি-২০২৫ ও এসএসসি-২...
15/09/2026

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬

আজ যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রাথমিক বৃত্তি-২০২৫ ও এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান, এএফডব্লিউসি,পিএসসি । আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক কার্যক্রমের মানে সন্তোষ প্রকাশ করে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং বলেন, "আজকের অর্জন হোক আগামীর আরও বড় স্বপ্ন পূরণের প্রেরণা"। পরিশেষে, কৃতী শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি ঘটে।

"বুলিংকে না বলি, নিরাপদ সাইবার জগৎ গড়ি” শীর্ষক সচেতনামূলক সেমিনার আয়োজন  গত ৩১ আগস্ট ২০২৬, যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স...
01/09/2026

"বুলিংকে না বলি, নিরাপদ সাইবার জগৎ গড়ি” শীর্ষক সচেতনামূলক সেমিনার আয়োজন

গত ৩১ আগস্ট ২০২৬, যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সাইবার বুলিং সচেতনতামূলক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় মেজর মীর সোহান, এইসি। প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহ-সভাপতি লে. কর্নেল শাহিন আজাদ, বিপিএম, পিপিএম, পিএসসি, জি+।

আলোচনায় তিনি সাইবার বুলিংয়ের প্রেক্ষাপট, কারণ, ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিরোধ ও পরিত্রাণের উপায় সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, অনলাইনে অপমান, ভয় দেখানো, গুজব ছড়ানো কিংবা হয়রানিমূলক বার্তা প্রেরণও সাইবার বুলিংয়ের অন্তর্ভুক্ত। এ ধরনের পরিস্থিতিতে সচেতনতা, প্রমাণ সংরক্ষণ, ব্লক ও রিপোর্ট করা এবং বিশ্বস্ত অভিভাবক বা কর্তৃপক্ষের সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিশেষে শিক্ষকমণ্ডলীর সঙ্গে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নিরাপদ ও মানবিক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে আমাদের সকলের সম্মিলিত সচেতনতাই হোক অঙ্গীকার।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন 🌙যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ -এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভী...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন 🌙

যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ -এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহে পালিত হলো *পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬।*

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন গ্রুপের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ ও হামদ-নাত প্রতিযোগিতা। পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠান প্রধান মেজর মীর সোহান, এইসি মহোদয় আসন গ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও দুআ পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, শিক্ষার্থীদের বক্তব্য, মনোমুগ্ধকর নাত পরিবেশন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আনন্দঘন ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে
25/08/2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে

নিয়োগ বিজ্ঞপ্তি
21/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

Address

Gobindashi-Jamuna Bridge Highway
Tangail

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna Cantonment Public School And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamuna Cantonment Public School And College:

Shortcuts

Share

Category