জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল

জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল

Share

ইসলামের আলোয় আলোকিত মানুষ গড়ার আদর্শ প্রতিষ্ঠান

22/05/2025

আলহামদুলিল্লাহ ।

জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল এর কিতাব বিভাগের ছাত্র ওস্তাদদের নিয়ে ২৪ ঘন্টার দাওয়াতে তাবলীগের মেহনতে আছে।

আল্লাহ তায়ালা যেন আমাদের এই সফরকে কবুল করেন । আমিন ।

29/04/2025

সদরে জমিয়ত আল্লামা উবাইদুল্লাহ ফারুক কাসেমী হাফিঃ।

25/04/2025

আলহামদুলিল্লাহ
আল্লাহ তায়ালার অশেষ রহমতে জামিয়া মাদানিয়া দারুল উলূম টাঙ্গাইল এর কিতাব বিভাগের ছাত্রদের সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে শেষ হল।

ছাত্রদের উদ্দেশ্য নসিহা পেশ করছেন অত্র জামিয়ার সুনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি শরিফুল ইসলাম কাসেমী (হাফি.)

আল্লাহ তায়ালা প্রাণপ্রিয় ছাত্রদেরকে দ্বীনের মুখলিস খাদেম হওয়ার তাওফিক দান করুন।

07/04/2025

জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল এর ২য় দিনের ভর্তি কার্যক্রম চলছে।

পুরাতন ও নতুন ছাত্রদের পদচারণায় মুখরিত জামিয়ার প্রাঙ্গণ।

আল্লাহ তায়ালা প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে কবুল করুন,
যে সমস্ত ছাত্র ও গার্ডিয়ানরা আসতেছে তাদের আসা যাওয়া নিরাপদ করুন।

06/04/2025

মাত্র ২ বছরেই আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও আমাদের মুরুব্বিদের সুপরামর্শ এবং উস্তাদদের মেহনতে জামিয়া মাদানিয়া দারুল উলূম টাঙ্গাইল এর আজকের এই সাফল্য।

আপনার সন্তান, আত্নীয় স্বজন ও পরিচিত কাউকে কিতাব বিভাগে নিচের জামাত গুলো খুব ভালভাবে পড়াতে চাইলে, নাহু সরফ ও আরবী আদবে পারদর্শি করতে পাশাপাশি আদব, আখলাক ও তরবিয়াতপূর্ণ তালেবে ইলম হিসেবে গড়তে অত্র জামিয়ার পড়াতে পারেন।

আল্লাহ তায়ালা আমাদের প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের উস্তাদ ছাত্র সকলকে তাঁর দ্বীনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন।

05/04/2025

জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল
এর ঈর্ষণীয় সাফল্য:
পরীক্ষার্থী ১০ জন!২ জন বোর্ড স্ট্যান্ড!
৫ জন মুমতায ও ৩ জন জায়্যিদ জিন্দান

05/04/2025

জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল- এর ১৪৪৬/৪৭ হিজরী শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৭ শাওয়াল ১৪৪৬ হিজরী মোতাবেক ৬ এপ্রিল ২০২৫ ইং রবিবার থেকে।

ভর্তি আগ্রহী ছাত্রদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

29/03/2025

জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইলের ঈর্ষণীয় সাফল্য: ১০ পরীক্ষার্থীর মধ্যে ২ জন বোর্ড স্ট্যান্ড

গত বছরের মতো এবারো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল। এই প্রতিষ্ঠানের ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন বোর্ড স্ট্যান্ড (মেধা স্থান), ৫ জন মুমতায (A+) এবং ৩ জন জায়্যিদ জিন্দান শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, যা মাদ্রাসাটির উচ্চমান এবং শিক্ষকদের নিষ্ঠার চূড়ান্ত প্রতিফলন।

এ সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি শরিফুল ইসলাম কাসেমীর নিরলস পরিশ্রম এবং আল্লামা নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি’র প্রেরণা। ২০১৭ সালে আল্লামা নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি আজ তার গুণমান ও সাফল্যের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছে।

মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দের নিবেদিত প্রশিক্ষণ, শিক্ষামূলক পরিবেশ এবং সার্বিক সমন্বয়ও এই অসাধারণ সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে। তাঁদের নিরলস পরিশ্রম, একাগ্রতা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ভালোবাসা এই সাফল্যের মূল চালিকাশক্তি। প্রতিটি শিক্ষকই শিক্ষার্থীদের উন্নতিতে তাদের দায়িত্ব পালন করেছেন, যার ফলে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

20/03/2025

শিক্ষাবর্ষ ১৪৪৬-৪৭ হি. ২০২৫-২৬ ঈ. সনে
জামিয়ার ভর্তি সংশ্লিষ্ট জরুরি জ্ঞাতব্য।

12/07/2024

আপনার প্রিয় জামিয়ার কাঙ্ক্ষিত প্রোগ্রামটি আজ।
আপনার পদধূলি দিয়ে জামিয়াকে ধন্য করুন এবং আপনার মাকবুল দোয়ায় জামিয়া ও এর দায়িত্বশীল আসাতিজায়ে কেরাম ও তালেবে ইলমদের স্মরণ করুন।

আল্লাহ আপনার সফর নিরাপদ করুন এবং আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন।

Photos from জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল 's post 11/07/2024

আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল এর জন্য বিশিষ্ট ক্যালিগ্রাফার আল আমিন মল্লিক ভাইয়ের হৃদয় নিংড়ানো মনজুড়ানো দৃষ্টি নন্দন কিছু হস্তশিল্প।

স্বর্ণখচিত আমাদের আকাবিরদের এ অমূল্য বাণীগুলো জামিয়ার শোভাবর্ধন করবে এবং আমাদের রাহনুমায়ী করবে ইনশাআল্লাহ।

আল্লাহ ভাইকে জাযায়ে খায়ের দান করুন।

03/05/2024

আজ জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল এ সুবহানিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মুফতি মহিউদ্দিন মাসুম সাহেব আগমন করবেন।

বাদ মাগরিব হুজুরের মাধ্যমে আমাদের জামিয়ার মাসিক ইসলাহি প্রোগ্রামের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের বন্ধু আহবাব ও জামিয়া মাদানিয়া দারুল উলুম টাঙ্গাইল এর হিতাকাঙ্ক্ষী সকল ভাইকে বিশেষভাবে আসার দাওয়াত রইলো।

Want your school to be the top-listed School/college in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Tangail