Moin English Academy

Moin English Academy Moin English Academy is an open source of learning English.

Anyone can learn English from beginning to advanced level very easily and effectively.So please like,comment and share every post of the page. Educational Info:
MA English
Training:
BELTA (Bangladesh English Language Teachers' Association),
TCG(Teachers' Curriculum Guide), Sentence Analysis, Writing Skill, Word Master.

11/09/2026
এখানে right form of verbs এর মোটামুটি  সকল নিয়ম আছে যেগুলো পরিক্ষায় আসে।
07/09/2026

এখানে right form of verbs এর মোটামুটি সকল নিয়ম আছে যেগুলো পরিক্ষায় আসে।

Some important vocabularies
06/09/2026

Some important vocabularies

ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই ১০০টি Sentence Structures শিখে 🔹 ১–১০1. Subject + Verb👉 Birds fly.➡️ পাখি...
06/09/2026

ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন
এই ১০০টি Sentence Structures শিখে

🔹 ১–১০
1. Subject + Verb
👉 Birds fly.
➡️ পাখিরা উড়ে।
2. Subject + Verb + Object
👉 I read books.
➡️ আমি বই পড়ি।
3. Subject + be verb + Adjective
👉 She is beautiful.
➡️ সে সুন্দর।
4. Subject + be verb + Noun
👉 He is a teacher.
➡️ সে একজন শিক্ষক।
5. Subject + Verb + Adverb
👉 He runs quickly.
➡️ সে দ্রুত দৌড়ায়।
6. Subject + Verb + Complement
👉 She became happy.
➡️ সে সুখী হলো।
7. There + be verb + Noun
👉 There is a book on the table.
➡️ টেবিলের ওপর একটি বই আছে।
8. It + be verb + Adjective + to + Verb
👉 It is easy to learn English.
➡️ ইংরেজি শেখা সহজ।
9. Subject + have/has + Object
👉 I have a pen.
➡️ আমার একটি কলম আছে।
10. Subject + can + Verb + Object
👉 I can speak English.
➡️ আমি ইংরেজি বলতে পারি।

🔹 ১১–২০
11. Subject + will + Verb + Object
👉 I will help you.
➡️ আমি তোমাকে সাহায্য করব।
12. Subject + am/is/are + Verb-ing
👉 She is reading a book.
➡️ সে একটি বই পড়ছে।
13. Subject + was/were + Verb-ing
👉 They were playing football.
➡️ তারা ফুটবল খেলছিল।
14. Subject + has/have + V3
👉 He has finished the work.
➡️ সে কাজটি শেষ করেছে।
15. Subject + had + V3
👉 I had finished my homework.
➡️ আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম।
16. Subject + will have + V3
👉 She will have completed the work.
➡️ সে কাজটি শেষ করে ফেলবে।
17. Subject + do/does + not + Verb
👉 He does not like tea.
➡️ সে চা পছন্দ করে না।
18. Subject + did not + Verb
👉 I did not go there.
➡️ আমি সেখানে যাইনি।
19. Subject + will not + Verb
👉 They will not come today.
➡️ তারা আজ আসবে না।
20. Subject + cannot + Verb
👉 He cannot swim.
➡️ সে সাঁতার কাটতে পারে না।

🔹 ২১–৩০
21. Do/Does + Subject + Verb?
👉 Do you play cricket?
➡️ তুমি কি ক্রিকেট খেলো?
22. Did + Subject + Verb?
👉 Did you see him?
➡️ তুমি কি তাকে দেখেছিলে?
23. Will + Subject + Verb?
👉 Will you help me?
➡️ তুমি কি আমাকে সাহায্য করবে?
24. Can + Subject + Verb?
👉 Can you drive a car?
➡️ তুমি কি গাড়ি চালাতে পারো?
25. Am/Is/Are + Subject + Verb-ing?
👉 Are you watching TV?
➡️ তুমি কি টিভি দেখছ?
26. Was/Were + Subject + Verb-ing?
👉 Were they playing?
➡️ তারা কি খেলছিল?
27. Have/Has + Subject + V3?
👉 Have you finished the work?
➡️ তুমি কি কাজটি শেষ করেছ?
28. Had + Subject + V3?
👉 Had he left before you came?
➡️ তুমি আসার আগে কি সে চলে গিয়েছিল?
29. What + do/does + Subject + Verb?
👉 What do you want?
➡️ তুমি কী চাও?
30. Where + do/does + Subject + Verb?
👉 Where does he live?
➡️ সে কোথায় থাকে?
🔹 ৩১–৪০
31. Why + do/does + Subject + Verb?
👉 Why do you cry?
➡️ তুমি কেন কাঁদো?
32. When + did + Subject + Verb?
👉 When did you arrive?
➡️ তুমি কখন পৌঁছেছিলে?
33. Who + Verb + Object?
👉 Who broke the glass?
➡️ কে গ্লাসটি ভেঙেছে?
34. How + do/does + Subject + Verb?
👉 How do you learn English?
➡️ তুমি কীভাবে ইংরেজি শেখো?
35. How many + plural noun + do/does + Subject + Verb?
👉 How many books do you have?
➡️ তোমার কতগুলো বই আছে?
36. How much + uncountable noun + do/does + Subject + Verb?
👉 How much water do you drink?
➡️ তুমি কতটা পানি পান করো?
37. Subject + want + to + Verb
👉 I want to learn English.
➡️ আমি ইংরেজি শিখতে চাই।
38. Subject + need + to + Verb
👉 You need to work hard.
➡️ তোমার কঠোর পরিশ্রম করা দরকার।
39. Subject + like + to + Verb
👉 I like to read books.
➡️ আমি বই পড়তে পছন্দ করি।
40. Subject + love + Verb-ing
👉 She loves singing.
➡️ সে গান গাইতে ভালোবাসে।

🔹 ৪১–৫০
41. Subject + enjoy + Verb-ing
👉 We enjoy playing cricket.
➡️ আমরা ক্রিকেট খেলতে আনন্দ পাই।
42. Subject + avoid + Verb-ing
👉 He avoids telling lies.
➡️ সে মিথ্যা বলা এড়িয়ে চলে।
43. Subject + keep + Verb-ing
👉 Keep working hard.
➡️ কঠোর পরিশ্রম করে যেতে থাকো।
44. Subject + stop + Verb-ing
👉 Stop making noise.
➡️ হৈচৈ করা বন্ধ করো।
45. Subject + start + to + Verb
👉 He started to learn English.
➡️ সে ইংরেজি শেখা শুরু করল।
46. Subject + be interested in + Verb-ing
👉 I am interested in learning English.
➡️ আমি ইংরেজি শেখার ব্যাপারে আগ্রহী।
47. Subject + be good at + Verb-ing
👉 She is good at singing.
➡️ সে গান গাওয়ায় ভালো।
48. Subject + be afraid of + Verb-ing
👉 He is afraid of swimming.
➡️ সে সাঁতার কাটতে ভয় পায়।
49. Subject + look forward to + Verb-ing
👉 I look forward to meeting you.
➡️ আমি তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।
50. Subject + prefer + noun + to + noun
👉 I prefer tea to coffee.
➡️ আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি।

🔹 ৫১–৬০
51. Subject + make + Object + Adjective
👉 The news made me happy.
➡️ খবরটি আমাকে খুশি করেছিল।
52. Subject + let + Object + Verb
👉 Let me go.
➡️ আমাকে যেতে দাও।
53. Subject + help + Object + (to) + Verb
👉 He helped me to learn English.
➡️ সে আমাকে ইংরেজি শিখতে সাহায্য করেছিল।
54. Subject + ask + Object + to + Verb
👉 I asked him to wait.
➡️ আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম।
55. Subject + tell + Object + to + Verb
👉 She told me to sit down.
➡️ সে আমাকে বসতে বলেছিল।
56. Subject + advise + Object + to + Verb
👉 The doctor advised me to rest.
➡️ ডাক্তার আমাকে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছিলেন।
57. Subject + allow + Object + to + Verb
👉 My parents allowed me to go.
➡️ আমার বাবা-মা আমাকে যেতে অনুমতি দিয়েছিলেন।
58. Subject + force + Object + to + Verb
👉 They forced him to leave.
➡️ তারা তাকে চলে যেতে বাধ্য করেছিল।
59. Subject + want + Object + to + Verb
👉 I want you to study hard.
➡️ আমি চাই তুমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো।
60. Subject + expect + Object + to + Verb
👉 I expect you to win.
➡️ আমি আশা করি তুমি জয়ী হবে।

🔹 ৬১–৭০
61. If + Present Simple, Subject + will + Verb
👉 If you work hard, you will succeed.
➡️ তুমি যদি কঠোর পরিশ্রম করো, সফল হবে।
62. If + Past Simple, Subject + would + Verb
👉 If I were rich, I would help the poor.
➡️ আমি ধনী হলে গরিবদের সাহায্য করতাম।
63. If + Past Perfect, Subject + would have + V3
👉 If I had known, I would have helped you.
➡️ আমি যদি জানতাম, তোমাকে সাহায্য করতাম।
64. When + Present Simple, Subject + will + Verb
👉 When he comes, I will meet him.
➡️ সে এলে আমি তার সঙ্গে দেখা করব।
65. Before + Subject + Verb, Subject + will + Verb
👉 Before you go, call me.
➡️ তুমি যাওয়ার আগে আমাকে ফোন করো।
66. After + Subject + Verb, Subject + will + Verb
👉 After I finish my work, I will go home.
➡️ কাজ শেষ করার পর আমি বাড়ি যাব।
67. Although + Subject + Verb, Subject + Verb
👉 Although he is poor, he is honest.
➡️ সে গরিব হলেও সৎ।
68. Because + Subject + Verb, Subject + Verb
👉 I stayed home because it was raining.
➡️ বৃষ্টি হচ্ছিল বলে আমি বাড়িতে ছিলাম।
69. Since + Subject + Verb, Subject + Verb
👉 Since you are here, help me.
➡️ যেহেতু তুমি এখানে আছ, আমাকে সাহায্য করো।
70. So + Adjective + that + Subject + Verb
👉 He is so weak that he cannot walk.
➡️ সে এত দুর্বল যে হাঁটতে পারে না।

🔹 ৭১–৮০
71. Too + Adjective + to + Verb
👉 He is too weak to walk.
➡️ সে হাঁটার জন্য খুবই দুর্বল।
72. Adjective + enough + to + Verb
👉 He is strong enough to lift it.
➡️ এটি তোলার মতো যথেষ্ট শক্তিশালী সে।
73. Enough + Noun + to + Verb
👉 I have enough money to buy it.
➡️ এটি কেনার মতো যথেষ্ট টাকা আমার আছে।
74. As + Adjective + as
👉 He is as tall as his brother.
➡️ সে তার ভাইয়ের মতোই লম্বা।
75. Not as + Adjective + as
👉 This book is not as interesting as that one.
➡️ এই বইটি ওই বইটির মতো আকর্ষণীয় নয়।
76. Comparative + than
👉 Rahim is taller than Karim.
➡️ রহিম করিমের চেয়ে লম্বা।
77. The + Superlative + noun
👉 He is the best student in the class.
➡️ সে শ্রেণির সেরা ছাত্র।
78. One of the + Superlative + plural noun
👉 He is one of the best players.
➡️ সে সেরা খেলোয়াড়দের একজন।
79. There is + Singular noun
👉 There is a school near my house.
➡️ আমার বাড়ির কাছে একটি স্কুল আছে।
80. There are + Plural noun
👉 There are many students in the classroom.
➡️ শ্রেণিকক্ষে অনেক শিক্ষার্থী আছে।

🔹 ৮১–৯০
81. Subject + used to + Verb
👉 I used to play football.
➡️ আমি আগে ফুটবল খেলতাম।
82. Subject + be used to + Verb-ing
👉 I am used to getting up early.
➡️ আমি ভোরে ওঠায় অভ্যস্ত।
83. Subject + have to + Verb
👉 I have to go now.
➡️ আমাকে এখন যেতে হবে।
84. Subject + had to + Verb
👉 I had to leave early.
➡️ আমাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল।
85. Subject + be going to + Verb
👉 I am going to buy a new phone.
➡️ আমি একটি নতুন ফোন কিনতে যাচ্ছি।
86. Subject + be able to + Verb
👉 She is able to solve the problem.
➡️ সে সমস্যাটি সমাধান করতে সক্ষম।
87. Subject + seem + to + Verb
👉 He seems to know the answer.
➡️ মনে হচ্ছে সে উত্তরটি জানে।
88. Subject + decide + to + Verb
👉 I decided to study harder.
➡️ আমি আরও কঠোরভাবে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম।
89. Subject + promise + to + Verb
👉 He promised to help me.
➡️ সে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল।
90. Subject + try + to + Verb
👉 Try to understand the lesson.
➡️ পাঠটি বোঝার চেষ্টা করো।

🔹 ৯১–১০০
91. Let + Object + Verb
👉 Let him play.
➡️ তাকে খেলতে দাও।
92. Let’s + Verb
👉 Let’s go for a walk.
➡️ চলো হাঁটতে যাই।
93. Please + Verb + Object
👉 Please open the door.
➡️ দয়া করে দরজাটি খোলো।
94. Don’t + Verb + Object
👉 Don’t waste your time.
➡️ তোমার সময় নষ্ট করো না।
95. Never + Verb + Object
👉 Never tell a lie.
➡️ কখনো মিথ্যা বলো না।
96. What + a/an + Adjective + Noun!
👉 What a beautiful flower!
➡️ কী সুন্দর একটি ফুল!
97. How + Adjective + Subject + Verb!
👉 How beautiful she is!
➡️ সে কত সুন্দর!
98. Subject + Verb + because + Subject + Verb
👉 I study hard because I want to succeed.
➡️ আমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করি কারণ আমি সফল হতে চাই।
99. Subject + Verb + so that + Subject + can + Verb
👉 I study hard so that I can pass the exam.
➡️ আমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করি যাতে পরীক্ষায় পাস করতে পারি।
100. Subject + Verb + and + Subject + Verb
👉 I went to the market and bought some vegetables.
➡️ আমি বাজারে গিয়ে কিছু সবজি কিনেছিলাম।

🌟 মনে রাখুন:
Sentence Structure জানুন → বাক্য গঠন শিখুন → নিয়মিত Practice করুন → ইংরেজিতে সাবলীল হন।

06/09/2026

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ—

১. আপনার বাপের যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং,ইলেকট্রিক কাজ,এসি ফ্রিজ মাস্টার,পাইপলাইন এর কাজ শিখুন মনোযোগ দিয়ে একবছর শিখলে শিখে যাবেন,এর মাঝে পার্সপোর্ট করে রাখুন, ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে যান। বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই,মাসে লাখ টাকা কামাবেন কোন ব্যাপার নয়

২. বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি হউন,,, অটোমোবাইল এর কাজ শিখুন,,, অটোমবাইল এর কাজের কী দাম সেটা যার গাড়ি আছে সেই ভালো জানে।

৩. আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে আপনাকে বিদেশ যাওয়ার দরকার নাই,,, বাপের থেকে লাখ দুয়েক টাকা নিয়ে গরুর খামার করুন,আপনার বন্ধু ইন্টার পাশ করার আগেই আপনি দশটা গরুর মালিক হয়ে যাবেন।

৪. রাশিয়ান, চিনা, জার্মান, ইংরেজি,কোরিয়ান ভাষা শিখুন কাজের অভাব থাকবেনা,,,এমন কম্পানি আছে মাসে ৫ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে, তবে ইন্টারে লেখাপড়া কন্টিনিও রাখতে হবে।।

৫. আপনার যদি ডাক্তার ইন্জিনিয়ার, হওয়ার ইচ্ছে থাকে, আর সেই পরিমান রেজাল্ট থাকে তাহলে তাহলে ৩ হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনুন আর হাতের ফোনটা টয়লেটের কোমডে ফেলে দিয়ে এখনি পড়তে বসুন। আপনি চাইলে চেস্টা করতে পারেন।

৬. সবকিছুর মাঝে সার্টিফিকেট এর জন্য যেকোন কলেজে ভর্তি হয়ে থাকবেন,তাহলে কেউ মুর্খ কামলা বলতে পারবেনা।

৭.আপনি যদি লম্বা,ফিটপাট হয়ে থাকেন তাহলে বয়স থাকাকালিন বাহিনি গুলার সব সার্কুলারে আবেদন করতে হবে।যদি লেগে যায়।

মেইন কথা হলো নিজে কিছু করার স্কিল অর্জন করেন। সার্টিফিকেট আর স্কিল এক না।

উপরের পরামর্শ গুলো শেয়ার দিয়ে রাখো, এখন তোমারদের কাছে এসব হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন অর্নাস পাশ করবা তখন দেখবা একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরিক্ষা দিচ্ছে।তখন বুঝবা এসব বলার মানে কী।

সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভ কামনা।

এমনি এমনিই বলা হয় না যে, স্বাস্থ্যই সম্পদ।Not for nothing is it said that health is wealth.এমনি এমনিই বলা হয় না যে - Not...
06/09/2026

এমনি এমনিই বলা হয় না যে, স্বাস্থ্যই সম্পদ।
Not for nothing is it said that health is wealth.
এমনি এমনিই বলা হয় না যে - Not for nothing is it said that

এর সাথে মিলিয়ে অসংখ্য বাক্য চর্চা করুন।

31/07/2026

🎤 শিক্ষকদের জন্য ইংরেজিতে বক্তৃতা দেওয়ার ৮ ধাপ
1️⃣ Greeting – শুভেচ্ছা

Good morning everyone.
সকলকে সুপ্রভাত।

Respected Principal, honorable teachers, dear students, and distinguished guests, Assalamu Alaikum.
সম্মানিত প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।

2️⃣ Gratitude – কৃতজ্ঞতা

First of all, I would like to thank the organizers for giving me this opportunity.
প্রথমেই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই।

I am truly honored to be here today.
আজ এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।

3️⃣ Topic Introduction – বিষয় পরিচয়

Today, I would like to share my thoughts on the importance of education.
আজ আমি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমার কিছু ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই।

4️⃣ Main Discussion – মূল বক্তব্য

Education is the foundation of a successful life. Teachers play a vital role in shaping the future of a country.
শিক্ষা একটি সফল জীবনের ভিত্তি। একটি দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

5️⃣ Quote – উক্তি

Nelson Mandela once said, "Education is the most powerful weapon which you can use to change the world."
নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, "শিক্ষা হলো পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।"

6️⃣ Motivation – অনুপ্রেরণা

Dear students, never stop learning. Believe in yourself and work hard to achieve your dreams.
প্রিয় শিক্ষার্থীরা, কখনো শেখা বন্ধ করো না। নিজের ওপর বিশ্বাস রাখো এবং স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো।

7️⃣ Conclusion – উপসংহার

In conclusion, education is the key to success and progress. Let us work together to build an educated and prosperous nation.
পরিশেষে বলতে চাই, শিক্ষা হলো সফলতা ও উন্নতির চাবিকাঠি। আসুন, আমরা সবাই মিলে একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে তুলি।

8️⃣ Ending – সমাপ্তি

Thank you all for your kind attention. May Allah bless you all. Have a nice day.
আপনাদের মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনাদের দিনটি শুভ হোক।

🌟 মনে রাখুন:
Greeting → Gratitude → Topic → Main Discussion → Quote → Motivation → Conclusion → Ending
শুভেচ্ছা → কৃতজ্ঞতা → বিষয় → মূল বক্তব্য → উক্তি → অনুপ্রেরণা → উপসংহার → সমাপ্তি

10/07/2026

Gerund & Participle চেনার সবচেয়ে সহজ উপায়।
ইংরেজি শেখার সময় Gerund এবং Participle নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। কারণ দুটোই Verb + ing দিয়ে তৈরি হয়। কিন্তু একটি সহজ নিয়ম জানলেই আর ভুল হবে না!

🌿 Gerund কী?
✅ Gerund = Verb + ing, কিন্তু এটি Noun (বিশেষ্য) হিসেবে কাজ করে।
👉 অর্থাৎ কাজের নাম বোঝায়।
📌 Formula:
Verb + ing = Noun
✍️ উদাহরণ:
📖 Reading is my hobby.
🔊 (রিডিং ইজ মাই হবি)
🇧🇩 পড়া আমার শখ।
🏊 Swimming is good exercise.
🔊 (সুইমিং ইজ গুড এক্সারসাইজ)
🇧🇩 সাঁতার কাটা ভালো ব্যায়াম।
Samir Kumar Bardhan
🎵 Singing makes me happy.
🔊 (সিংগিং মেইক্স মি হ্যাপি)
🇧🇩 গান গাওয়া আমাকে আনন্দ দেয়।
⚽ Playing football is fun.
🔊 (প্লেয়িং ফুটবল ইজ ফান)
🇧🇩 ফুটবল খেলা মজার।

🌿 Participle কী?
✅ Participle = Verb + ing, কিন্তু এটি Adjective (বিশেষণ) হিসেবে কাজ করে।
👉 অর্থাৎ এটি কোনো Noun-কে বর্ণনা করে।
📌 Formula:
Verb + ing = Adjective
✍️ উদাহরণ:
👶 The crying baby is hungry.
🔊 (দ্য ক্রাইং বেবি ইজ হাংগ্রি)
🇧🇩 কাঁদতে থাকা শিশুটি ক্ষুধার্ত।
🐕 I saw a sleeping dog.
🔊 (আই স' আ স্লিপিং ডগ)
🇧🇩 আমি একটি ঘুমন্ত কুকুর দেখলাম।
🏃 The running boy is my brother.
🔊 (দ্য রানিং বয় ইজ মাই ব্রাদার)
🇧🇩 দৌড়ানো ছেলেটি আমার ভাই।
Samir Kumar Bardhan
😊 The smiling girl is very kind.
🔊 (দ্য স্মাইলিং গার্ল ইজ ভেরি কাইন্ড)
🇧🇩 হাসিখুশি মেয়েটি খুব দয়ালু।

🎯 Gerund চেনার শর্টকাট
✅ যদি Verb + ing 👉 কাজের নাম বোঝায় = Gerund
✔️ Reading
✔️ Writing
✔️ Swimming
✔️ Dancing

🎯 Participle চেনার শর্টকাট
✅ যদি Verb + ing 👉 কোনো ব্যক্তি বা বস্তুকে বর্ণনা করে = Participle
✔️ A running boy
✔️ A smiling girl
✔️ A flying bird
✔️ A burning candle

🔥 একই শব্দ, কিন্তু ভিন্ন ব্যবহার
✅ Swimming is healthy.
👉 Swimming = Gerund (কাজের নাম)
🏊 The swimming boy is my cousin.
👉 Swimming = Participle (Boy-কে বর্ণনা করছে)
📖 Reading improves knowledge.
👉 Reading = Gerund
👨‍🎓 The reading student is very attentive.
👉 Reading = Participle

💡 মনে রাখার ম্যাজিক ট্রিক
🟢 Gerund = কাজের নাম (Noun)
🔵 Participle = ব্যক্তি/বস্তুর বর্ণনা (Adjective)

🎯 এক লাইনে মনে রাখুন:

✅ Gerund = Verb + ing + Noun-এর কাজ

✅ Participle = Verb + ing + Adjective-এর কাজ
📚 ইংরেজি সহজভাবে শিখুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান! ❤️

01/05/2026

★ভালো স্টুডেন্ট হতে চাইলে বা স্টুডেন্ট লাইফের মোড় ঘুরাতে চাইলে নিচের লেখাটি তোমার জন্য:

অনেকেই পরিবর্তন চায়, কিন্তু সবাই পারে না। তুমি বর্তমানে যেভাবে জীবন-যাপন(Lifestyle) করছ, এভাবে পরিবর্তন আনা সম্ভব নয়। পরিবর্তনের জন্য তোমাকে একটি সিস্টেমের মধ্যে প্রবেশ করতে হবে।

নিজেকে পরিবর্তন করতে হলে, নিচের ধাপগুলো অনুসরণ করো—
১/ ফ্রেন্ড সার্কেল বদলাও:
“You are the average of your four friends.” অর্থাৎ তোমার গুণগত মান হলো তোমার ঘনিষ্ঠ চারজন বন্ধুর গড়। মানুষ তার পরিবেশ ও সঙ্গের প্রভাবেই গড়ে ওঠে। তুমি যদি দীর্ঘ সময় খারাপ মানুষের সঙ্গে মিশো, তাদের অভ্যাস, চিন্তাভাবনা ও আচরণ ধীরে ধীরে তোমার মধ্যেও চলে আসবে।
“তুমি যদি ৫ বছর ৩ জন চোরের সাথে চলো, ৫ বছর পর ৪র্থ চোর তুমি হবে; তুমি যদি ৫ বছর ৩ জন ধূমপায়ীর সাথে চলো, ৫ বছর পর ৪র্থ ধূমপায়ী তুমি হবে; তুমি যদি ৫ বছর ৩ জন জ্ঞানী ব্যাক্তির সাথে চলো, ৫ বছর পর ৪র্থ জ্ঞানী ব্যক্তি তুমি হবে।”
👉 “যেমন সঙ্গ, তেমন রং।”

২/ তুমি কেমন হতে চাও তা কল্পনা করো:
যার মতো হতে চাও, তার মতো করে কাজ করো। তোমার একটি রোল মডেল থাকা প্রয়োজন যাকে তুমি অনুসরণ করতে পারো।
তোমার একজন Mentor বা Coach থাকা দরকার। অনেকের বাবা-মা অথবা বড় ভাই-বোনের সেই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে। যাদের পরিবারে এমন যোগ্য ও দক্ষ লোকের অভাব, তারা তোমার প্রতিষ্ঠানের একজন অল- রাউন্ডার শিক্ষকের নিয়মিত ফলো-আপে থাকো। তুমি তাঁকে বলো(sir/madam), "আমি আপনার কথা ছাড়া কিছুই করব না।"

মানুষ যা কল্পনা করতে পারে ও বিশ্বাস করতে পারে, তা বাস্তবায়নও করতে পারে।
আগে কল্পনা, পরে বাস্তব।
কেউ কোনো একদিন আকাশে উড়ার কল্পনা করেছিল বলেই বিমান আবিষ্কার হয়েছে।
এ. পি. জে. আব্দুল কালাম বলেছিলেন,
“মানুষ তার স্বপ্নের সমান বড়।” বড় স্বপ্ন ছাড়া, বড় হওয়া অসম্ভব। তাই কল্পনা করো, বড় স্বপ্ন দেখো।

৩/ এখনই শুরু করো, কোনো দেরি নয়:
আগামীকাল থেকে বা আগামী মাসের ১ তারিখ থেকে শুরু করব—এমন চিন্তা বাদ দাও। এখন যে অবস্থায় আছো, সেখান থেকেই শুরু করো। আগামীকাল আরও গতি বাড়িও।
জাপানি 5S পদ্ধতি অনুসরণ করতে পারো—
Seiri (Sort): বাছাই করা
Seiton (Set in Order): গুছিয়ে রাখা
Seiso (Shine): পরিষ্কার রাখা
তোমার টেবিলের বইগুলো প্রয়োজন ও গুরুত্বের ক্রমানুসারে এখনই এভাবে সাজাও। টেবিলটা পরিষ্কার একটি পানির বোতল টেবিলে রাখো। টেবিলের সামনে একটি ক্যালেন্ডার টানাও।

৪/ কাইজেন বজায় রাখো (জাপানি পদ্ধতি, প্রতিদিন অল্প উন্নতি):
Be regular in everything. ক্লাস, কোচিং, প্রাইভেট ও রুটিন মেনে পড়া, সবকিছুতে।
Go slowly, but never backward.
আস্তে এগিয়ে যাও, কিন্তু কখনো পিছিয়ে যেও না।
আজ অল্প পড়ো, কিন্তু আগামীকাল যেন তার চেয়ে কম না হয়। ধীরে ধীরে নিজেকে একটি নির্দিষ্ট রুটিনে নিয়ে যাও এবং তারপর সেই রুটিন মেনে পড়তে থাকো।
অভ্যাস গঠন করো। প্রথমে কষ্ট মনে হলেও, পরে কষ্ট হবে না।
প্রথম দিনেই ৮ ঘন্টা পড়ার দরকার নেই, বরং প্রথম দিন ৩ ঘন্টা দিয়ে শুরু করো। দেয়ালে একটা সাদা কগজ টানিয়ে আজকের তারিখ দিয়ে লেখ ৩ ঘন্টা। আগামীকাল ৩ ঘন্টা ৩০ মিনিট। পরশু ৩ ঘন্টা ৪:৪৫ মিনিট। এভাবে আস্তে আস্তে ৮ ঘন্টায় পৌঁছাও। প্রতিদিন তারিখ দিয়ে সময় লিখে রাখো । ১ মাসে ৮, ১০ বা ১২ ঘন্টায় পৌঁছাও। তারপর একটি মানসম্মত রুটিন করে সেটা নিয়মিত মেনে চলো। প্রতিদিন ৮ ঘন্টা পড়াশোনা করলে যথেষ্ঠ। তবে যারা আগে ফাঁকি দিয়েছ, তাদের সেই গ্যাপ পূরণের জন্য সামনে বেশি পড়তে হবে।

৫/ Consistency বা ধারাবাহিকতা বজায় রাখো:
সফলতার অন্যতম পূর্বশর্ত হলো ধারাবাহিকতা।
If you miss one day, it’s an accident. If you miss twice, it’s the beginning of a new habit.(জেমস্ ক্লয়ার)
তাই রুটিনের কোনো কিছু যেন দুইদিন মিস না হয়। প্রথম দিনের মিস দুর্ঘটনা, ২য় দিন মিস মানে খারাপ অভ্যাসের দিকে চলে যাওয়া। So never miss twice.

৬/ ফোন (যদি থাকে) চোখের আড়ালে রাখো:
রুটিন টাইমে ফোন টেবিলে রাখবে না। টেবিলে ফোন থাকলে অজান্তেই সেটার দিকে মন চলে যাবে। “৫ মিনিট দেখব” ভাবলেও কখন যে ৩০–৩৫ মিনিট চলে যাবে, তা বুঝতেই পারবে না।

৭/ অজুহাত দেওয়া বন্ধ করো:
সুযোগ-সুবিধার অজুহাত দিও না। একই পরিবারের দুই ভাই সমান সুযোগ পেয়েও ভিন্ন ফলাফল করে।
মানুষের সবচেয়ে বড় বাধা তার অজুহাত, আর সবচেয়ে বড় শক্তি তার ইচ্ছাশক্তি।
কোনো কিছু অর্জনের জন্য তোমার প্রবল ইচ্ছা (burning desire) থাকতে হবে।
একটি গল্প মনে রাখো—
এক ব্যক্তি সক্রেটিসের কাছে সফলতার রহস্য জানতে চাইল। সক্রেটিস তাকে নদীতে নিয়ে গেলেন এবং পানি নিচে চেপে ধরলেন। যখন সে হাঁসফাঁস করতে লাগল, তখন তাকে ছেড়ে দিলেন।
তিনি তাকে জিজ্ঞেস করলেন, “তুমি পানির নিচে সবচেয়ে বেশি কী চেয়েছিলে?”
লোকটি বলল, “অক্সিজেন।”
সক্রেটিস বলল, "কীভাবে?"
লোকটি বলল, " আমি সবকিছুর কথা ভুলে গিয়েছিলাম এবং সর্বোচ্চ শক্তি দিয়ে শুধু অক্সিজেন চেয়েছিলাম।"
সক্রেটিস বললেন, “যেদিন সফলতাকেও এভাবে চাইবে, সেদিনই সফল হবে এবং এটাই সফলতার গোপন রহস্য।"

৮/ সবশেষে মনে রেখো:
তোমাকে কষ্ট করতেই হবে—হয় এখন, না হয় পরে।
কিন্তু পরে কষ্ট করে সেই সুবিধা পাওয়া যায় না, যা স্টুডেন্ট লাইফে পাওয়া সম্ভব।
স্কুলে সবচেয়ে বেশি কাজ করে কেরানি, কিন্তু বেতন বেশি পায় হেডমাস্টার।

“যদি তুমি হাল না ছাড়ো এবং নিজের কাজে নিয়মিত থাকো, তবে তুমি অবশ্যই বিজয়ী হবে।”

"বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে।"(শিব খেরা)

Paper is made ---------- jute.Of/from/with
30/01/2026

Paper is made ---------- jute.

Of/from/with

Address

Main Road, Ghatail
Tangail
1980

Telephone

+8801303280215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moin English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Moin English Academy:

Shortcuts

Share

Category