নিয়োগ বিজ্ঞপ্তি
আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ,ইসলামপুর, সিলেট -এ পদার্থ বিষয়ে প্রভাষক পদে(পুরুষ), বাংলা ও ইসলাম শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদে (মহিলা) নিয়োগ দেয়া হবে।আগ্রহীগণ আগামী ৬ জুনের মধ্যে অনলাইনে CV জমা দিন।
Email address :alaminjamea1983@gmail.
Al-Amin Jamea Islamia School and College
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Amin Jamea Islamia School and College, Education, .
21/05/2026
দু’দিনব্যাপী আয়োজন সফলভাবে সম্পন্ন-
-----------------------------------------------------
আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের আয়োজিত দু’দিনব্যাপী বিজ্ঞান ও মাইক্রোস্কিল উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রজেক্ট, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে উৎসবমুখর ও আনন্দঘন। অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
২০/০৫/২৬
19/05/2026
“আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে” — প্রফেসর ড. দিদার চৌধুরী
----------------------------------------------------
আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে আয়োজিত বিজ্ঞান ও মাইক্রোস্কিল উৎসবের ২য় পর্ব ১৯ মে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও আত্মবিশ্বাসী উপস্থাপনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ৯/এ শাখার শিক্ষার্থী মোহাম্মদ আমানের সুললিত কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করেন। এরপর ৫/এ শাখার শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লা হিল ওমর না’তে রাসুল (সা.) পরিবেশন করে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। শাহ মাহমুদুল হকের প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও উপভোগ্য।
স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ জনাব জসীম উদ্দিন উপস্থিত অতিথি, পরীক্ষক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বিজ্ঞান মানবজাতির কল্যাণের জন্য আবিষ্কৃত হলেও নৈতিকতার অভাবে আজ তা অনেক সময় ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। তাই আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার বিকাশ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান, আধুনিক শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। বক্তব্য শেষে তিনি দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এরপর শুরু হয় ১ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রজেক্ট প্রদর্শন ও মূল্যায়ন কার্যক্রম। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল উপস্থাপনা ও বাস্তবধর্মী প্রজেক্ট উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। এক্সটার্নাল পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন Scholars Home, হযরত শাহপরান উচ্চ বিদ্যালয় এবং হযরত শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী বলেন, “আজকের এই ক্ষুদে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে মেধাবী, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম।” উপজেলা মাধ্যমিক অফিসার জনাব অভিজিৎ কুমার পাল বলেন, “শুধু পাঠ্যবই নয়, সহপাঠ কার্যক্রমের মাধ্যমেও শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা বিশ্বদরবারে তুলে ধরতে সক্ষম হবে।”
বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট-এর জনাব আবু মুসা মো. তারেক বলেন, “প্রথম শ্রেণির শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা আমাকে সত্যিই অভিভূত করেছে। তোমরাই আগামীর বাংলাদেশের স্বপ্ন।”
প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে বলেন, “আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।” তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সন্তানরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তাদের নৈতিকতা ও মানবিকতা শেখাতে হবে।”
সমাপনী বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, “আমিও এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী ছিলাম। এখান থেকেই আমি নৈতিকতার প্রথম শিক্ষা পেয়েছি। আজকের শিক্ষার্থীরাও একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনীতে অধ্যক্ষ জনাব জসীম উদ্দিন এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
18/05/2026
নৈতিকতা ও বিজ্ঞানচর্চায় আলোকিত প্রজন্ম গড়তে আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ব্যতিক্রমী আয়োজন-
“নৈতিক মানুষই উন্নত জাতির ভিত্তি; বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমেই গড়ে উঠবে আগামী প্রজন্ম।”
— প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
সিলেট, ১৮ মে: আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী “বিজ্ঞান ও মাইক্রোস্কিল মেলা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ” অনুষ্ঠানের প্রথম পর্ব আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মাধ্যমিক বালিকা শাখার শিক্ষিকা জনাবা জামিলা আলম পুষ্পা ম্যাডামের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণচঞ্চল ও আকর্ষণীয়।
স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষা জনাব জসীম উদ্দিন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বর্তমান যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না; বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে তাদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব ইকবাল আহমেদ সিদ্দিকী বিদ্যালয়ের ব্যতিক্রমধর্মী এই বিজ্ঞান আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করবে।”
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “বর্তমান বিশ্বে AI, ChatGPTসহ আধুনিক প্রযুক্তি মানুষের জ্ঞান ও গবেষণার জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নেতিবাচক দিক থেকে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।” তিনি মহানবী (সা.)-এর “জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও” হাদিসের আলোকে শিক্ষার্থীদের নিরন্তর জ্ঞানচর্চার আহ্বান জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, “Give me an educated mother, I will give an educated nation”—এই প্রবাদই প্রমাণ করে শিক্ষিত ও নৈতিক মানুষই একটি উন্নত জাতির মূল ভিত্তি।
সভাপতির বক্তব্যে জনাব আব্দুস শাকুর বলেন, “এ ধরনের বিজ্ঞান ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানের পরবর্তী অংশে বিজ্ঞান শিক্ষিকা জনাবা মরিয়ম বেগম বিজ্ঞান মেলার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পরিবেশ মুখর হয়ে ওঠে। মেলায় প্রদর্শিত উদ্ভাবনী প্রজেক্টগুলোর মধ্যে ছিল— Eco Friendly House, Eco Solar Village, Smart Irrigation System, Smart City, Cyber Crime, Bangladesh Economic Systemসহ নানা যুগোপযোগী ও সৃজনশীল পরিকল্পনা।
শেষে কলেজ অধ্যক্ষ অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন। মেয়েদের পর্বের সমাপ্তি ঘোষণা করে শিক্ষক জনাব আজহার মিয়া ও জনাবা মরিয়ম বেগমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
আয়োজকরা মনে করেন, এ ধরনের বিজ্ঞান ও নৈতিকতাভিত্তিক অনুষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আগামীকাল অনুষ্ঠিত হবে ছেলেদের পর্ব।
18/05/2026
বিজ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতার মিলনে মুখর আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ
-----------------------------------
আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী “বিজ্ঞান ও মাইক্রোস্কিল মেলা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ” অনুষ্ঠানের প্রথম পর্ব ১৮ মে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত হয় মেয়েদের পর্ব এবং আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে ছেলেদের পর্ব। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মাধ্যমিক বালিকা শাখার শিক্ষিকা জনাবা জামিলা আলম পুষ্পা ম্যাডামের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ জনাব জসীম উদ্দিন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না; বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয়ের কথাও তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব ইকবাল আহমেদ সিদ্দিকী বিদ্যালয়ের এমন ব্যতিক্রমধর্মী বিজ্ঞান আয়োজন দেখে অভিভূত হওয়ার কথা জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ ধরনের আয়োজন তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করবে।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিজ্ঞানচর্চা ছড়িয়ে পড়লে ভবিষ্যৎ প্রজন্ম প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। তাঁর বক্তব্য ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তিনি বলেন, বর্তমান বিশ্বে AI, ChatGPTসহ আধুনিক প্রযুক্তি মানুষের জ্ঞান ও গবেষণার জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে প্রযুক্তির ইতিবাচক দিক গ্রহণ এবং নেতিবাচক দিক বর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। মহানবী (সা.)-এর “জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও” হাদিসের আলোকে তিনি শিক্ষার্থীদের নিরন্তর জ্ঞানচর্চার আহ্বান জানান। তিনি আরও বলেন, “Give me an educated mother, I will give an educated nation”—এই প্রবাদই প্রমাণ করে শিক্ষিত ও নৈতিক মানুষই একটি উন্নত জাতির ভিত্তি। তাই বিজ্ঞান শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে জনাব আব্দুস শাকুর বলেন, এ ধরনের বিজ্ঞান ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবে। তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান এবং এমন আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরবর্তীতে বিজ্ঞান শিক্ষিকা জনাবা মরিয়ম বেগম বিজ্ঞান মেলার বিজয়ীদের নাম ঘোষণা করেন। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রজেক্টের মধ্যে ছিল— ইকো ফ্রেন্ডলি হাউস, Eco Solar Village, Smart Irrigation System, Smart City, Cyber Crime, Bangladesh Economic Systemসহ নানা উদ্ভাবনী আয়োজন।
শেষপর্যায়ে কলেজ অধ্যক্ষ অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে বিজ্ঞান উৎসবের দায়িত্বে থাকা শিক্ষক জনাব আজহার মিয়া, জনাবা মরিয়ম বেগম ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মেয়েদের পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
17/05/2026
আল আমীন জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে #বিজ্ঞান #অলিম্পিয়াড -২০২৬ চলছে
১৭/০৫/২০২৬