PUSAK

PUSAK Public University Students Association of Kalihati

12/10/2025

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুসাক:
‎কালি‎হাতি,টাঙ্গাইল, ১২ অক্টোবর ২০২৫:
‎
‎টাঙ্গাইল জেলার মানুষ বরাবরই নিজেদের উন্নয়ন, যোগাযোগ ও সংস্কৃতিতে ঢাকামুখী অগ্রযাত্রার ধারক। সেই টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে “অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত ও হৃদয়বিদারক” বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কালিহাতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পুসাক ।
‎
‎বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন,‎“আমরা টাঙ্গাইলের মানুষ—আমাদের দৃষ্টি সবসময় ঢাকামুখী, উন্নয়নের রাজধানীমুখী। আমরা কখনোই পেছনে ফিরতে চাই না, পারবও না। ঢাকাই আমাদের প্রশাসনিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র। আমাদের ভাইবোনেরা ঢাকায় পড়ে, চাকরি করে, জীবনের স্বপ্ন বোনে। টাঙ্গাইলের অগ্রযাত্রা ঢাকাকেন্দ্রিক—ময়মনসিংহ নয়।”
‎
‎তারা আরও বলেন,‎“এর আগেও ২০১৫ সালে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠেছিল। তখন যেমন টাঙ্গাইলবাসী একতাবদ্ধ হয়ে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, আজও তেমনই এক কণ্ঠে বলছি—আমরা তা মেনে নেব না। টাঙ্গাইলকে ঢাকার বদলে ময়মনসিংহের সঙ্গে জুড়তে চাওয়া টাঙ্গাইলবাসীর অস্তিত্ব, ইতিহাস ও পরিচয়ের প্রতি অবমাননা।”
‎
‎বিবৃতিতে আরও বলা হয়,‎“এ ধরনের প্রস্তাবের পেছনে কেবল বিভ্রান্তি ও প্রশাসনিক জটিলতা সৃষ্টির অপচেষ্টা লুকিয়ে আছে। টাঙ্গাইলকে কৃত্রিমভাবে বিভাজনের চেষ্টায় যারা লিপ্ত, তারা আসলে টাঙ্গাইলবাসীর ঐক্য ও গৌরব ভাঙতে চায়।”
‎
‎সংগঠনটি এই প্রস্তাব অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলে,‎“আমরা টাঙ্গাইলের সন্তান হিসেবে গর্বিত। আমাদের রক্তে আছে মুক্তির চেতনা, আমাদের আত্মায় আছে অগ্রগতির আহ্বান। আমরা ঢাকামুখী অগ্রযাত্রায় বিশ্বাসী—পেছনে নয়, সামনে যেতে চাই। টাঙ্গাইল থাকবে ঢাকার সঙ্গে, যেমনটি ছিল ইতিহাসে, থাকবে ভবিষ্যতেও।
‎
‎
‎-PUSAK

30/09/2025

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ভাই-বোনদের প্রতি জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সম্প্রীতির মেলবন্ধনে শান্তিময় হয়ে উঠুক এ বিশ্ব।🖤

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন 🖤🎉
02/09/2025

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন 🖤🎉

টাংগাইলের কালিহাতী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত "পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কালিহাতী (....

01/09/2025
30/08/2025
29/08/2025

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি (পুসাক)-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশরাফুল খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাভাবিপ্রবির মোঃ এরশাদ।

#পুসাক #কালিহাতি #নতুনকমিটি #শিক্ষার্থী #আশরাফুলখান #মোঃএরশাদ #মিশননাইনটি

28/08/2025

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এস.....

28/08/2025

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি (পুসাক) ....

Address

Kalihati
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when PUSAK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to PUSAK:

Shortcuts

Share

Category