Nusrat Sharmin

Nusrat Sharmin PTI Related Information

09/01/2025

Title - Bhalobasha TarporContributing Artist - ArnobAlbum - Hok KolorobYou can request for Lyric videos. We will try our best.Feel fre to contact -Page - www...

19/11/2023

চুপ করে থাকা খুব কঠিন

"প্রথম শ্রেণির বাংলা বই থেকে প্রত্যশা"  ♥আমার বাংলা বই প্রথম শ্রেণি ♥বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখা এই পরিপূর্ণ নামটি সকল শিক্...
05/01/2023

"প্রথম শ্রেণির বাংলা বই থেকে প্রত্যশা"
♥আমার বাংলা বই প্রথম শ্রেণি ♥
বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখা এই পরিপূর্ণ নামটি সকল শিক্ষার্থীকে বলতে পারাটা নিশ্চিত করতে হবে এবং শেষ পৃষ্ঠায়
"বড়দের সম্মান করো "কথাটি হৃদয়ে এমন করে গেথে দিতে হবে যাতে তারা বাস্তব জীবনে
প্রাক্টিস করতে অভ্যস্ত হয়ে পড়ে।

♦বাংলা বইয়ের প্রথমেই জাতীয় পতাকার মাপ এবং ভবনের আকার ও আয়তন অনুযায়ী ৩ ধরণের মাপের জাতীয় পতাকা ব্যবহারের নির্দেশনা দেওয়া আছে।
তাহলে ১০ স্টু ৬,৫ স্টু ৩ এবং আড়াই স্টু দেড়
মাপের কোথায় কোনধরনের পতাকা ব্যবহৃত হবে সেটা সারাজীবনের জন্য শিখে রাখবে এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারার কথা।
♦তারপরেই আছে জাতীয় সঙ্গীত এবং গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণপাঠ।
অতএব শিক্ষার্থীদের থেকে সঠিক সুরে জাতীয় সঙ্গীত গাইতে পারার প্রত্যশা করতেই পারি।
♦৮০ পৃষ্ঠার এই বাংলা বইয়ে পাঠ ১ এ আমার পরিচয় দিয়ে শুরু এবং পাঠ ৫৩তে আমার ঠিকানা লিখতে পারা দিয়ে শেষ করা হয়েছে।
কাজেই প্রথম শ্রেণি সমাপনান্তে শিক্ষার্থী তার নিজের পরিচয়টা সাবলীলভাবে বলতে পারবে এবং গ্রাম,উপজেলা ও জেলাসহ নিজের পূর্নাঙ্গ ঠিকানাটা লিখতে পারাটাতো একেবারেই স্বাভাবিক।
♦বিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীর সাথে কুশল বিনিময় শিখবে।
♦রং করা এবং আঁকাআঁকি করতে শিখবে।
♦পাঠ ৮ এ আতা গাছে তোতা পাখি ছড়া আবৃত্তি করতে শিখবে।
♦পাঠ ৯ এ বাঘ ও রাখাল ছেলের গল্প থেকে মিথ্যা কথা বলার ভয়ানক পরিণাম জানবে। শেখানোর কৌশলটা চমৎকার হলে ঐ শিক্ষার্থী সমগ্র জীবনে মিথ্যা প্রহসন এড়িয়ে চলতে অভ্যস্ত হবে।
♦ পাঠ ১৭ এ ছন্দের তালে তালে ইতল বিতল ছড়া আবৃত্তি করে নিজেদের জড়তাহীন করে গড়ে তুলবে।
♦স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কারচিহ্ন শিখবে।
♦পাঠ ২৫ এ শামসুর রাহমানের ট্রেন কবিতা আবৃত্তি করতে শিখবে।
♦পাঠ ৩৬ এ পড়ার সাথে লিখতেও শিখবে।
♦পাঠ ৪০ এ জসীম উদদীনের মামার বাড়ি কবিতা আবৃত্তি করতে পারবে।
♦পাঠ৪২ এ কাজী নজরুল ইসলামের ভোর হলো আবৃত্তি শিখবে
♦পাঠ ৪৫ এ ৭ দিনের কথায় এসে বাংলা বই রিডিং পড়তে পারার কথা।
♦পাঠ ৪৭ এ রবীন্দ্র নাথ ঠাকুরের ছুটি কবিতা আবৃত্তি শিখবে।
♦পাঠ ৪৮ এ এসে আামাদের দেশ সাবলীলভাবে রিডিং পড়বে।
♦পাঠ ৪৯ এ মাছের রাজা রিডিং পড়বে।
♦পাঠ ৫০ এ ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা শিখবে।
♦পাঠ ৫১তে রিডিং পড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস জানবে।
♦পাঠ ৫২ থেকে শব্দ নিয়ে খেলতে শিখবে।
♦পাঠ ৫৩ তে এসে শিক্ষার্থী তার পরিপূর্ণ ঠিকানা লিখতে পারবে।

প্রথম শ্রেণির বাংলা বইয়ে যদি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কারচিহ্ন পরিপূর্ণভাবে শিখে তাহলে যেকোন বাংলা বই রিডিং পড়তে পারবে এটাইত স্বাভাবিক। তাই না?

ক্লাস থ্রি, ফোর এমনকি ফাইভের কোন কোন স্টুডেন্ট বাংলা বই সাবলীল রিডিং পড়তে পারেনা।তারমানে বুঝতে হবে ঐ শিক্ষার্থী ক্লাস ওয়ানে নিশ্চয়ই ভালো শিখেনি!!!

আসুন গর্বিত প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য হিসেবে আমরা ক্লাস ওয়ানেই বাংলার ভিতটা শক্ত করে গড়ে দিই।
লেখা - AUEO Moniruzzaman

প্রত্তেকেই দৈনিক চারটি ক্লাস,বৃহঃবার ২টা,প্রিপ্রাইমারির ক্লাস যারা নিবেন তারা বাকি দুইটা ক্লাস  নিবেন
01/01/2023

প্রত্তেকেই দৈনিক চারটি ক্লাস,বৃহঃবার ২টা,প্রিপ্রাইমারির ক্লাস যারা নিবেন তারা বাকি দুইটা ক্লাস নিবেন

প্রিয় প্রশিক্ষণার্থী,১. আপনারা প্রথমে একটি হাজিরা খাতা করবেন,এরপর লগবই,পাঠপরিকল্পনা,রিফলেক্টিফ জার্নাল,প্রতিবেদন,সবকিছুর...
31/12/2022

প্রিয় প্রশিক্ষণার্থী,১. আপনারা প্রথমে একটি হাজিরা খাতা করবেন,এরপর লগবই,পাঠপরিকল্পনা,রিফলেক্টিফ জার্নাল,প্রতিবেদন,সবকিছুর জন্য খাতা/ডায়েরি রেডি করবেন
২.রুটিন করবেন
৩বেসলাইন করবেন। আপাতত এতটুকু করেন পরবর্তী নিদের্শনা পর্যায়ক্রমে দেওয়া হবে।সবার জন্য শুভকামনা...

চাকরি জীবনের প্রথম ব্যাচ একঝাঁক তরুণ,স্মার্ট প্রশিক্ষণার্থী আমি পেয়েছিলাম। যাদের পদচারণায় টাঙ্গাইল পিটিআই প্রাঙ্গণ ছিল ম...
31/12/2022

চাকরি জীবনের প্রথম ব্যাচ একঝাঁক তরুণ,স্মার্ট প্রশিক্ষণার্থী আমি পেয়েছিলাম। যাদের পদচারণায় টাঙ্গাইল পিটিআই প্রাঙ্গণ ছিল মুখরিত।চাকরিতে আমার শিক্ষানবিশকাল চলছে তারপরও আমি আপনাদের কতটা কাছে যেতে পেরেছি জানিনা অপরদিকে আপনাদের শ্রদ্ধাবোধ, বিনয়,আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আপনারা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে ভাল করেন, এগিয়ে যান দুর্বার গতিতে। আাশাকরি আপনাদের মত আরও হাজারটা ব্যাচ এসে টাঙ্গাইল পিটিআই কে মুখরিত করে রাখবে ইনশাআল্লাহ...

27/12/2022

পিটিআই- টাঙ্গাইলের প্রশিক্ষণার্থীগণ এই পেজে প্রশিক্ষণ বিষয়ক বিভিন্ন তথ্য পাবেন। ইনশাআল্লাহ।

Address

PTI Tangail
Tangail

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801740453148

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Sharmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category