একতা একাডেমী, সরিষপুর, মোগলাবাজার, সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • একতা একাডেমী, সরিষপুর, মোগলাবাজার, সিলেট

একতা একাডেমী, সরিষপুর, মোগলাবাজার, সিলেট It's official page of Ekotha academy, Shorishpur.

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, সরিষপুর গদাগর বাড়ির কৃতী সন্তান, মোগলাবাজার ইউনি...
07/05/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, সরিষপুর গদাগর বাড়ির কৃতী সন্তান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সুনামধন্য মেম্বার, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবক ও সরিষপুর গ্রামের সম্মানিত প্রবীণ মুরুব্বি জনাব নজরুল ইসলাম পংকি সাহেব আজ রাত ১০:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
তাঁর ইন্তেকালে এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং সকলের কাছে একজন সৎ, ন্যায়পরায়ণ ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল দুপুর ২:০০ ঘটিকায় সরিষপুর একতা একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ তা'আলার দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমীন।

ভাষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2026

ভাষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

অভিনন্দন।
18/02/2026

অভিনন্দন।

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন, রংমহল টাওয়ার জারা ট্রাভেলস এর প্রোপাইটর একতা একাডেমী সরিষপুরের সাবেক খন্ডকালিন শ...
24/12/2025

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন,
রংমহল টাওয়ার জারা ট্রাভেলস এর প্রোপাইটর একতা একাডেমী সরিষপুরের সাবেক খন্ডকালিন শিক্ষক
আবু জামান জুয়েল (রিফাত পুরের সুলেমান এর ভাই) গতরাতে ইন্তেকাল করিয়াছে। মহান আল্লাহ যেন ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। শোকাহত পরিবার কে আল্লাহ যেন শোক সইবার তৌফিক দান করেন।( মরহুমের জানাযার নামাজ, আজ বাদ জোহর তার পারিবারিক কবরস্থানের সামনে অনুষ্ঠিত হবে।)

একতা একাডেমী (উচ্চ বিদ্যালয়) গ্রামঃ সরিষপুর, পোঃ খালোমুখ বাজার, উপজেলাঃ দক্ষিণ সুরমা, সিলেট- এর জন্য একজন সহকারী শিক্ষক,...
20/10/2025

একতা একাডেমী (উচ্চ বিদ্যালয়) গ্রামঃ সরিষপুর, পোঃ খালোমুখ বাজার, উপজেলাঃ দক্ষিণ সুরমা, সিলেট- এর জন্য একজন সহকারী শিক্ষক, শিক্ষাগত যোগ্যতা- স্নাতক নিয়োগ করা হবে। বেতন- আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী-৩০/১১/২০২৫ ইংরেজী তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রধান শিক্ষক বরাবরে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা- ট্যুর সিলেট বাংলাদেশ, ২২৪ গার্ডেন টাওয়ার, ২য় তলা, শাহজালাল উপশহর, সিলেট।মোবাইল নং-০১৭১১৩৭৬৪২৬

একতা একাডেমীর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন*দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার  সরিষপু...
16/02/2025

একতা একাডেমীর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন*
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সরিষপুরস্থ একতা একাডেমির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে একাডেমীর ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবীরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জনাব ইমরানুল হক ইমরানেত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী মহিবুর রহমান মকসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী মইনুল ইসলাম মঞ্জুর ও ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ ইসমাইল আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একতা একাডেমীর ছাত্র কল্যাণ তহবিলের সভাপতি জনাব বশির আহমদ বাবুল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, জনাব মোঃ শিপলু আহমদ, একতা একাডেমী স্কাউট পরিষদের সদস্য জনাব মোঃ জুবেল আহমদ, ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিস হামিদা বেগম, আজিমা বেগম, সুখী বেগম, আওলাদ হোসেন আলভী, উর্মি বেগম, বদরুল হক প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিকাশে পরিমিত খেলাধুলাও প্রয়োজন। শারিরিক ও মানসিক ভাবে সুস্থ শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত।

18/09/2024

আসসালামু আলাইকুম।
জনাব,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একতা একাডেমীর ব্যবস্থাপনা কমিটির সম্মানিত শিক্ষানুরাগী সদস্য জনাব আইয়ুব হোসেন, মোহাম্মদ শিপ্লু আহমদ উনাদের পদ থেকে পদত্যাগ করেছেন।
সুতরাং সকলকে আহবান করছি আপনারা নিজ নিজ অবস্থানে শান্ত থেকে বিদ্যালয়ের ভাবমূর্তি বজায় রাখতে স্বচেষ্ট থাকবেন।
ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ৫২ তম শীতকালীন খেলাধুলায় উপজেলা পর্যায়ে দক্ষিণসুরমা উপজেলার একতা একাডেমী বালক "ভলিবল  দল"  রানার আপ হয়েছে।...
21/01/2024

আলহামদুলিল্লাহ
৫২ তম শীতকালীন খেলাধুলায় উপজেলা পর্যায়ে দক্ষিণসুরমা উপজেলার একতা একাডেমী বালক "ভলিবল দল" রানার আপ হয়েছে। অনেক অনেক অভিনন্দন তাদেরকে এই সাফল্য অর্জনের জন্য। ❤️❤️❤️

একতা একাডেমির শিক্ষার্থীদের জন্য Tour Sylhet Bd-র দেয়া উপহার সামগ্রী হিসাবে (ফুট বল ও জার্সি) ট্যুর সিলেট বিডির চেয়ারম্য...
11/09/2022

একতা একাডেমির শিক্ষার্থীদের জন্য Tour Sylhet Bd-র দেয়া উপহার সামগ্রী হিসাবে (ফুট বল ও জার্সি) ট্যুর সিলেট বিডির চেয়ারম্যান জনাব
Rubyat Hassan সাহেবের নিকট থেকে Akotaacademy Shorishpur এর প্রধান শিক্ষক জনাব Md Sahin Ahmed সাহেব গ্রহণ করছেন এতে উপস্থিত ছিলেন ট্যুর সিলেট বিডির ব্যবস্থাপনা পরিচালক জনাব Mohammed Enamul Kabir

06/01/2022

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিয়ুন। একতা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি জনাব রিয়াজ উদ্ধিন আহমদ এবং একতা একাডেমির আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসি জনাব গিয়াস উদ্দিন সাহেব এর আম্মা কিছুক্ষণ পুর্বে ইন্তেকাল ফরমাইয়াছেন। মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক উনার জীবনের সকল ভূল ক্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন । আমিন ইয়া রাব্বাল আলামিন ।।

শিক্ষার উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়___________যুক্তরাজ্য প্রবাসী জনাব গিয়াস উদ্দিনগতকাল ২৮ অক্টোবর২০২...
29/10/2021

শিক্ষার উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়___________যুক্তরাজ্য প্রবাসী জনাব গিয়াস উদ্দিন
গতকাল ২৮ অক্টোবর২০২১ইং একতা একাডেমি (মাধ্যমিক বিদ্যালয়) এর উদ্দ্যোগে আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী জনাব রাসেল আহমদ এর পিতার স্মরনে দোয়া মাহফিল এবং আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী জনাব গিয়াস উদ্দিন সাহেবের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবীর এর সভাপ্তিত্বে এবং সহকারি প্রধান শিক্ষক জনাব ইমরানুল হক এমরানের পরিচালনায় বিদ্যালয়ের হল রুমে অনুস্টিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব গিয়াস উদ্দিন বলেন শিক্ষার উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয় তাই সবার আগে শিক্ষার উন্নয়ন করতে হবে আর এর জন্য এলাকার প্রবাসীদের ভুমিকা অপরিসীম।তিনি দাতা সদস্য লন্ডন প্রবাসী জনাব রাসেল আহমদ এর পক্ষ থেকে আরও দুই লক্ষ টাকা অনুদানের ঘোষনা দান করেন এবং উনার ভাই ইংল্যান্ড প্রবাসি জনাব কমর উদ্দিনের পক্ষ থেকে একটি ল্যাপটপ প্রদান করেন।
দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জনাব বশির আহমদ বাবুল,বীর মুক্তিযোদ্ধা জনাব মো আব্দুল জলিল, এয়াডভোকেট জনাব রব নেওয়াজ রানা,সাঙ্গবাদিক জাকারিয়া তালুকদার,মেম্বার আইয়ুব হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিন আহমদ,শিক্ষক বদরুল হক, ন্যশনাল ওয়েলফেয়ার এর সভাপতি জনাব মোঃ সোহান নেওয়াজ,সমাজকর্মী জনাব মোঃ শিপলু আহমেদ,ন্যাশনাল ওয়েলফেয়ার এর সাধারণ সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ শিব্বির আহমদ, কোষাধ্যক্ষ জনাব জাবেদ আহমদ, বশির আহমদ,আব্দুল জলিল,আলী আহমদ প্রমুখ।
অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব জসিম উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন সরিষপুর জামে মসজিদের ইমাম জনাব আব্দুল করিম।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when একতা একাডেমী, সরিষপুর, মোগলাবাজার, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category