25/09/2019
আমি বললামঃ "আমি ব্যর্থ"
আল্লাহ বলেনঃ বিশ্বাসীরা সফল হয়।
____ [কোরআন --২৩:১]
আমি বললামঃ "আমার জীবনে অনেক কষ্ট "
আল্লাহ বলেনঃ নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তী।
____[কোরআন --৯৪:৬]
আমি বললামঃ আমাকে কেউ সাহায্য করে না!
আল্লাহ বলেনঃ মুমিনদের সাহায্য করা আমার দ্বায়িত্ব।
_____[ কোরআন --৩০:৪৭]
আমি বললামঃ আমি দেখতে খুব কুৎসিত!
আল্লাহ বলেনঃ আমি মানুষকে সৃষ্টি করেছি, সুন্দরতম আকৃতিতে।
_____ [ কোরআন --৯৫:৪]
আমি বললামঃ আমার সাথে কেউ নেই!
আল্লাহ বলেনঃ ভয় করো না, আমি মুমিনদের সাথে আছি।
____ [কোরআন -- ২০:৪৫]
আমি বললামঃ আমার পাপ অনেক বেশি!
আল্লাহ বলেনঃ আমি তওবাহ কারীদের ভালোবাসি।
____[ কোরআন--২:২২২]
আমি বললামঃ আমি সব সময় অসুস্থ থাকি!
আল্লাহ বলেনঃ আমি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি।
____[ কোরআন -- ১৭:৮২]
আমি বললামঃ এই দুনিয়া আমার ভালো লাগেনা!
আল্লাহ বলেনঃ তোমার জন্য পরকাল, ইহকাল অপেক্ষা শ্রেয়।
____[ কোরআন --৯৩:৪]
আমি বললামঃ বিজয় অনেক দূরে!
আল্লাহ বলেনঃ আমার সাহায্য একান্তই নিকটবর্তী।
____[কোরআন-- ২ঃ২১৪]
আমি বললামঃ আমার জীবনে খুশি নেই!
আল্লাহ বলেনঃ শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।
____[ কোরআন-- ৯৪:৫]
আমি বললামঃ আমি সব সময় হতাশ!
আল্লাহ বলেনঃ আর তোমরা নিরাশ হয়োনা এবং দুঃখ করো না।
___[ কোরআন-- ৩:১৩৯]
আমি বললামঃ আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না!
আল্লাহ বলেনঃ আল্লাহ সর্বোউত্তম পরিকল্পনাকারী।
____[ কোরআন-- ৩:৫৪]
আমি বললামঃ আমার কেউ নেই!
আল্লাহ বলেনঃ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।
____ [সূরা তালাক-- ৬৫:৩]
____এতো নিয়ামত ভান্ডারে থাকার পরেও সন্তুুষ্ট চিত্তে আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করিনা!
এজন্যই আল্লাহ বলেন,,,
নিশ্চয়ই মানুষ তার রবের, প্রতি বড়ই অকৃতজ্ঞ। আর সে নিজেই [নিজের কাজ কর্মের মাধ্যমে] এ বিষয়ের সাক্ষী। আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।
____[সূরা আদিয়াত ১০০,আয়াত ৬-৮]