ESD Foundation

ESD Foundation Work for Education and Social welfare.

20/03/2026
১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী সম্পন্ন ‘অপরাজিতা মেধাবৃত্তি শিক্ষার্থীদের...
17/12/2025

১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী সম্পন্ন

‘অপরাজিতা মেধাবৃত্তি শিক্ষার্থীদের যুগোপযোগী ও সৃজনশীল মনন গঠনের সারথী'
লেফ. কর্নেল (অব.) আতাউর রহমান পীর

প্রধান অতিথি বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও সংগঠক লেফ. কর্নেল (অব.) জনাব আতাউর রহমান পীর বলেন, "কেবল বৃত্তি পাওয়া বা এ প্লাস পাওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। জীবনের স্বপ্ন ঠিক করা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেই অনুযায়ী জীবনকে প্রতিকুল অবস্থাতেও খাপ খাওয়াতে হবে। ইএসডি ফাউন্ডেশনের এই উদ্যোগ তোমাদেরকে সেই লক্ষ্য বাস্তবায়নে অনুঘটক হিসেবে কাজ করবে।"

তিনি ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সিলেট শহরের কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ কর্তৃক আয়োজিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপর্যুক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটা ব্যাপক গুণগত পরিবর্তন এসেছে। এই পরিবর্তন শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে নানামুখী চ্যালেঞ্জকে মোকাবেলা করবে।"

তিনি আরও বলেন, “নারীশিক্ষার উন্নয়নে ২০১৩ সাল থেকে প্রচেষ্টা করছে উইমেন্স মডেল কলেজ। আমরা দেখছি, চিন্তাচর্চায় মেয়েদের অবস্থান আগের থেকে পাল্টেছে। আমরা অভিভাবক এবং শিক্ষকেরা তাদের এই মেধাকে বিকশিত করতে যথাসাধ্য চেষ্টা করবো। অপরাজিতা মেধাবৃত্তি তার-ই একটি উদাহরণ।"

উইমেন্স মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হেলাল হামামের সঞ্চালনায় এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার প্রদান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের চিফ একাউন্টস অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা জনাব সালেহ আহমদ এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক জনাব তনয়া দাম। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জনাব জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম ও ৮ম শ্রেণির সেরা দশের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রথম পুরস্কার হিসেবে ছিলো ডেস্কটপ কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিলো ট্যাব এবং তৃতীয় হিসেবে ছিলো অণুবীক্ষণ যন্ত্র। ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী সবাইকে ক্রেস্ট ও সার্টিফিকেটের পাশাপাশি প্রদান করা হয় আকর্ষণীয় শিক্ষাসামগ্রী। এরপর প্রতিযোগিতায় অংশ নেয়া ৫ম ও ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রদান করা হয় সার্টিফিকেট।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

অভিনন্দন, সেরা ১০ অপরাজিতা(৮ম শ্রেণি)১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫।
16/11/2025

অভিনন্দন, সেরা ১০ অপরাজিতা(৮ম শ্রেণি)
১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫।

অভিনন্দন, সেরা ১০ অপরাজিতা(৫ম শ্রেণি)১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫।
16/11/2025

অভিনন্দন, সেরা ১০ অপরাজিতা(৫ম শ্রেণি)
১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫।

৮ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার অনুষ্ঠিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল :  ৫ম শ্রেণির স...
16/11/2025

৮ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার অনুষ্ঠিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল : ৫ম শ্রেণির সেরা ১০ অপরাজিতাকে অভিনন্দন।

৮ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার অনুষ্ঠিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল :  ৮ম শ্রেণির স...
16/11/2025

৮ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার অনুষ্ঠিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল : ৮ম শ্রেণির সেরা ১০ অপরাজিতাকে অভিনন্দন।

সম্পন্ন হলো ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫৮ নভেম্বর ২০২৫, শনিবার, সিলেটের শিক্ষা ও সমাজ উন্ন...
08/11/2025

সম্পন্ন হলো ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫
৮ নভেম্বর ২০২৫, শনিবার, সিলেটের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক ট্রাস্ট ‘ইএসডি ফাউন্ডেশন’ ১০ম বারের মতো এ বছর আয়োজন করলো ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫। প্রতিযোগিতায় পৃথকভাবে অংশ নিয়েছে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল থেকে আগত পঞ্চম শ্রেণির এবং অষ্টম শ্রেণির প্রায় তিন শতাধিক ছাত্রী। পাঠ্যবিষয়ের উপর ভিত্তি করে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরধারীদের মধ্য থেকে প্রথম দশ (১০) জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে পঞ্চম ও অষ্টম শ্রেণির জন্য পৃথকভাবে থাকছে ডেস্কটপ কম্পিউটার। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে পৃথকভাবে ট্যাব ও তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হবে অনুবীক্ষণ যন্ত্র। চতুর্থ থেকে দশম স্থান অধিকারকারীগণ পাবে আকর্ষণীয় শিক্ষাসামগ্রী এবং অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট।
দুপুর ১২ ঘটিকায় শুরু হওয়া পরীক্ষায় হল পরিদর্শন করেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর, ইএসডি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জনাব জেএমএইচজে ফেরদৌস, ইএসডি ফাউন্ডেশনের সদস্য সচিব ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার, ইএসডি ফাউন্ডেশনের সদস্য জনাব মাসুদে রাব্বানী, ইএসডি ফাউন্ডেশনের সদস্য জনাব এমদাদুল হক চৌধুরী। কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার অংশগ্রহণকারী সকল ছাত্রীকে শুভেচ্ছা এবং অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য প্রতিযোগিতার ফলাফল ১৬ই নভেম্বর, রবিবার, বিকাল ২ ঘটিকায় উইমেন্স মডেল কলেজের নোটিশ বোর্ড এবং উইমেন্স মডেল কলেজ, ইএসডি ফাউন্ডেশন ও অপরাজিতা স্টুডিও এর অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।

অভিভাবকদের অনুরোধে পরীক্ষার  সময় সূচিতে সামান্য পরিবর্তন করা হয়েছে। আবেদনের শেষ তারিখ আজ
05/11/2025

অভিভাবকদের অনুরোধে পরীক্ষার সময় সূচিতে সামান্য পরিবর্তন করা হয়েছে। আবেদনের শেষ তারিখ আজ

 #প্রতিবারের মতো এবারও এলো ৫ম ও ৮ম শ্রেণির ছাত্রীদের বহুল প্রত্যাশিত "ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা" মেধা অন্বেষণ প্রতিযোগিতা...
22/10/2024

#প্রতিবারের মতো এবারও এলো ৫ম ও ৮ম শ্রেণির ছাত্রীদের বহুল প্রত্যাশিত "ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা" মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪।

#অংশগ্রহণ করো আর জিতে নাও আকর্ষণীয় সব পুরস্কার। সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে। তাছাড়া অংশগ্রহণকারী সকলেই পাবেন সার্টিফিকেট।

#আগামী ১৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত নির্ধারিত স্থান হতে রেজিষ্টেশন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

#রেজিষ্ট্রেশন ফরম পেতে যোগাযোগ করুন:
উইমেন্স মডেল কলেজ অফিস অথবা সিলেট শহরের নিকটস্থ লাইব্রেরিতে। তবে পূরণকৃত ফরম উইমেন্স মডেল কলেজ অফিসে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

#অনলাইন রেজিষ্ট্রেশন করতে নিন্মের লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
https://t.ly/4coKi

পাঠ্য পুস্তকভিত্তিক এই প্রতিযোগিতায় নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়/ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি থেকে ২০ টি করে সর্বমোট ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান ১।
রেজিষ্ট্রেশন ফরমে সকল তথ্য সন্নিবেশিত রয়েছে।
বিস্তারিত জানতে কল করুন :
01581545245;
01610660886;
01744524188;
01718106738

ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ এর ফলাফল :
15/05/2024

ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ এর ফলাফল :

অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা সকল অপরাজিতাদের প্রতি। তোমরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান। দোয়া ও ভালোবাসা তোমাদের প্রতি।
09/11/2023

অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা সকল অপরাজিতাদের প্রতি। তোমরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান। দোয়া ও ভালোবাসা তোমাদের প্রতি।

Address

Manik Pir Road, Kumarpara
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ESD Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share