05/11/2025
An-Nisa' 4:78
أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجࣲ مُّشَيَّدَةࣲۗ وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةࣱ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةࣱ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلࣱّ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثࣰا
Wherever you may be, death will overtake you, even if you should be within towers of lofty construction. But if good comes to them, they say, "This is from Allāh"; and if evil befalls them, they say,[1] "This is from you." Say, "All [things] are from Allāh." So what is [the matter] with those people that they can hardly understand any statement?
তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান কর। আর যদি তাদের কাছে কোন কল্যাণ পৌঁছে তবে বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’। আর যদি কোন অকল্যাণ পৌঁছে, তখন বলে, ‘এটি তোমার পক্ষ থেকে’। বল, ‘সব কিছু আল্লাহর পক্ষ থেকে’। সুতরাং এই কওমের কী হল, তারা কোন কথা বুঝতে চায় না!
তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে; সুরক্ষিত দুর্গে থাকলেও। যদি তাদের ভাল কিছু হয় তাহলে তারা বলে, “এটা আল্লাহর পক্ষ থেকে,” আর যদি খারাপ কিছু হয় তাহলে বলে, “এটা তোমার পক্ষ থেকে।” বল, “সবকিছুই আল্লাহর পক্ষ থেকে।” এ লোকগুলোর হয়েছে কি? তারা কোন কথাই যেন বুঝতে পারে না।
Start your Journey of Understanding Quran! Read, listen to and understand the Quran with translations, tafsir and word-by-word meanings in 60+ languages.