Latifia Darul Quran Madrasah Sylhet

Latifia Darul Quran Madrasah Sylhet Latifia Darul Quran Madrasah Sylhet is the new generation madrasah aimed at completing Al-Quran memo

05/06/2026

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

১ জুন ২০২৬ ঈসায়ী, সোমবার
ফুলতলী ছাহেব বাড়ি, জকিগঞ্জ, সিলেট।

17/05/2026

||আম-মকশ||সুরা ফাজর||

||হযরত আল্লামা বড় ছাহেব ক্বিবলাহ'র মোবারক হস্তে সনদ ও পাগড়ীপ্রাপ্ত "নাহিদ,অলিদ"||লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেট এর তা...
17/05/2026

||হযরত আল্লামা বড় ছাহেব ক্বিবলাহ'র মোবারক হস্তে সনদ ও পাগড়ীপ্রাপ্ত "নাহিদ,অলিদ"||

লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেট এর তাকমিল জামাত উত্তীর্ন ছাত্র তাওহিদুল ইসলাম নাহিদ ও অলিউর রহমান অলিদ।
||ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড||
এর ২০২৫ তাকমিল উত্তীর্ণ পাগড়ী বিতরন অনুষ্ঠান থেকে মুরশিদে বরহক আল্লামা বড় ছাহেব ক্বিবলাহ ফুলতলী'র মোবারক হাত থেকে পাগড়ী ও সনদ গ্রহণ করে।

স্থান :ফুলতলী ছাহেব বাড়ী,জকিগঞ্জ,সিলেট।
তাং:১৬ মে ২০২৬ ইংরেজি।

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫ সনে হিফয তাকমিল জামাতে উত্তীর্ণদের পাগড়ী ও সনদ বিতরণ অনুষ্ঠানে নস...
16/05/2026

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫ সনে হিফয তাকমিল জামাতে উত্তীর্ণদের পাগড়ী ও সনদ বিতরণ অনুষ্ঠানে নসিহত ও পাগড়ী প্রদান শেষে মোনাজাত করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

উল্লেখ্য যে, হিফয সমাপনী ৫৬৭ জন ছাত্র পাগড়ী ও সনদ এবং ১৪ জন ছাত্রীকে বোরকা ও সনদ প্রদান করা হয়।

১৬ মে, ২০২৬ ঈসায়ী
ফুলতলী ছাহেব বাড়ি, জকিগঞ্জ, সিলেট।

সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনী(রহ.) ও শহীদে বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী(রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে...
13/05/2026

সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনী(রহ.) ও শহীদে বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী(রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কুরআন, আলোচনা ও খানকাহ মাহফিল সম্পন্ন।

মহতী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, জালালপুর জালালিয়া সিনিয়র ফাদ্বিল (ডিগ্রি) মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ-
||হযরত আল্লামা জফর উদ্দিন মো.আব্দুল মুনইম ছাহেব মনজালালী||

মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক
||হযরত মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম সাহেব||

এছাড়াও মাদ্রাসার শিক্ষক, ছাত্র,অভিবাবক ও বিশিষ্ট ব্যাক্তি বর্গ বৃন্দ উপস্থিত ছিলেন।

তাং:১০ এপ্রিল ২০২৬ ইংরেজি।

12/05/2026
ফিতনার এযুগে সঠিক দ্বীন ও আদর্শ নীতির পথে অবিচল থাকতে জ্ঞানর্জন উত্তম পন্থা—---মাওলানা ফখরুল ইসলামবাংলাদেশ আনজুমানে তালা...
11/04/2026

ফিতনার এযুগে সঠিক দ্বীন ও আদর্শ নীতির পথে অবিচল থাকতে জ্ঞানর্জন উত্তম পন্থা—

---মাওলানা ফখরুল ইসলাম

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম বলেন– বর্তমান ফিতনায় ছয়লাব হওয়া এই যুগে তরুণ সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে হলে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন, নীতি ও আদর্শ চর্চার কোনো বিকল্প নেই। আজকের তরুণরা যদি কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা থেকে দূরে সরে যায়, তাহলে তারা সহজেই ভ্রান্ত চিন্তা ও অপসংস্কৃতির শিকার হয়ে পরবে, তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজেকে দ্বীনের আলোকে গড়ে তোলা এবং সঠিক পথের অনুসারী হওয়া।

তিনি আরও বলেন, জ্ঞান অর্জন শুধু দুনিয়াবী সফলতার জন্য নয়, বরং আখিরাতের মুক্তির জন্যও অপরিহার্য। দ্বীনি জ্ঞান মানুষকে আলোকিত করে, চরিত্রকে সুন্দর করে এবং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় শক্তি যোগায়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা দিক থেকে তরুণদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, এ পরিস্থিতিতে নিজেদের ঈমান, আকিদা ও আমলকে হেফাজত করতে হলে নিয়মিত দ্বীন চর্চা ও সৎ সঙ্গ অত্যান্ত প্রয়োজন, তালামীযে ইসলামিয়া তরুণদের মাঝে সেই চেতনা ও বিবেক জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

১০ই এপ্রিল, শুক্রবার, পি.পি.এম উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ২নং মাইজগাঁও ইউনিয়নের উদ্যোগে আয়েজিত "কর্মপদ্ধতি পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংগঠনের ২নং মাইজগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মো. সজিব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী স্কুল এন্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ মাসুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুতালিব, সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, সৈয়দ এহসানুল হাসান, ২নং মাইজগাঁও ইউনিয়ন আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মাইজগাঁও ইউনিয়ন'র সহ-সভাপতি মো. সাকিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ , সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর, রাফি খান, প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শামিম আহমদ, সুমন আহমদ, সৈয়দ রবিউল হাসান, সহ-অফিস সম্পাদক তাওহীদ হোসেন, মাহিনুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক তামজিদ ইসলাম, ফারহান আহমদ প্রমুখ।

তাছাড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন আওতাধীন বিভিন্ন আঞ্চলিক শাখার দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

Address

Gulbahar Complex, Bangobir Road, Chandipul, South Surma
Sylhet
3100

Telephone

+8801717023885

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latifia Darul Quran Madrasah Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category