Umonpur Government Primary School - উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Umonpur Government Primary School - উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

Umonpur Government Primary School - উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ~~~~~~~~/////~~~~~~~~~~~~~

নতুন বই বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ----------------এতদ্বারা উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের...
31/12/2025

নতুন বই বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
----------------
এতদ্বারা উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ০১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

বিতরণ সংক্রান্ত তথ্য:

তারিখ: ০১ জানুয়ারি ২০২৬ইং (বৃহস্পতিবার)

সময়: সকাল ১০:০০ ঘটিকা

স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ

বিশেষ দ্রষ্টব্য:
------------
১. প্রথম (১ম) ও দ্বিতীয় (২য়) শ্রেণির শিক্ষার্থীদের বই গ্রহণের জন্য অবশ্যই অভিভাবকদের সাথে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
২. অন্যান্য সকল শ্রেণির শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নতুন শিক্ষাবর্ষের বই গ্রহণের জন্য সকল শিক্ষার্থীর যথাসময়ে উপস্থিতি কাম্য।

অনুরোধক্রমে,
--------
প্রধান শিক্ষক
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

31/12/2025
https://youtube.com/shorts/gYaUPh7Xwv0?si=YWnEtjzUDKxNL84q
12/12/2025

https://youtube.com/shorts/gYaUPh7Xwv0?si=YWnEtjzUDKxNL84q

উমনপুর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। Umonpur - উমনপুর গ্রাম উমনপুর একটি আদর্শ গ্রামের নাম। এই গ্রামের ইউটিউব চ্যান.....

উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।জেনে নিন, কেন আপনার সন্তানকে সর...
29/11/2025

উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।

জেনে নিন, কেন আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন
০১. বছরের প্রথমেই বিনামূল্যে বই প্রদান করা হয়।
০২. ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়।
০৩. ছাত্র-ছাত্রীদের বেতন প্রদান করতে হয় না।
০৪. প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান করা হয়।
০৫. শ্রেণি পাঠদানে বাহিরের উপকরণ ব্যবহার করা হয়।
০৬. জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ থাকে।
০৭. শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া হয় না।
০৮. খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার ব্যবস্থা আছে।
০৯. কোচিং-এর প্রয়োজনের চাপ নেই।
১০. শ্রেণি পাঠদানে বিভিন্ন মাইন্ড-গেমস ব্যবহার করা

ভিজিট করুনঃ www.umonpur.info

আজ উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগ — টাইফয়েড ভ্যাক...
14/10/2025

আজ উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগ — টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে এই টিকা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,

“শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। টাইফয়েড টিকা প্রদানের মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে।”

শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। অনেক অভিভাবকও বিদ্যালয়ে উপস্থিত থেকে সন্তানের টিকাদান পর্যবেক্ষণ করেন।

এই ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে না, বরং সমাজে জনস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা আরও দৃঢ় করে।

উমনপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অভিভাবকদের অবগতির জন্য জানানো  যাচ্ছে  যে, দুর্গাপূজার দীর্ঘ ছুটির পর...
07/10/2025

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্গাপূজার দীর্ঘ ছুটির পর আগামী কাল ৭/১০/২০২৫ রোজ মঙ্গলবার থেকে বিদ্যালয়ে যথারীতি পাঠদান চলবে, তাই আপনার শিশুকে যথা সময়ে বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরুধ জানাচ্ছি।

অনুরোধক্রমে
---------------
প্রধান শিক্ষক
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার রুটিন
12/08/2025

২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার রুটিন

এক নজরে প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন এর সিলেবাস.....
12/08/2025

এক নজরে প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন এর সিলেবাস.....

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ | উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়=============উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই ...
31/07/2025

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ | উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
=============
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং জুলাই শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বিশেষ দিক
------
এই অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করা এবং জুলাই শহীদদের ত্যাগ স্মরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিজিট করুনঃ www.umonpur.info

📢 উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা======= উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ স...
30/06/2025

📢 উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা
=======
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট নগদ (Nagad) মোবাইল একাউন্টে জমা হয়েছে।

অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে যে, নিজ দায়িত্বে নিকটস্থ যে কোনো মোবাইল এজেন্ট দোকান থেকে টাকা উত্তোলন করে নেবেন।

কখনোই কাউকে আপনার নগদের পিন কোড শেয়ার করবেন না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপনীয়।

পাশাপাশি, প্রত্যেক শিক্ষার্থী যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে, তা অভিভাবকদের নিশ্চিত করার অনুরোধ জানানো হচ্ছে।

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
— বিদ্যালয় কর্তৃপক্ষ
www.umonpur.info

Address

Jaintapur
Sylhet
3152

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801687838161

Alerts

Be the first to know and let us send you an email when Umonpur Government Primary School - উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Umonpur Government Primary School - উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category