21/09/2017
২০-০৯-২০১৭ ইং
হাফিজ আব্দুল গণি তালুকদার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করেন সুনামগন্জ এর জেলা প্রশাসক জনাব সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক মহোদয় এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী জনাব হাবিবুর রহমান লিটন সাহেব কে, উনার বাবার নামে এমন প্রতিষ্ঠান স্থাপন ও সার্বিক তত্ত্বাবধনের জন্য।। এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানের জন্য জেলা প্রশাসক মহহোদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।
এ সময় উপস্হিত ছিলেন ছাতক উপজেলার চেয়ারম্যান জনাব ওলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লা খান, নূরুল্লাহপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল্লাহ শাহজাহান চৌধুরী, আখলাকুর রহমান চেয়ারম্যান সৈয়দের গাঁও ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট মুরব্বি হাজি আছলম আলি, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালামিয়া।ম্যানেজিং কমিটির সদস্য আশিক মিয়া, তাজপুর প্রাইমারি স্কুলের সভাপতি সমুজমিয়া, বিশিষ্ট মুরব্বি হাজি মনাফ মিয়া লন্ডনি, বিশিষ্ট মুরব্বি ফজল মিয়া, ছাদেক আহমদ সাবুক,।হাজি জালাল উদ্দিন, ছালেক মিয়া, মামুন আহমদ মেম্বার, ইমতিয়াজ আছাদ ও আশরাফুর রহমান সহ সামাজিক, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ।
এ ছাড়া মিডিয়ার কর্মীবৃন্ধ উপস্হিত ছিলেন।
বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজকর্মী জনাব আশিকুর রহমান আশিকের সার্বিক প্রচেষ্টায় এ বৃক্ষ রোপন অনুষ্ঠান সম্পাদিত হয়।।
আজকের বৈরী আবহাওয়ার মধ্যেও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্কাউট দল জেলা প্রশাসক মহোদয়কে অভিবাদন জানায়।।