রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা

রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা, Education, Sylhet.

23/12/2025

রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা'র ৩৮তম বার্ষিক সম্মেলনে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করি।

23/12/2024

আপনাদের সবার সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করি

25/10/2024
29/07/2024

❞إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ❝

✍🏻❝অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেট বিশ্বনাথ উপজেলা'র রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সভাপতি ও রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা'র পরিচালনা কমিটির সভাপতি, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ, পরিচালনা কমিটির সদস্য,
তাফসীরুল কোরআন সংস্থা রামপাশা'র পরিচালনা কমিটির উপদেষ্টা (পৃষ্টপোষক), বিশিষ্ট রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব এবং শিক্ষা অনুরাগী, রামপাশা নিবাসী, আমার অত্যন্ত আপনজন মায়ার বড়ভাইসাব, জনাব আনোয়ার খাঁন আজ মঙ্গলবার (বাংলাদেশ সময়. ২৩.জুলাই.২৪) দুপুর ০১.৩০ মিনিটের. সময়, সিলেট আখালিয়া তপোবন নিজ বাসভবনে দুনিয়ার সফর শেষ করে মহান আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন❞
‎❞إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ❝

❝বড়ভাই আনোয়ার খাঁন ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রামপাশা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আনোয়ার খাঁন ভাইয়ের পিতা মরহুম শের খাঁন (চাচা) সাহেবও ছিলেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আনোয়ার খাঁন ভাই বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ইতিহাসে ১ম ব্যক্তি যিনি বাবার মত একই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বিশ্বনাথ উপজেলার অন্যান্য আরো ৭ ইউনিয়নেও এমন বিরল রেকর্ড আর কেউ গড়তে পারেননি। মরহুম আনোয়ার খাঁন ভাই ২০১১ সালে প্রথমবারের মত রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করেন এবং বিপুল ভোটে নির্বাচিত হন। পরবর্তীতে নিজ এলাকার মানুষের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও তিনি আর কোন বারই নির্বাচন করার আগ্রহ দেখাননি। আনোয়ার খাঁন ভাই দীর্ঘ কয়েকমাস ধরে নানান জঠিল রোগে ভুগছিলেন। আজ ২৩জুলাই মঙ্গলবার তিনি মাত্র ৫৫ বছর বয়সে পৃথিবীর সকল মায়া মমতা ছেড়ে স্বজন আর শুভাকাঙ্খীদের শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিবাহিত এবং ২ সন্তানের জনক। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রামপাশা ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় মানুষ আনোয়ার খাঁন ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আনোয়ার খাঁন ভাইয়ের আদরের দুই সন্তান, ছেলে ও মেয়ে দুজনেই যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা❞

❝উল্লেখ্য হঠাৎ করে দীর্ঘ কয়েকমাস ধরে মোহাম্মদ আনোয়ার খাঁন ভাইসাব একটি দুরাগ্য রোগে আক্রান্ত হওয়ায় তাকে দেশ বরেন্য চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করানো হচ্ছিল। কিন্ত তার অবস্থার ক্রমেই অবনতি দেখা দেয়। এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে তাকে গত দুই সাপ্তাহ আগে ভর্তি করা হয় ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুর এপোলো হাসপাতালে❞

❝সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা (পরামর্শে) শেষে জুলাই মাসের ১০ তারিখ দেশে ফিরে আসেন।কিন্তু হঠাৎ করেই আনোয়ার খাঁন ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়❞

❝অবশেষে মঙ্গলবার দুপুর দেরটার দিকে তিনি ইন্তেকাল করেন। এদিকে রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় নেতা আনোয়ার খাঁন ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি রামপাশায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষের ভীড় জমে❞

❝মহান মাবুদের কাছে কায়োমানোবাক্যে ফরিয়াদ করি, মরহুম আনোয়ার খাঁন ভাইয়ের পরিবার-পরিজন, আত্নীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন, মরহুমের গুনাহ খাতা মাফ করুন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন❞
❝আমীন❞

❝ইতিমধ্যে- আজ ২৩.জুলাই. মঙ্গলবার. বাদ এশা রামপাশা জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে❞

✍🏻❝ভাইসাব সবাইকে কাঁদিয়ে😭 না ফেরার দেশে❞

- [ ] ❝হায়'রে সোনার দেশ, নেটওয়ার্ক বন্ধ থাকায়, নয় ঘন্টা পর জানতে পেরেছি, মায়ার বড়ভাইসাব আনোয়ার খাঁন ভাই আর নেই❞
- [ ]
❝ভাইসাব আপনার সাথে কত মান-অভিমান হতো, তারপরেও আপনি সবসময় খোঁজ খবর রাখতেন। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেলো ভাইসাব😭 আমি যে দিন জানতে পারলাম, আপনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আমি শোনা মাত্র আপনার মোবাইলে কল দিয়ে ছিলাম, তখন আপনি কল দরতে পারেননি, অবশ্য পরে আপনি কল ব্রেক করে ছিলেন আলাপও হয়েছিল দীর্ঘসময়। ভাইসাব, দেশে থাকা অবস্থায় আপনার কল পাওয়া মাত্র ছুটে চলে আসতাম আপনার ডাকে, গভীর রাঁত হোক বা দিন। আপনি চেয়ারম্যান থাকা অবস্থায় একটা সময় রাঁত-কে আমরা কয়েকজন মিলে আপনার রুমে আপনার সামনে আলাপ করে কেমনে গভীর রাঁত হয়ে যেতে টেরই পেতাম না। আহ' সেই দিনগুলো আর আসবেনা-এসেই কি হবে, আপনিতো চির দিনের জন্য বিদায় নিয়ে গেলেন। এতো দ্রুত এমন করে ভাইসাব। যানি প্রত্যেক মানুষ'ই মরনশীল, আমি আপনি কেহ এই মায়াবী দুনিয়ায় চিরস্থায়ী নয়। একদিন সবাই মাবুদের ডাকে তার আসল ঠিকানায় যেতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যুর খবর শুনে, বুকের পাঁজরগুলো মুচড় দিয়ে যায়। যা সহ্য হয়না। আহ'কি কষ্ট❞

❝আমার দেশ ত্যাগের পর অনেক ঝড়-তুফান আমার উপর দিয়ে গিয়েছিল, কম বেশি অনেকের জানা। কিন্তু আপনার সাথে কথা (সুপরামর্শ দেওয়ার চেষ্টা করতেন সব সময়) বলার পর আমার মনের মধ্যে একটু শান্তি খুঁজে পেতাম। ভাইসাব, একটা সময় দীর্ঘতিন মাস আমার খোঁজ খবর না পাওয়ায় খুব বেশি পেরেশানি আপনি করেছিলেন। আল্লাহপাক আমাকে যখন একটা কিনারে লাগিয়ে ছিলেন। তখন আপনার কাছ থেকে সেই কথাগুলো শুনে ছিলাম। আমি তখন বুজতে পেরেছি, আপনার চোখের আড়াল হয়ে যাওয়ার পরও আপনার মায়া মমতার একটুও কমতি ছিলনা❞

❝ভাইসাব, আমি একটু অভিমানের জন্য দীর্ঘদিন আপনার সাথে যোগাযোগ রাখি নাই। কিন্তু আপনার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসার কমতি ছিলনা। আমিও আপনার খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। এইত এপ্রিল মাসের দিকে আমি পর্তুগালে গিয়ে ছিলাম সফরে, সেই সময় একটি জরুরি বিষয় জানার জন্যে মনাই ভাইয়ের মোবাইলে কল দিয়েছিলেন, আমি ও মনাই ভাই এবং ভাবী একসাথে একটি জায়গায় যাওয়ার পথে। তখন আপনাদের আলাপ চলাকালে আমার কন্ঠ যখন আপনি শুনে ছিলেন, সাথে সাথে মনাই ভাইকে আপনি জিজ্ঞেস করে ছিলেন আলিম উদ্দিনের কন্ঠ শুনা যায়। মনাই ভাই তখন বলে উঠলো আলিম উদ্দিন এসেছে বেড়াতে। মনাই ভাই আমাকে তখন আপনার সাথে কথা বলার জন্য মোবাইলটা হাতে দিলেন। ভাইসাব দীর্ঘদিন পর আপনার সাথে কথা বলার সময় আমি কি যে কান্না করেছি আপনিও আবেগপ্রবণ হয়েছিলেন, অনেক কথা হলো, আমাকে বলেছিলে ভাইকে এবার তর নাম্বার দিয়ে কল দিছ। আহ' কি মায়াভরা মধুর কন্ঠ আর কখনও শুনা যাবে না আলিম, ভাইকে একটা কল দিছ❞

❝ শুধু আমাদের গ্রাম বা ইউনিয়নে নয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সালিসি বৈঠকে ভূমিকা রাখতেন। আমাদের গ্রামে এই ক্ষণজন্মা নেওয়া মানুষটির পূর্ণতা হবে না আর। ভাবতেই মনে হয় না, এতো দ্রুত অসুস্থ হয়ে চলে যাবেন❞

❝ আপনি অসুস্থ হয়ে যখন হাসপালে চিকিৎসাধীন। আপনার খবর শুনে দেশ বিদেশের অনেকেই আপনার মোবাইলে কল দিয়েছিল, আপনার অবস্থা জানার জন্য। কিন্তু অনেকের কল আপনি ধরতে পারেননি, হয়তো আপনার শারীরিক অবস্থা বেশী ভালো না থাকায়। আমাকে পরিচিত কিছু মানুষ বলেছিল। কিন্তু আমি অবাক হয়ে চিন্তা করি, কতটুকু হৃদয়ের টান থাকলে, হাসপাতাল থেকে কল দিতে পারেন আমাকে। আপনি যখন চেন্নাইয়ের তামিলনাড়ুর এপোলো হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আমি শুনা মাত্র আপনাকে কল দেই, আপনি তখন বললেন আমি ঢাকা এ্যায়ারপোর্টে আছি চেন্নাই যাওয়ার জন্য অপেক্ষায়। এই কথাটি ছিলো আপনার সাথে আমার জীবনের শেষ কথা। আপনি চেন্নাই থেকে আসার পথে আপনার মোবাইলে কল দিলে ভাতিজা ফারহান আমার কলটি রিসিভ করে, তার সাথে অনেক আলাপ হয়। সে আমাকে বলে চাচা আমরা ইন্ডিয়া থেকে ঢাকা এ্যায়ারপোর্টে এসেগেছি।এখন সিলেট যাওয়ার জন্যে অপেক্ষায় আছি, ভাতিজাকে বলেছিলাম আপনার হাতে মোবাইলটা দেওয়ার জন্য, সে বলেছিল আপনি এখন কথা বলতে পারবেননা। কারণ আপনার কথা বলতে কষ্ট হবে। সেই সময় আমি বুজতে পেরেছিলাম হয়তো আপনি আর বেশী দিন......😭🤲আপনাকে নিয়ে অনেক কিছু ✍🏻 লিখার ছিল ভাইসাব, কিন্তু আর পারছিনা হাত আমার ✍🏻 কাপছে, দু'চোখ আমার জ্বল 😭😭জ্বল করছে। ভাই হৃদয়টা আমার হা'হাকার করছে, আপনার জীবনের অনেক কিছু আজ স্মৃতিতে ভাসছে❞
❝কোনদিন কল্পনাও করিনি ভাইসাব😭, আপনার সাথে আর হবে না'যে এই জীবনে দেখা❞

✍🏻❝আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা'র কাছে কায়োমানোবাক্যে ফরিয়াদ করি🤲, যেনো আপনার জীবনের ভুলক্রটি ক্ষমা করেন, আপনাকে রহম করেন, আপনার ভালো কাজগুলো কবুল করে আপনাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করেন❞
❝আমীন❞

মোহাম্মদ আলিম উদ্দিন
Md Alim Uddin
MdAlim UddinAhmed
আলোর সন্ধান

Photos from রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা's post 27/02/2023

রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা'র, বিশ্বনাথ সিলেট এর ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষা চলছে।
আল্লাহ সবাইকে আশাতীত কামিয়াব করুন।আমিন

23/01/2022

আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করি।

11/10/2021

আপনাদের সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করি।

Photos from রামপাশা হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা's post 07/09/2021

একটি জরুরী এ‘লান!
----------‌‌------------------------------------------------
এতদ্বারা রামপাশা হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা বিশ্বনাথ সিলেট এর ভর্তিচ্ছুক সকল ছাত্র ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ সেপ্টেম্বর রবিবার থেকে সকল বিভাগ যথারীতি খোলা থাকবে এবং নিয়মতান্ত্রিকভাবে দরসের কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ্।

অতএব, এখনও যারা ভর্তি হয়নি, তাদেরকে ১১ সেপ্টেম্বর শনিবারের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য:
গরীব মেধাবী ছাত্রদের বিশেষ সুযোগ-সুবিধা থাকবে।

---------------------------
আদেশক্রমে
মাদরাসার কর্তৃপক্ষ

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet
RAMPASHA