Darul Ulom Goraki.দারুল উলূম গোড়াকী।

Darul Ulom Goraki.দারুল উলূম গোড়াকী। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Ulom Goraki.দারুল উলূম গোড়াকী।, Education, Darul Ulom Goraki Jamia Ibne Abbas, Boys Branch. , and Jamia Ayesha, Girls Branch. , https://maps. app. goo. gl/YBxowEJFzJo8nVV 67, Tangail.

20/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

ছাত্র/ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান রোধ, ইসলাহী কার্যক্রম জোরদার, ছাত্র/ছাত্রী-সুরক্ষা কমিটি কার্যকরকরণ ও মাদরাসাবিরোধী অপপ্রচার রোধকল্পে আল-হাইআতুল উলয়া কর্তৃক দেশের ছয়টি বোর্ড ও অধিভুক্ত মাদরাসাসমূহের প্রতি সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি মাদরাসায় ছাত্র নির্যাতন ও কতিপয় ব্যক্তির অনৈতিক কার্যকলাপ সংক্রান্ত কিছু সংবাদ ও অভিযোগ প্রচারিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। এ বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সুস্পষ্টভাবে জানাচ্ছে— কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধ বা অনৈতিক কাজে জড়িত থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করা এবং অপরাধীকে কোনোরূপ প্রশ্রয় না দেওয়াই আল-হাইআতুল উলয়ার অবস্থান। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা, লক্ষ লক্ষ শিক্ষার্থী ও শিক্ষকসমাজকে প্রশ্নবিদ্ধ করা এবং ব্যক্তির অপরাধের দায় মাদরাসা, বোর্ড কিংবা সামগ্রিক আলেম-উলামা ও ছাত্রসমাজের ওপর চাপিয়ে দেওয়া সংগত নয়।

এই প্রেক্ষাপটে গত ২৯ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ১২ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৯তম সভা এবং ইতঃপূর্বে ১৪ সফর ১৪৪৮ হিজরী / ২৯ জুলাই ২০২৬ ঈসাব্দ অনুষ্ঠিত সংশ্লিষ্ট সাবকমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে; হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.), শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ যাকারিয়া কান্ধলভী (রহ.) ও উলামায়ে দেওবন্দের তা‘লীম-তারবিয়ত সংক্রান্ত রচনাবলি এবং প্রসিদ্ধ দীনি প্রতিষ্ঠানসমূহের ফতোয়ার অনুসরণে; আল-হাইআতুল উলয়া দেশের ছয়টি বোর্ডের অধিভুক্ত সকল ছাত্র ও ছাত্রী মাদরাসার উদ্দেশ্যে নিম্নরূপ দিক-নির্দেশনা জারি করেছে—

১. শাসনের শরয়ী সীমা নির্ধারণ

শাসনের একমাত্র উদ্দেশ্য হবে শিক্ষার্থীর সংশোধন ও কল্যাণ, প্রতিশোধ নয়। রাগের অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যাবে না। শাসনের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হতে হবে— প্রথমে নম্র সতর্কতা, প্রয়োজনে মৃদু ভর্ৎসনা, এরপর রাগ-ধমক; একান্ত অপরিহার্য হলে সর্বশেষ ধাপ হিসেবে অভিভাবককে ডেকে লিখিতভাবে অবহিত করে অভিভাবকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে— কোনো অবস্থাতেই ছাত্র/ছাত্রীকে শাস্তিস্বরূপ প্রহার করা যাবে না, যা সম্পূর্ণ নিষিদ্ধ। লাঠি, বেত বা কোনো যন্ত্র দিয়ে আঘাত করা, মুখমণ্ডল-মাথা বা স্পর্শকাতর অঙ্গে আঘাত করা এবং হাড় ভাঙা, রক্তপাত বা দাগ সৃষ্টিকারী যেকোনো শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশ্যে অপমান, গালমন্দ, তিরস্কার, কটু ভাষা বা ঘৃণাসূচক সম্বোধন এবং অন্য যেকোনো মানসিক নির্যাতনমূলক আচরণও পরিহারযোগ্য বলে জানানো হয়েছে। এ সীমা লঙ্ঘনকারী শিক্ষক/শিক্ষিকা শরীয়ত ও বিধি উভয় দৃষ্টিতে জবাবদিহিতার আওতাভুক্ত থাকবেন।

২. ইসলাহী কার্যক্রম জোরদারকরণ

প্রতিটি মাদরাসায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য নিয়মিত ইসলাহী মজলিস, নবনিযুক্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক তারবিয়াতি মজলিস এবং অভিভাবক-সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সমস্যা দ্রুত মাদরাসা কর্তৃপক্ষের গোচরে আসে।

৩. ছাত্র/ছাত্রী-সুরক্ষা কমিটি অনতিবিলম্বে কার্যকরকরণ

প্রতিটি মাদরাসায় ‘সুরক্ষা কমিটি’ গঠন বা পুনর্গঠন করে তা সক্রিয় রাখতে হবে। যেকোনো অভিযোগ অবশ্যই কমিটির নিকট পেশ করার সুযোগ থাকতে হবে এবং ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন পেশ করতে হবে। কমিটি না থাকা বা নিষ্ক্রিয় থাকা প্রমাণিত হলে তা ইলহাক স্থগিত বা বাতিলের কারণ হতে পারে।

৪. মাদরাসাবিরোধী অপপ্রচার রোধে করণীয়

প্রতিটি বোর্ডে পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ গঠন, বোর্ডভিত্তিক পৃথক হটলাইন চালু, শিক্ষক-কর্মচারী নিয়োগে সতর্কতা, অভিযোগ পাওয়ামাত্র তাৎক্ষণিক নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা অপবাদ ও মিডিয়া ট্রায়ালের শিকার নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে আইনগত প্রতিকারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় হটলাইন নম্বর 01700-763178 (হোয়াটসঅ্যাপ)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

আল-হাইআতুল উলয়া দেশের সকল কওমি মাদরাসা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি উপর্যুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য আহ্বান জানাচ্ছে।

বার্তা প্রেরক,
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু: অছিউর রহমান
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

16/09/2026

জরুরি ঘোষণা

দাওরায়ে হাদীস পরীক্ষার মেধাবৃত্তি প্রদান করছে আল-হাইআতুল উলয়া
১০ বছরে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি বিতরণ

১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভকারীদের মেধাবৃত্তির অর্থ বোর্ডসমূহে প্রেরণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর মেধাবৃত্তির অর্থ সংশ্লিষ্ট বোর্ডসমূহকে হস্তান্তর করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ নিজ বোর্ড থেকে বৃত্তির অর্থ সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শুধু আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ বোর্ডভুক্ত মাদরাসা থেকে মেধাবৃত্তিপ্রাপ্তরা তাদের মেধাবৃত্তির অর্থ সংগ্রহ করবে সরাসরি আল-হাইআতুল উলয়ার কার্যালয় থেকে। এ জন্য নির্ধারিত ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে, মুহতামিম/নাজিমে তা‘লিমাতের সিল ও স্বাক্ষরসহ আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে উপস্থিত হতে হবে।

দেশের কওমি মাদরাসাসমূহের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের মেধার স্বীকৃতি দিতে গত এক দশক ধরে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি প্রদান করে আসছে আল-হাইআতুল উলয়া। ১৪৩৮ হিজরী/২০১৭ ঈসাব্দ থেকে ১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দ পর্যন্ত এই ১০ বছরে মোট ১ হাজার ৫৭২ জন শিক্ষার্থীকে ৯০ লাখ ৪৯ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করেছে আল-হাইআতুল উলয়া।

আল-হাইআতুল উলয়ার প্রকাশিত সনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১৪৩৮ হিজরী (২০১৭) সালে ১৩৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ ১৯ হাজার টাকা, ১৪৩৯ হিজরী (২০১৮) সালে ১২৩ জনকে ৭ লাখ ৫৭ হাজার টাকা এবং ১৪৪০ হিজরী (২০১৯) সালে ১৪৩ জনকে ৮ লাখ ৫২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়।

এরপর ১৪৪১ হিজরী (২০২০) সালে ১৩০ জন শিক্ষার্থীকে ৭ লাখ ৮৮ হাজার টাকা এবং ১৪৪২ হিজরী (২০২১) সালে ১৯৬ জনকে ১০ লাখ ৭৬ হাজার টাকা, ১৪৪৩ হিজরী (২০২২) সালে ১৭২ জন শিক্ষার্থীকে ৯ লাখ ৮৪ হাজার টাকা, ১৪৪৪ হিজরী (২০২৩) সালে ১৩৫ জনকে ৭ লাখ ৬৯ হাজার টাকা, ১৪৪৫ হিজরী (২০২৪) সালে ১৯৬ জনকে ১০ লাখ ৮৬ হাজার টাকা এবং ১৪৪৬ হিজরী (২০২৫) সালে ১৯০ জনকে ১০ লাখ ৫৫ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়।

সবশেষ ১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ১৪৮ জন শিক্ষার্থীকে মোট ৮ লাখ ৬৩ হাজার টাকা মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ১২২ জন ছাত্র শিক্ষার্থীর জন্য মোট ৬ লাখ ৭১ হাজার টাকা এবং ২৬ জন ছাত্রী শিক্ষার্থীর জন্য মোট ১ লাখ ৯২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানভিত্তিক মেধাবৃত্তির পরিমাণ অনুযায়ী, প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত প্রত্যেককে ৭ হাজার টাকা এবং ১১তম স্থান থেকে মেধা তালিকার শেষ পর্যন্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, একই মেধাস্থান অর্জনকারী একাধিক ছাত্র/ছাত্রীদের প্রত্যেককে ওই মেধাস্থানের সমপরিমাণ মেধাবৃত্তি প্রদান করা হয়ে থাকে।

আল-হাইআতুল উলয়ার তথ্য অনুযায়ী, ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দ পর্যন্ত মেধাবৃত্তির অর্থ প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে সরাসরি বিতরণ করা হয়েছে। ১৪৪৪ হিজরী/২০২৩ ঈসাব্দ থেকে বৃত্তির অর্থ সংশ্লিষ্ট বোর্ডসমূহে পাঠানো হচ্ছে। বোর্ডগুলো মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করে থাকে। এ বছরও একইভাবে মেধাবৃত্তির অর্থ বোর্ডসমূহের নিকট হস্তান্তর করা হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিজ নিজ বোর্ড থেকে বৃত্তির অর্থ সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শুধু আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ বোর্ডভুক্ত মাদরাসা থেকে মেধাবৃত্তিপ্রাপ্তরা তাদের মেধাবৃত্তির অর্থ সংগ্রহ করবে সরাসরি আল-হাইআতুল উলয়ার কার্যালয় থেকে। এ জন্য নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে, মুহতামিম/নাজিমে তা‘লিমাতের সিল ও স্বাক্ষরসহ আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে উপস্থিত হতে হবে।

দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন ফি ও পরীক্ষার ফি-ই আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর আয়ের একমাত্র উৎস; এর বাইরে আয়ের উৎস কেবল সাময়িক সনদ ও নম্বরপত্র ফি যথাক্রমে ২০০ ও ১০০ টাকা। মূল সনদ ও নম্বরপত্রের কোন ফি নেই। নিবন্ধন ও পরীক্ষার ফি হতে পরীক্ষার্থীপ্রতি ব্যয় হয় প্রায় ১৯০০ থেকে ২০০০ টাকা। এই সীমিত আয়ের মধ্য থেকেই গত এক দশকে দেশের কওমি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ফলে মেধাবৃত্তির এই কার্যক্রম কওমি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উচ্চতর শিক্ষায় উৎসাহ প্রদানের একটি ধারাবাহিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এক নজরে গত ১০ বছরে প্রদানকৃত মেধাবৃত্তির হিসাব :

হিজরী সন ঈসায়ী সন শিক্ষার্থী বৃত্তির পরিমাণ
১৪৩৮ ২০১৭ ১৩৯ জন ৮,১৯,০০০ টাকা
১৪৩৯ ২০১৮ ১২৩ জন ৭,৫৭,০০০ টাকা
১৪৪০ ২০১৯ ১৪৩ জন ৮,৫২,০০০ টাকা
১৪৪১ ২০২০ ১৩০ জন ৭,৮৮,০০০ টাকা
১৪৪২ ২০২১ ১৯৬ জন ১০,৭৬,০০০ টাকা
১৪৪৩ ২০২২ ১৭২ জন ৯,৮৪,০০০ টাকা
১৪৪৪ ২০২৩ ১৩৫ জন ৭,৬৯,০০০ টাকা
১৪৪৫ ২০২৪ ১৯৬ জন ১০,৮৬,০০০ টাকা
১৪৪৬ ২০২৫ ১৯০ জন ১০,৫৫,০০০ টাকা
১৪৪৭ ২০২৬ ১৪৮ জন ৮,৬৩,০০০ টাকা
সর্বমোট ১০ বছর ১,৫৭২ জন ৯০,৪৯,০০০ টাকা

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,

মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

জামেয়া ইবনে আব্বাস রাঃ লিল বানিন (বালক শাখা)​এতদ্বারা দ্বীনদার ও সর্বস্তরের মুসলমানদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,...
31/03/2026

জামেয়া ইবনে আব্বাস রাঃ লিল বানিন (বালক শাখা)

​এতদ্বারা দ্বীনদার ও সর্বস্তরের মুসলমানদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার আদরের সন্তানকে ইলমে দ্বীন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান “জামেয়া ইবনে আব্বাস রাঃ লিল বানিন”-এ [২০২৬] শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি চলছে।

​আমাদের বৈশিষ্ট্যসমূহ:
​১. সুযোগ্য পরিচালনা: দারুল উলুম গোড়াকী-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত।
২. অভিজ্ঞ উস্তাদবৃন্দ: বিজ্ঞ ও আমলদার ওলামায়ে কেরাম দ্বারা অত্যন্ত যত্নের সাথে পাঠদান।
৩. আদর্শ পরিবেশ: সুশৃঙ্খল পরিবেশ এবং তালিমে-তারবিয়াতের (শিক্ষা ও নৈতিকতা) সুসমন্বয়।
৪. হিফজ বিভাগ: তাজভীদ ও মাখরাজসহ শুদ্ধভাবে কুরআন হিফজ করার বিশেষ ব্যবস্থা।
৫. আধুনিক ও দ্বীনি শিক্ষা: কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সিলেবাসের পাশাপাশি প্রয়োজনীয় সাধারণ শিক্ষা (বাংলা, ইংরেজি, গণিত) ও হাতের লেখা সুন্দর করার বিশেষ যত্ন।
৬. আবাসিক সুবিধা: দূরবর্তী ছাত্রদের জন্য উন্নত মানের খাবার ও স্বাস্থ্যসম্মত আবাসনের সুব্যবস্থা।
৭. এতিম ও মেধাবী কোটা: এতিম, অসহায় ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ আর্থিক ছাড় ও বিশেষ নজর।
​ভর্তির বিভাগসমূহ:
​নূরানী বিভাগ: শিশু থেকে নূরানী তালীমুল কুরআন বোর্ড এর পদ্ধতিতে পাঠদান।
​নাজেরা বিভাগ: শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও মাসনুন দোয়া শিক্ষা।
​হিফজুল কুরআন বিভাগ: হাফেজ উস্তাদদের সার্বিক তত্ত্বাবধানে সুন্দরভাবে হিফজ সম্পন্ন করা।
​কিতাব বিভাগ: প্রাথমিক থেকে উচ্চতর কিতাব বিভাগ।
​উর্দূ ও ফারসী বিভাগ: কিতাব বিভাগের প্রাথমিক ধাপসমূহ।

​ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য:
​ভর্তির সময়: প্রতিদিন সকাল [৮:০০] থেকে মাগরিব পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
​
​প্রয়োজনীয় কাগজপত্র: ছাত্রের ২ কপি ছবি, জন্ম নিবন্ধনের কপি এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি।

​আপনার সন্তানকে ইলমে নববীর উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।
​যোগাযোগের ঠিকানা:
মোবাইল
01771664448
01942563988
​
​বিনীত-
মুহতামিম/পরিচালক
জামেয়া ইবনে আব্বাস রাঃ লিল বানিন
দারুল উলুম গোড়াকী,

আগামী ৮ জানুয়ারী রোজ বৃহস্পতিবার, আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।
06/01/2026

আগামী ৮ জানুয়ারী রোজ বৃহস্পতিবার, আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

বিশেষ বিজ্ঞপ্তিপ্রচার।
14/12/2025

বিশেষ বিজ্ঞপ্তিপ্রচার।

23/07/2025

আমাদের জামেয়াতে আসার জন্যে ধন্যবাদ।

06/07/2025

ধন্যবাদ।

সুখবর!        সুখবর!! সুখবর!!!জামি‘আ ইবনে আব্বাস রা. প্রকাশ দারুল উলূম গোড়াকীর বালক শাখায় শিশু - দাওরায়ে হাদিস, ইফতা পর্...
20/04/2025

সুখবর! সুখবর!! সুখবর!!!
জামি‘আ ইবনে আব্বাস রা. প্রকাশ দারুল উলূম গোড়াকীর বালক শাখায়
শিশু - দাওরায়ে হাদিস, ইফতা পর্যন্ত ভর্তি চলছে।
আমাদের বৈশিষ্ট্যাবলী :
★মেধাবী ও মুমতায ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে। বিশেষ করে
দাওরায়ে হাদিস ও ইফতার ছাত্রদের থাকা ও
৩ বেলা খাওয়া সম্পূর্ণ ফ্রি।
★প্রশিদ্ধ ফাতওয়ার কিতাবসহ যাবতীয় কিতাব
সম্বলিত সুবিশাল গ্রন্থাগার।
★নিরিবিলি ও মনোরম পরিবেশে মুতালা‘আ ও
গবেষণা করার সুব্যবস্থা।
★দেশের প্রশিদ্ধ দারুল ইফতার সাথে সমন্বয় করে
সিলেবাস প্রনয়ণ।
★সেমিষ্টার আকারে পাঠদান পদ্ধতি।
★ আধুনিক ও যুগোপযোগী বিষয়াবিলীর অনুশীলন।
★দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ইফতা
সমাপনকারী বিশেষ করে ফিকহ্ ও হাদিসে প্রশিদ্ধ
ও গ্রহণযোগ্য ব্যাক্তিবর্গের সান্নিধ্যধন্য উস্তাদগণের
মাধ্যমে দরস প্রদান।
উল্লেখ্য,
কৃতিত্বের সাথে দাওরায়য়ে হাদিস ও ইফতা সমাপনকারী ছাত্রদের জন্য বিশেষ পুরুষ্কারের ব্যবস্থা থাকবে,,, ইনশাআল্লাহ ।
যোগাযোগ:
০১৭৩৮৩৬৯২১২- নায়েবে মুহতামিম৷
০১৭৭১৬৬৪৪৪৮- মুশরিফ-ইফতা বিভাগ।
যাতায়াত: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডুবাইল পুলিশ নাইল/ধল্যা/ কুরণী এবং বাসাইল থেকে সি.এন.জি যোগে সরাসরি মাদরাসা৷

Address

Darul Ulom Goraki Jamia Ibne Abbas, Boys Branch. , And Jamia Ayesha, Girls Branch. , Https://maps. App. Goo. Gl/YBxowEJFzJo8nVV 67
Tangail
1945

Telephone

+8801711076282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Ulom Goraki.দারুল উলূম গোড়াকী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category