Shahjalal University of Science & Technology

Shahjalal University of Science & Technology

Share

SUST is the first Science & Technology University of Bangladesh which stands with Innovation & Research.

Drone, First bangla search engine Pipilika, Online Transcript, AI Keyboard, Block Chain, Turn-It-in in research are also great contributions of it.

19/04/2026

SUST IPE

05/04/2026

পরিবেশে ছড়িয়ে থাকা যে প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিকে দূষিত করছে শতাব্দীর পর শতাব্দী ধরে, সেই বর্জ্যই হতে পারে ভবিষ্যতের নির্মাণ শিল্পের শক্তিশালী উপকরণ। এ অসম্ভব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল তরুণ গবেষক।

08/01/2026

ডাঃ এজাজ। আমার অন্যতম শ্রদ্ধেয় কিংবা পছন্দের তারকা। হুমায়ূন আহমেদের নাটকগুলোতে তাকে দেখে মুগ্ধ হয়েছি বহুবার। অসম্ভব ভালো অভিনেতা। সাথে অসম্ভব ভালো একজন মানুষও। যিনি দীর্ঘদিন ধরেই ৩০০ টাকা ভিজিটে রোগী দেখেন বলে শুনেছি। এমনকি আমৃত্যু এই রেটেই দেখবেন বলে জানিয়েছেন। গুণী মানুষ, সাথে কাইন্ড হার্টেড।

পুরো নাম এজাজুল ইসলাম। গাইবান্ধায় জন্ম। ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর পাশ করে, ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেন। যদিও তার নিজস্ব চেম্বার গাজীপুরে। হুমায়ূন আহমেদ বা নুহাশপল্লীর সাথে অতি সখ্যতাই হয়তো তাকে ওদিকে টেনে নিয়ে গেছে। যাই হোক! তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরে। সেখানে তিনি বলেছিলেন, "ঢাকা মেডিকেলে আসার পর সেখানকার স্টাফরা আমাকে বললেন, স্যার আপনি রোগী দেখতে যে ফি নেন, সেটা খুবই সামান্য। জুনিয়ররাও এর চেয়ে বেশি নেয়। আপনার ভিজিট ফি বাড়ানো উচিত। তাদের কথায় ৩০০ টাকা থেকে ফি ৫০০ টাকা করলাম। কিন্তু দুদিন ৫০০ ফি নেয়ার পর দেখলাম, অনেক রোগী এই খরচ বহন করতে পারছেন না। পরে আমি আবার ৩০০ টাকা ফি নেয়া শুরু করি। সবাইকে তখন বলে দিই, যতদিন বাঁচবো ততদিন এই ৩০০ টাকা ফি’তেই রোগী দেখবো।"

ডাঃ এজাজ সাহেবের মতে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না। কিন্তু যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিক আসক্তি তৈরি করে, তখন এটি নেশায় পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। সেই নেশায় পড়তে চান না তিনি। সৃষ্টিকর্তা যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থেকে অল্প টাকাতেই আজীবন রোগীদের সেবা দিতে চান।

অনেক তারকা কিংবা বড় বড় ডাক্তার সাধারণ মানুষের কিছুটা দূরত্ব রেখে চলতে চান। কিন্তু ডাঃ এজাজ চলাফেরা করেন সাধারণ, মানুষের সাথে মিশে যান। অন স্ক্রিন এবং অফ স্ক্রিন- দু'জায়গাতেই এই লোকটা আমার অসম্ভব প্রিয়! ©©©

08/01/2026

বিচার হবে কার?

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে পানি শুকিয়ে বোরো জমি জেগে উঠলেও ভাঙা মদের বোতলের কাচ কৃষকদের জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। জমিতে ছড়িয়ে থাকা ধারাল কাচে হাত-পা কেটে অর্ধশতাধিক কৃষক ও শ্রমিক আহত হয়েছেন। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে, কাজ করতে ভয় পাচ্ছেন অনেকে।

বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা কিছু পর্যটক মাদক সেবন শেষে মদের বোতল হাওরের পানিতে ফেলে দেন। অনেক ক্ষেত্রে বোতল ভেঙে ফেলা হয়, আবার অনেক বোতল অক্ষত অবস্থায় পানিতে পড়ে থাকে। পরে বোরো মৌসুমে জমি চাষের সময় ট্রাক্টরের চাপে সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিতে ছড়িয়ে পড়ে। এসব ধারাল কাচেই কৃষকরা আহত হচ্ছেন।

23/12/2025
নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে শাবির সাবেক শিক্ষার্থী সাজেদুর রহমান 30/11/2025

সাজেদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য্যালয়ের ১৯৯৪-৯৫ সেশনের ছাত্র ছিলেন। নিউইর্য়ক পুলিশ বিভাগের লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইমেন্ট পদে এই প্রথম বিশ্ববিদ্য্যালয়ের কোনো প্রাক্তন ছাত্রের পদায়ন। কেমিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২য় ব্যাচের ছাত্র সাজেদুর রহমান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে ডিভি লটারিতে আমেরিকায় অভিবাসী হন।

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে শাবির সাবেক শিক্ষার্থী সাজেদুর রহমান যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক পুলিশ বিভাগে লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইমেন্ট পদে পদোন্নতি পেলেন সিলেটের শাহজালাল ব...

12/11/2025

শারমিন জাহান মিতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট
৪৪তম বিসিএস থেকে
সাধারণ শিক্ষা ক্যাডার (ইংরেজি) তে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sylhet
3114