10/09/2026
🕊️ শোকবার্তা 🕊️
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সত্যেন্দ্র কুমার রায় গতকাল বিকাল ৩:০০ ঘটিকায় পরলোক গমন করেছেন।
তাঁর মৃত্যুতে চাকলেশ্বর উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। একজন নিষ্ঠাবান, সৎ ও আদর্শবান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন আমাদের বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি । 🤲
_________________________
চাকলেশ্বর উচ্চ বিদ্যালয় পরিবার।