Infants' Dream School

Infants' Dream School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Infants' Dream School, Education, Tangail.

সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতিপ্রাপ্ত হওয়ায় Come For Road Child সরকারি সা'দত কলেজ শাখার উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃ...
21/11/2025

সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতিপ্রাপ্ত হওয়ায় Come For Road Child সরকারি সা'দত কলেজ শাখার উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোঃ কামরুল হাসান স্যার সহ বাকী যারা পদন্নোতি লাভ করেছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।

21/10/2025

ক্ষুধার কষ্ট যার ঘরে সে জানে খাবারের যন্ত্রণা।বাহিরের হাসি দেখে হাড়ির খবর বুঝবেন না।খবর নিন আপনার পাশের ঘরে তাঁর পেট খালি থাকলে আপনার ভাগ না দিতে পারেন নষ্ট না করে অবশিষ্টটুকু দিন।

বি.দ্র: ভিডিও সংগ্রহীত

এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।বাংলাদেশের প্রত্যোকটা মানুষের নিরাপত্তা দাবি করছি।তথ্য সূত্র:https://www.faceboo...
17/10/2025

এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।বাংলাদেশের প্রত্যোকটা মানুষের নিরাপত্তা দাবি করছি।

তথ্য সূত্র:
https://www.facebook.com/share/17JKyyQjAY/

প্রিয় টাঙ্গাইলবাসী,আসসালামুআলাইকুম ।সমাজসেবা অধিদপ্তর এর আওতায় বয়স্ক ভাতা(পুরুষ ৬৫ বছর, মহিলা ৬২ বছর), বিধবা ও স্বামী নি...
14/10/2025

প্রিয় টাঙ্গাইলবাসী,
আসসালামুআলাইকুম ।

সমাজসেবা অধিদপ্তর এর আওতায় বয়স্ক ভাতা(পুরুষ ৬৫ বছর, মহিলা ৬২ বছর), বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির'র সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে ১৩/১০/২০২৫ খ্রি: হতে ০৬-১১-২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত ।

আবেদনের স্হান:
ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা নিজে সরাসরি নিম্নোক্ত
আবেদন লিংকে :
dss.bhata.gov.bd/online-application

এছাড়াও যে কোন তথ্য জানার প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ে সরাসরি যোগাযোগ করুন।

ধন্যবাদ ।

05/06/2025
CRC-GSC এর সাধারণ সম্পাদক দেওয়ান শাম্মি আক্তারের আজকে জন্মদিন।CRC-GSC এবং Infants' Dream School পরিবারের পক্ষ থেকে এক রা...
02/04/2025

CRC-GSC এর সাধারণ সম্পাদক দেওয়ান শাম্মি আক্তারের আজকে জন্মদিন।

CRC-GSC এবং Infants' Dream School পরিবারের পক্ষ থেকে এক রাশ ফুলের শুভেচ্ছা ও আগামী দিনের মঙ্গল কামনা করছি।শাম্মির নেতৃত্বে এই সংগঠন আরো অনেক দূর এগিয়ে যাক।মানবিক কাজে আরো অনেক স্বেচ্ছাসেবক যুক্ত হোক উপকৃত হোক সুবিধাবঞ্চিত ও অধিকার বঞ্চিত মানুষেরা।

সরকারি সা’দত কলেজ শাখা সিআরসি এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ২৫.০৩.২০২৫ তারিখ রোজ বুধবার সমাজের সুবিধা বঞ্চিত শিশু...
25/03/2025

সরকারি সা’দত কলেজ শাখা সিআরসি এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ২৫.০৩.২০২৫ তারিখ রোজ বুধবার সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও মানুষদের সাথে সিআরসি জিএসসি শাখার মেম্বাররা সরকারি সা’দত কলেজ মাঠে ইফতার করে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোঃ আতিকুর রহমান,জনাব দেওয়ান মোজাম্মেল হক এবং এই সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করা অন্যতম একজন শিক্ষক জনাব সাব্বির পল।

আরো উপস্থিত ছিলেন সিআরসি সেন্ট্রাল কমিটির তৌকির আহমেদ,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম,প্রচার সম্পাদক ও একজন সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাংগাঈল জেলার সংগঠক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

সরকারি সা’দত কলেজ শাখার সভাপতি আবু আহমেদ শেরশাহ,সাধারণ সম্পাদক শাম্মী দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল মিয়া,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাজু,যুগ্ম সাংগঠনিক সম্পাদক হোসনেয়ারা আক্তার আশা ,দপ্তর সম্পাদক হালিমা,নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার ইফতি,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাব্বির সরকার,সদস্য মোঃ ওবায়দুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আন্তরিক পরিবেশেই সুন্দর একটি ইফতার মাহফিল সম্পন্ন হয়।যেনো সাংগঠনিক মিলন মেলার মতো পরিস্থিতি তৈরি হয়।শিশুদের সহায়তার ক্ষেত্রে যা যা সহযোগিতা প্রয়োজন শিক্ষকরা র্সব প্রকার সহযোগিতার ব্যবস্থা করতে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন

৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় সরকারি সা'দত কলেজ ক্যাম্পাসে সিআরসি জিএসসি কতৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ...
09/01/2025

৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় সরকারি সা'দত কলেজ ক্যাম্পাসে সিআরসি জিএসসি কতৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। উক্ত আয়োজনে সহযোগিতায় ছিলেন ভিভিডি টাংগাইল।CRC-GSC কৃতক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল Infants' Dream School এর ১৯ জন শিশুর জন্যে শীতের জামার ব্যবস্থা করা হয়।আজকে ১১জন শিশুর হাতে পৌঁছে দেওয়া হয় উক্ত জামা।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক জনাব আব্দুল্লাহ তালুকদার,যুগ্ন সম্পাদক ও সিআরসির উপদেষ্টা শিক্ষক জনাব আতিকুর রহমান ,উপদেষ্টা জনাব দেওয়ান মোজাম্মেল হক,উপদেষ্টা জনাব মো.কামরুল হাসান এছাড়াও শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-প্রফেসর মো. গোলাম সারোয়ার খান,জনাব মোহাম্মদ আবু সাঈদ,ড. আরমান হোসাইন আজম,জনাব মো.মিনহাজ উদ্দিন,জনাব জামিল হোসেন স্যার সহ বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
সিআরসি এবং ভিভিডি টাংগাইলের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে সুন্দরভাবে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।শিশুরা শীতের নতুন জামা পড়ে উচ্ছাস প্রকাশ করে।

থেকে একসাথে যুক্ত করবো পৃথিবী পথশিশু মুক্ত! প্রিয় ভাই-বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। নবী করিম (সা.) বলেছেন, ‘আনা ওয়াক...
24/12/2024

থেকে একসাথে যুক্ত
করবো পৃথিবী পথশিশু মুক্ত!

প্রিয় ভাই-বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম।

নবী করিম (সা.) বলেছেন, ‘আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হা কাযা’। নবী (সা.) হাতের শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দেখিয়ে বলেছেন, আমি এবং এতিমের লালনকারী জান্নাতে এ দু’টি আঙ্গুলের মতোই পাশাপাশি থাকব। (বুখারী : ৫৩০৪)।

শহরের রাস্তা আর ছোট্ট গলিতে, প্রতিদিন আমরা হাজারো শিশুকে দেখি, যাদের নেই নিরাপদ আশ্রয়, নেই সঠিক খাবার, নেই শিক্ষা। এরা আমাদের পথশিশু। যাদের জীবনের প্রতিটি দিন কাটে চরম দুঃখ-কষ্টে। আমাদের আশেপাশের এই নিষ্পাপ পথশিশুরা খুঁজে বেড়ায় একটি নিরাপদ আশ্রয়, একটু গরম খাবার, আর স্নেহের স্পর্শ। এই নিষ্পাপ মুখগুলোর পেছনে লুকিয়ে আছে অনেক কষ্ট আর অসহায়তা। কিন্তু তাদের জন্য আমাদের ভালোবাসা আর সহযোগিতা এনে দিতে পারে একটি নতুন জীবন।

এই শীতে, আসুন আমরা এগিয়ে আসি তাদের পাশে। নিজেদের দায়িত্ব পালন করি এবং নেক কাজে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করি। আমরা চাই, এই ছোট্ট প্রাণগুলো যেন পায় তাদের প্রাপ্য অধিকার—নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার, এবং মানসম্পন্ন শিক্ষা। আপনি যদি আমাদের সাহায্য করতে পারেন, তবে আমরা একসাথে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।

একটি ছোট অবদান, একটি বড় পরিবর্তন এনে দিতে পারে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলি, যেখানে কোনো শিশুকে রাস্তায় থাকতে হবে না।

আমরা সরকারী সা'দত কলেজের Come for Road Child (CRC-GSC) এর পক্ষ থেকে এই প্রচণ্ড হিমবাহে কোমলমতি শিশুদের শীতের বস্ত্র হাদিয়া/উপহার হিসেবে দিতে চাচ্ছি। এই মর্মে আপনারা আপনাদের মূল্যবান অর্থ /টাকা হাদিয়া দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে নিজেকে একটি নেক কাজের অংশীদার করুন। আপনার এই হাদিয়া একটি সুবিধাবঞ্চিত শিশুর শীতের যন্ত্রণা দূর করে তার মুখে হাসি ফোটাতে পারে। আল্লাহ তা'আলা র সন্তুষ্টির লক্ষ্যে এবং সমাজকে সুন্দর করতে আসুন আমরা এগিয়ে আসি কল্যাণের দিকে। আসুন আমরা সুবিধাবঞ্চিত শিশুদেরকে তাদের প্রাপ্য অধিকার দিয়ে সুন্দর একটি সমাজ তথা পৃথিবী গড়ে তুলি।

অর্থ প্রদান করতে:

মামুন খান
অর্থ বিষয়ক সম্পাদক
সিআরসি - সরকারি সা'দত কলেজ শাখা

মোবাইল ব্যাংকিং একাউন্ট নাম্বার:
Bkash, Nagad, SURECASH, CELLFIN & UPAY: 01735951100
ROCKET : 01735951100 (Add 6)

Bank Name : Dutch Bangla Bank Limited
A/N: MAMUN KHAN
A/C: 2851050005629
Routing Number: 090931039
SWIFT Code: DBBLBDDH
Branch: Gorai Branch, Tangail

আপনার সামান্য সহায়তায় একটি শিশু পেতে পারে তার স্বপ্নপূরণের সুযোগ। আপনার ভালোবাসা আর উদারতাই তাদের পৃথিবীকে রঙিন করে তুলবে। আসুন, মিলে মিশে এই পরিবর্তনের অংশীদার হই।

ধন্যবাদান্তে,
শাম্মী দেওয়ান
সাধারণ সম্পাদক
সিআরসি - সরকারি সা'দত কলেজ শাখা

CRC-GSC এর প্রচার সম্পাদক তারিফুরের আজকে জন্মদিন।পুরো পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা রইলো।মানব...
24/12/2024

CRC-GSC এর প্রচার সম্পাদক তারিফুরের আজকে জন্মদিন।পুরো পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা রইলো।
মানবিক থেকে অধিকতর মানবিক ও ভালোমানুষ হয়ে উঠো এই কামনা রইলো।
শুভ জন্মদিন তারিফুর🌻

Address

Tangail

Telephone

+8801767045076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Infants' Dream School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Infants' Dream School:

Shortcuts

Share

Category