17/07/2018
বিদেশে উচ্চ শিক্ষাঃ জেনে নিন বিস্তারিত (A to Z Guideline) বিদেশে উচ্চ শিক্ষা, স্টুডেন্ট ভিসা, বিদেশে পড়ালেখা, study in abroad from bangladesh, student visa for bangladeshi
Madan Mohan College
Lamabazar Road, Sylhet.
2nd Largest College in Sylhet.
সিলেটের অন্যতম প্রাচীন শিক্ষা-প্রতিষ্ঠান মদনমোহন কলেজ এ বছর ৭৪ বছরে পা রেখেছে। আগামী ২০১৫ সালে এ প্রতিষ্ঠান তার গৌরবময় ডায়মন্ড জুবিলি (৭৫ বছর পূর্তি) উদযাপন করবে। ১৮৯২ সালে সিলেট অঞ্চলের সর্বপ্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজ প্রতিষ্ঠা লাভ করে। তার ৪৮ বছর পর অর্থাৎ ১৯৪০ সালের জানুয়ারি থেকে সিলেট শহরে লামাবাজার এলাকায় বাণিজ্য শাখায় অধ্যয়নের সুযোগ সংবলিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মদনমোহন কলে
17/07/2018
বিদেশে উচ্চ শিক্ষাঃ জেনে নিন বিস্তারিত (A to Z Guideline) বিদেশে উচ্চ শিক্ষা, স্টুডেন্ট ভিসা, বিদেশে পড়ালেখা, study in abroad from bangladesh, student visa for bangladeshi
09/07/2018
একাদশ শ্রেণীতে ভর্তির শেষ সুযোগ
একাদশ শ্রেণীতে ভর্তির শেষ সুযোগ xiclassadmission, xi class admission, bd college admission, একাদশ শ্রেণীতে ভর্তি
05/07/2018
এইচএসসি/ আলিম পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯ শে জুলাই
২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৯শে জুলাই HSC Result 2018, Alim Result 2018, HSC/Alim Result 2018, এইচএসসি ফলাফল ২০১৮, আলিম ফলাফল ২০১৮
19/05/2018
সরকারী অর্থায়নে অ্যাপ দিয়ে আয় শিখার কোর্স করুণ, মিলবে সম্মানী ভাতাও সরকারী প্রজেক্টে এপ দিয়ে আয়, গেম ডেভেলপমেন্ট, এপ মনিটাইজেশন, skill for game development
05/05/2018
জেনে নিন যেভাবে সহজেই জানবেন এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল
জেনে নিন কিভাবে সবার আগে জানবেন এসএসসি/ দাখিল পরীক্ষার ফলাফল SSC Result 2018, Dakhil Result 2018, ssc dakhil result 2018, এসএসসি রেজাল্ট ২০১৮, এসএসসি ফলাফল ২০১৮, এসএসসি দাখিল ফলাফল ২০১৮
05/05/2018
১৩ই মে থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম
একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু ১৩ই মে থেকে xi class admision, xiclassadmission, college admission, একাদশ শ্রেণী, একাদশ শ্রেণীতে ভর্তি, একাদশ শ্রেণীতে ভর্তি শুরু ১৩ই মে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির (বিষয় পরিবর্তন) মাইগ্রেশন এর পদ্ধতি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ার কোন ১ম অথবা ২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে তারা চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেশন এর বিস্তারিত পদ্ধতি…..
কোন ক্ষেত্রে মাইগ্রেশন করতে পারবেন কোন ক্ষেত্রে পারবেন নাঃ
* আপনি ১ম অথবা ২য় মেধা তালিকা থেকে সুযোগ পেলে মাইগ্রেশন করতে পারবেন। রিলিজ স্লিপে সুযোগ প্রাপ্তরা মাইগ্রেশন এর সুযোগ পাবেন না।
* মাইগ্রেশন সংশ্লিষ্ট কলেজে আসন শূন্য থাকা সাপেক্ষে এবং মেধা স্কোরের ভিত্তিতে তার তার বিষয় পছন্দক্রমের ঊর্ধ্বক্রমে বিষয় পরিবর্তন করা হবে। ধরেন আপনি আবেদনের সময় বিষয় দিয়েছনঃ ১। ইংরেজী, ২। অর্থনীতি, ৩। বাংলা, ৪। ইতিহাস ৫। সমাজবিজ্ঞান।
এখন আপনি পছন্দক্রমে ২-৫ নম্বর এর মধ্য থেকে কোন একটি বিষয়ে সুযোগ পেয়েছেন। তাহলে আপনি পছন্দক্রমের যত নম্বর বিষয়ে সুযোগ পেয়েছেন শুধুমাত্র সে বিষয়ের আগের বিষয় গুলোর জন্য মাইগ্রেশন এর আবেদন করতে পারবেন। কিন্তু পছন্দক্রমের ১ নম্বর বিষয়ে সুযোগ পেলে মাইগ্রেশন এর আবেদন করতে পারবেন না।
সতর্কতাঃ
মাইগ্রেসশন এ আপনার বিষয় পরিবর্তন হলে পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হওয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে ভর্তি নিশ্চিত হওয়ে যাবে। এক্ষেত্রে আর পরবর্তীতে পূর্বের বিষয়ে ফিরে আসার সুযোগ থাকবে না। তবে মাইগ্রেসশন এ বিষয় পরিবর্তন না হলে পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।
মাইগ্রেসশন পদ্ধতিঃ
মাইগ্রেসশন এর পদ্ধতি খুব ই সহজ। আপনাকে প্রথমে নির্ধারিত পদ্ধতিতে ভর্তি হওয়ে থাকতে হবে। এবং অনলাইনে ভর্তি ফরম পূরণের সময় “Do you want to change your assigned subject based on your given preference list? YES or NO ” এই রকম একটি অপশন পাবেন।
এখানে সধারণত NO তে টিক দেওয়া থাকে। আপনাকে মাইগ্রেসশন এর জন্য YES এ টিক দিতে হবে। শুধু এই কাজটুকু করলেই আপনার আবেদন করা হওয়ে যাবে।
মাইগ্রেসশন এর ফলাফলঃ
১ম মেধা তালিকা থেকে মাইগ্রেসশন এর আবেদনকারীদের ফলাফল ২য় মেধা তালিকার ফলাফল এর সাথে দেওয়া হবে এবং ২য় মেধা তালিকা থেকে মাইগ্রেসশন এর আবেদনকারীদের ফলাফল রিলিজ স্লিপ এর আবেদনের আগে কোটার ফলাফলের সাথে দেওয়া হবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নঃ
প্রশ্নঃ মাইগ্রেসন করে আমি আমার বিষয় পরিবর্তন হলে আমাকে কি আবার ভর্তি ফি দিতে হবে?
উত্তরঃ না। আপনাকে আর নতুন করে ভর্তি হওতে হবেনা।
Post By: Tanvir Rana Juwel
15/09/2017
29/08/2017
জাতীয় বিশ্ববিদ্যালয় মাষ্টার্স শেষ বর্ষ ফলাফল প্রকাশ ২০১৪ সালের
ফলাফল দেখুন ক্লিক করে:
http://www.nuedubdresults.com/
NU Results Archive - National University National University Result: NU Result, NU Honours Result, NU Degree Result, Masters Result, NU M.Ed, B.Ed, MBA, CSE, B.P.ED, B.Ed and LLB Final.
মাননীয় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি
অর্ধ যুগেরও বেশী সময় ধরে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রসমাজের একটা বড় অংশ চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর মত যৌক্তিক দাবি নিয়ে মাঠে আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্রসমাজের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে খোলা চিঠি।
মাননীয় প্রধানমন্ত্রী,
২৬ লক্ষ বেকার ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাকে স্বশ্রদ্ধ সালাম জানাই। আজ আপনাকে আমরা কয়েকটা কথা বলতে চাই। ছাত্র সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে বৃদ্ধি করলে আপনার কি এমন ক্ষতিটা হয়? এর জন্য কি আপনাকে কারও কাছে জবাবদিহি করতে হবে? এর জন্য কি দেশে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি হবে? কিছুই হবে না বরং ব্যাংক ড্রাফ্ট বা ট্রেজারী চালানের কল্যাণে রাজস্বখাতটা উল্টো স্পীতই হয়। তবুও কেন আপনি আমাদের সাথে বারবার এমন করছেন? আপনি তো চাইলেই সেটা হয়ে যায়। অথচ আপনার মন্ত্রীসভার এক তৃতীয়াংশেরও বেশী মন্ত্রীরা আমাদের এই দাবীকে অন্তর থেকে সমর্থন করেন। যা ইতোপূর্বে বহুবার উনাদের সাথে সরাসরি সাক্ষাত করলে জানতে পারি। এছাড়া বহু এমপিরাও রয়েছেন এই কাতারে। জানেন, লক্ষ লক্ষ বেকার ছাত্রের প্রতিটা মুহূর্ত কিভাবে কাটে তা সত্যিকারের মা হয়ে, সত্যিকারের দেশকর্তা হয়ে বা সত্যিকারের গণতন্ত্রমনা হয়ে একটাবার গভীরভাবে ভাবেন দেখবেন উত্তর পেয়ে যাবেন। আপনি অবসরের বয়স বাড়িয়েছেন ও আরও নাকি বাড়াতে যাচ্ছেন এবং পাশাপাশি বিদ্যমান বেতন-ভাতাও করেছেন দ্বিগুণ। সেটা একটা পক্ষের জন্য সত্যিই আনন্দের। অথচ এই ক্ষেত্রে আপনি চাইলে বেতন ভাতা দ্বিগুণ না করে এক জনের জায়গায় দু’জন নিয়োগের ব্যবস্থা করতে পারতেন। এতে করে বেকারত্ব থেকে কিছু হত দরিদ্র পরিবার এবং দেশটা অন্তত অনেকটা হাফ ছেড়ে বাঁচত। তাহলে আপনার নীতিটা কি এমনি-“যারা আছে শুধু তাঁরাই দিব্যি থাকুক?” আর আমরা? যাবো কোথায়? আমাদের মধ্যে কি সুনাগরিকের সব বৈশিষ্ট্য নেই? একটা ন্যায্য দাবি/অধিকার নিয়ে এই গণতান্ত্রিক রাষ্ট্রে মাঠে নামলে সেখানেও আমাদের নিস্তার নেই। আপনার পুলিশ প্রশাসন বন্ধুত্বপূর্ণ আচরণের পরিবর্তে শুরু করে অমানবিক ও বর্বরোচিত হামলা।
মাননীয় দেশকর্তা,
দয়া করে শুধু একবার বলেন কি করলে আমাদের এই দাবি মেনে নিবেন? আপনার কি চাই? আমাদের তো শুধু কঙ্কালসার দেহ আর প্রাণটাই আছে। যদি তার বিনিময়েও আমাদের দিকে ফিরে তাকান তাহলে আর দেরি না করে শুরু করুন এর আনুষ্ঠানিকতা। জানেন, আমাদের মা-বাবারা হয়ত আমাদের জন্ম দিয়ে ভুল করেছেন না হলে তারা কেন এই বৃদ্ধ বয়সে খেয়ে না খেয়ে, অনাহারে-অর্ধাহারে, রোগে ভোগে তার প্রায়শ্চিত্ত করবে?
হে মমতাময়ী মা,
আমরা যে মা-বাবার কাছে কুলাঙ্গার, পরিবারের বোঝা, সমাজের চোখে অবহেলিত। আমরা সত্যিই বড় অসহায়। শুনেছি আপনি পরহেজগার, ধার্মিক এবং নামাজি। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় আপনি সংকল্পবদ্ধ। ইসলামের ইতিহাসে অনেক রাষ্ট্র নায়কই রয়েছেন যারা প্রজাদের সুখ-দুঃখ ভালভাবে বুঝতেন। তাদেরই উল্লেখযোগ্য একজন হযরত উমর ফারুক(রা)। তিনি রাতের বেলা ছদ্মবেশে, লুকিয়ে প্রজাদের হাল-হকিকত এর খোঁজ নিতেন এবং তাদের সব সমস্যার সমাধান করে দিতেন। অথচ এমন একজন ধার্মিক ও নামাজি রাষ্ট্রনায়ক হয়ে আপনি আমাদের দিকে ফিরেও তাকান না। আল্লাহ ৩০ দিন রোজা পালনের নিয়ম করেছেন এই জন্য যাতে ধনীরাও বুঝতে পারে কতটা কষ্টকর উপোস থাকার যেভাবে বার মাস গরিবরা কাটায়। তাই ২৬ লক্ষ বেকার ছাত্র ছাত্রীর পক্ষ থেকে অনুরোধ করবো, মাত্র ৫ মিনিটের জন্য নিজেকে একবার আমাদের জায়গায় কল্পনা করুন অথবা মা হয়ে আমাদের মা-বাবার মত আমাদের মত হতভাগাদের নিয়ে ভাবুন। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি এর প্রকৃত স্বাদ পেয়ে যাবেন।
হে দেশরত্ন,
আমরা তো আপনার কাছে বেকার ভাতাও চাচ্ছি না। শুধুমাত্র একটু সুযোগ চাচ্ছি নিজেদের যোগ্যতা প্রমাণের। মনে রাখবেন, আবেদনের বয়স বৃদ্ধি করা মানেই চাকরি প্রদান করা নয়। আমরা না পারি আপনার কাছে গিয়ে দু’টা কথা বলতে, শত অনুরোধ করলেও না আসেন আপনি আমাদের সামনে। তখন বাধ্য হয়ে যাই পত্রিকা অফিস ও টিভি চ্যানেলগুলোর কাছে যাতে তাদের মাধ্যমে হলেও আমাদের বিষয়টা আপনার দৃষ্টি গোচর হয়। কিন্তু সেখান থেকে ঐ মিডিয়া কর্তারাও আমাদের তাড়িয়ে দেয়। আমাদের স্বাধীনতাটা কোথায়? লক্ষ লক্ষ বেকারের গণতান্ত্রিক মতামতের মূল্যায়নটা কোথায়? তাহলে এই কি বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সোনার বাংলা? এই কি উনার আদর্শের প্রতিফলন আপনার মাঝে? তাই এত সব যৌক্তিক আলোচনা, বাস্তব ও আবেগময়ী ভাষ্য এবং দেশকে বেকারত্বের করালগ্রাস থেকে বাঁচাতে অতি শীঘ্রই আপনি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মেনে নিবেন বলে আমরা ২৬ লক্ষ ছাত্র ছাত্রী এমনি আশা রাখি।
মোঃ নাজমুল হোসেন, (হবিগঞ্জ থেকে) এবং
মোঃ ইমতিয়াজ হোসেন (ঢাবি) এম এ আলী, নাদিয়া সুলতানা, নাঈম, নূরউদ্দিন, কানিজ সুবর্ণা (ইডেন মহিলা কলেজ), ফারজানা আক্তার নাইস (ইডেন মহিলা কলেজ), মুন (ইডেন মহিলা কলেজ), লিন্ডা ফেরদৌস (ইডেন মহিলা কলেজ), ইমরান মাসুদ, জিলানি, রুহুল আমিন তপু, আমান, ইহসান আহমেদ, তাওহিদুর ইসলাম শিকদার, মিজানুর রহমান, সোহেল, রাকিব, তৌফিক, মাসুদ প্রমুখ।
| Monday | 09:00 - 14:30 |
| Tuesday | 09:00 - 14:30 |
| Wednesday | 09:00 - 14:30 |
| Thursday | 09:00 - 14:30 |
| Saturday | 10:00 - 14:00 |
| Sunday | 09:00 - 14:30 |