Ilal Elm Institute - IEI

Ilal Elm Institute - IEI اللَّهُمَّ ارْزُقْنِي عِلْماً ناَفِعاً.

10/04/2026

📢 এই সুযোগটা কাদের জন্য জানেন?

যারা জেনারেল লাইনে পড়ে একসময় মনে মনে বলছেন—“ইশ! যদি মাদ্রাসায় পড়তে পারতাম…”

যাদের অন্তরে কুরআন-হাদিস বুঝার এক অদম্য তৃষ্ণা আছে,কিন্তু সময়, সুযোগ আর ব্যস্ততার কারণে এগোতে পারেননি…

যারা হিফজ শেষ করে কিতাব বিভাগে পড়তে পারেননি,তবুও অন্তরের ভিতরে আলেম হওয়ার স্বপ্ন লালন করছেন…

যারা মাঝপথে দ্বীনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন,কিন্তু এখনো মনে হয়—“আবার যদি শুরু করা যেত…”

🌿 এই আয়োজন তাদের জন্যই…

এটা শুধু একটা কোর্স না,এটা হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার জাগিয়ে তোলার একটা সুযোগ।

এটা শুধু পড়াশোনা না,এটা আল্লাহর পথে ফিরে আসার একটা দরজা।

👉 যদি আপনার ভেতরেও এমন অনুভূতি কাজ করে—তাহলে দেরি করবেন না।

📩 আজই যোগাযোগ করুন…

হয়তো এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু।

বিস্তারিত কমেন্ট বক্সে

06/04/2026

আল্লাহ ছাড়া আপন কেউ নেই




06/04/2026

পেইজের রিচ নেই।

কিছু কমেন্ট হাদিয়া দেন

05/04/2026

আবু ত্ব হা আদনান হাফিঃ

18/07/2025

ইসলামের প্রাথমিক যুগে, নবী কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে ইসলাম গ্রহণকারী ও পালনকারীদের যেভাবে কটাক্ষ, উপহাস, তিরষ্কার, অত্যাচার, হত্যা করা হতো, তার একাংশ কি এখন করা হয়?

অথচ ঐ সময়ে নবীজী সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে সাহাবাগণ (রাঃ) সবাই যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, ইসলামের শত্রুদের সাথে যে আচরণ করেছেন, আমরা তাই করছি?

অনেকে বলবেন ইসলাম তো এখন প্রতিষ্ঠিত, কিন্তু কাজে কতটুকু?
আজ ইমারাহয়ের ভাইয়ের তাদের দেশে ইসলাম বিদ্বেষিদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিতে পারেন, আমরা কি তা পারি? পারি না । কারণ দেশে ইসলাম প্রতিষ্ঠিত না ।

কিন্তু, দুঃখের বিষয়, আমরা সোশাল মিডিয়াগুলোতে ইসলাম বিদ্বেষি, সেক্যুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা এক একজন কমেন্ট যোদ্ধা হয়ে যাই । আমরা ফেসবুকের মুজাহিদ হয়ে যাই ।
কিন্তু এই ভাইদেরকেই যদি বলা হয় আপনার মহল্লায় ফজর ক্যাম্পেইন চালান, মানুষ ফজরে নামাজ পড়তো আসে না সে ব্যাপারে দাওয়াত দেন । তাহলেই অনেকে হারিয়ে যাবে ।

আমি বলছিনা ইসলাম বিদ্বেষিদের কিছু বলা যাবে না, বলবেন, এটাও আমাদের ঈমানী দায়িত্ব । তবে সেটা অবশ্যই ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে । হিকমাহ ও সুন্দর কথার দ্বারাও প্রতিবাদ করা যায় ।

আমরা যদি উল্টা পাল্টা বলি, সুন্নাতের বাইরে গিয়ে তাদের শাসাই, আখেরে ইসলামেরই ক্ষতি । তাহলে, দিন শেষে আমার দ্বারা দ্বীনের উপকার না হয়ে ক্ষতিি হলো ।

মনে রাখবেন, আপনার কমেন্ট শুধু ইসলাম বিরোধীরাই দেখে না, অনেক এমন মানুষ আছে হয়তো সে দ্বীনে ফিরার চেষ্টা করছে, কিন্তু আপনার এমন প্রতিক্রিয়াই সে ইসলাম নিয়ে নিগেটিভ ভাবতে পারে ।

আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন ।

মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা যাকারিয়া মাসউদ ও আসিফ  আদনান হাফি. এর নামে প্রহসন মূলক জঙ্গি মামলার প্রতিবাদে বিক্ষোভ ...
16/07/2025

মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা যাকারিয়া মাসউদ ও আসিফ আদনান হাফি.
এর নামে প্রহসন মূলক জঙ্গি মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।
তারিখ:- ১৭/০৭/২৫
রোজ:- বৃহস্পতিবার
স্থান:- ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ
সময় বাদ:- যোহর
সৌজন্যে:- সাধারণ আলেম সমাজ ও তাওহীদি জনতা।

22/05/2025

ছোট বেলায় আপনার আমার যেমন মনে হয়েছে বড় হলেই দুঃখ, বেদনা, কষ্ট সব শেষ হয়ে যাবে, কিন্তু বড় হয়ে দেখলেন, সুখ সব শৈশবেই ছিলো, শেষ করে এসেছি, আর ফেরার সুযোগ নেই ।

তেমনই, দুনিয়াই আখিরাত কামাই করার সময়, মরার পর আখিরাত জীবনে গিয়ে হাজার চেষ্টা করেও আর ফিরতে পারবেন না । খুব হলে, বড় বেলায় শৈশব নিয়ে আফসোস করার মতো, আখিরাতে গিয়ে দুনিয়ার সময় অপচয়ের জন্য আফসোসই করতে পারবেন । এর বেশি কিছু করার ক্ষমতা থাকবে না ।

তাই, সময় থাকতে সময়কে কাজে লাগান ।

21/05/2025

গাযওয়াতুল হিন্দ হয়ে থাকুক বা না থাকুক, দুটোই আমাদের জন্য কনসার্নিং ।

যদি গাযওয়াতুল হিন্দ হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা কিয়ামতের বড় আলামতগুলি প্রকাশ পাওয়ার খুব কাছাকাছি সময়ে এসে গেছি ।

আর যদি না হয়ে থাকে, তাহলে আমরা সেই কাঙ্খিত গাযওয়াতুল হিন্দের থেকেও হয়তো খুব বেশি দূরে নেই ।

দেশের বেশিভাগ ‘জিমে’র অর্ধেকের বেশি সদস্য ‘ইসকন’ এর। একটি জিমে যদি ৩০জন  এক্সারসাইজার  থাকে তম্মধ্যে প্রায়ই দেখা যায় ১৫ ...
21/05/2025

দেশের বেশিভাগ ‘জিমে’র অর্ধেকের বেশি সদস্য ‘ইসকন’ এর।
একটি জিমে যদি ৩০জন এক্সারসাইজার থাকে তম্মধ্যে প্রায়ই দেখা যায় ১৫ জনই তাদের সদস্য। এটা কাকতালীয় নয়। প্রতিবেশি দেশের হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠনগুলো যখন মুসলিমদের বিরুদ্ধে তাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তখন দেশের অভন্তরীন তাদের সমর্থক সদস্যরা পিছিয়ে থাকবে কেন? এটা আমার কাছে পরিকল্পনাহীন মনে হয় নি।
অপরদিকে মনে হয় মাদরাসাগুলোর হুজুর শ্রেণীর ভুড়ি বৃদ্ধির প্রতিযোগিতা চলছে। স্বাস্থ্য সচেতনতায় তারা একদম অজ্ঞতায় আছে। ধাওয়া দিলে এক কিলোমিটার দৌড়ানোর অবস্থাও নেই, এমন শারিরীক দূর্বলতা যেন হুজুরদের বিশেষ বৈশিষ্ট্য। ডায়াবেটিসসহ দূরারোগ্য রোগ উলামাদের শরীরে বাসা বাধছে। এদর চিন্তাহীন পান চাবানো দেখলে মেজাজ হারায় ফেলি। ( বন্ধু তোমাকে বলিনি)
সমালোচনার জন্য নয়, সতর্কতা যরুরি। যুগের পর যুগ মাদরাসার অভ্যন্তরে প্রতিপালিত এই বিশেষ বাহিনী কবে উম্মাতের কাজে লাগবে? ৭১ গেছে,২৪ গেল আর কবে? আমার মনে হয় ইমাম মাহদীও এমনভাবে চলে যাবে, এই বাহিনী দেয়ালের বাইরে দেখার সুযোগ পাবে কি না ।
মাদরাসায় ছাত্রদের সকালে কিছু সময় দৌড়ানোর প্রাকটিস করান। জিম করান। এক্সারসাইজ করান। মার্শাল আর্ট শেখান। প্রযুক্তির সাথে পরিচিত করুন। আদর্শিক দিক স্ট্রংলি তুলে ধরুন। আগামির চ্যালেঞ্জগুলো কী কী আলোচনা করুন।
সমরখন্দ বুখারায় মসজিদগুলোর মিম্বারের সাথে মদের বার। তসবীহ তিলাওয়াতের দ্বারায় এগুলোকে প্রতিরোধ করা সম্ভব হয়নি উস্তায। দয়া করে পায়ের নিচের মাটির খবর নিন। আরও আছে সেগুলো বলা যায় না। বুঝে নিন। স্ট্রাটেজি না বুঝলে কন্যা ঝি ও মায়েদের বোরকা থাকবে না। চোখে জোনাকী দেখার আগেই হুশ ফিরুক নবীর ওয়ারিশদের, এ জন্য বলা।

- Mufty Monoar Hosen

Address

Dhanbari Tangail
Tangail
777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilal Elm Institute - IEI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category