BASIC Coaching

BASIC Coaching For new generation in a creative way

15/02/2018

~শিক্ষণীয় ছোটগল্প~

রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল "এক হাজার আয়নার ঘর"।
সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল।মেয়েটি একদিন তার বাবা মা'র মুখে শুনতে পায়, তাদের গ্রামের "আয়না ঘর" এর কথা। এর আগে মেয়েটি কোন দিন ঘর থেকে বের হয় নি। সে প্রকৃতি দেখেনি,দেখেনি কোনও বাস্তবতা।তো সে একদিন চিন্তা করলো যে সে ঐ আয়নার ঘর দেখতে যাবে।কিন্তূ একা একা যেতে সাহস না হওয়াই সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেলো। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ঐ ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ঐ দ্বিতীয় মেয়েটি ঢুকবে।..
কথামতো প্রথম মেয়েটি ঐ ঘরের ভেতর ঢুকলো।ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙ্গিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো।সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই একহাজার আয়নার ঘরে প্রবেশ করলো।ঘরে ঢুকেই তার চোখ ছানাবড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও একহাজার মেয়ে হাস্যোজ্জল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে।
মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এল এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে "এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখেনি।সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো।"

সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতংকিত মনে সেও এবারে সেই "এক হাজার আয়নার" ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেলো, আতঙ্কিত হয়ে উঠলো চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে -তোমারা কারা- সাথে সাথে বাকী এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এল এবং প্রথম মেয়েটিকে বলল,"শীগগিরই বাড়ি চল,এটা খুব বাজে জায়গা।আমি আর কোনওদিন এই জায়গায় আসব না"

শিক্ষাঃ জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সে ভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দ ময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা, হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা । জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।
#সংগৃহীত

শিক্ষণীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য। -সংগৃহীত
18/09/2017

শিক্ষণীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
-সংগৃহীত

বেসিক কোচিং এর সাপ্তাহিক পরীক্ষার কিছু অংশ।
04/08/2017

বেসিক কোচিং এর সাপ্তাহিক পরীক্ষার কিছু অংশ।

ঈদের ছুটির পর আবার শুরু হলো আপন কর্ম(বেসিক কোচিং -কুমার পাড়া,সিলেট)
01/07/2017

ঈদের ছুটির পর আবার শুরু হলো আপন কর্ম(বেসিক কোচিং -কুমার পাড়া,সিলেট)

সৃজনশীল ধারায় নতুন প্রজন্মের জন্য 'বেসিক কোচিং'জ্ঞানই শক্তি, জ্ঞানহীন মানুষ পশুর সমান। জনক-জননী জন্মদাতা, শিক্ষক জ্ঞানদা...
24/02/2017

সৃজনশীল ধারায় নতুন প্রজন্মের জন্য 'বেসিক কোচিং'
জ্ঞানই শক্তি, জ্ঞানহীন মানুষ পশুর সমান। জনক-জননী জন্মদাতা, শিক্ষক জ্ঞানদাতা। জননীর জঠর থেকে ভুমিষ্ঠ হয়ে আমরা সূর্যলোকের সন্ধান পাই। তাতে বাইরের অন্ধকার দূর হয়। তেমনি জ্ঞানের পূর্ণপরশ লাভ করে মনের অন্ধকার দূর হয়। এই জ্ঞানদাতা শিক্ষক মানব শিশুর ভবিষ্যতের পথপ্রদর্শক। শিক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার সাথে সাথে মানবিক মূল্যবোধের জাগরণ ও পরিপূর্ণরূপে মানসিক উৎকর্ষ সাধন। এরই লক্ষে 'বেসিক কোচিং' পড়াশুনার পাশাপাশি নানামুখী সৃজনশীল কর্মের মধ্য দিয়ে শিশুদের মানসিক বিকাশে সক্রিয় ভূমিকা রাখে। আজ 'বেসিক কোচিং' কর্তৃক ছাত্র-শিক্ষকের সমন্বয়ে একটি প্রীতি-ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে দুটি দল অংশগ্রহণ করে; আরিফ স্যার টীম বনাম মুরাদ স্যার টীম। এতে জয়লাভ করে মুরাদ স্যার টীম।
সেই সাথে আজাদ স্যার ও রায়হান স্যারকে বিশেষভাবে ধন্যবাদ এই প্রীতি-ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে খেলাটাকে আরো উপভোগ্য করে তোলার জন্য।
#মো_আরিফুর_রহমান_আরিফ

১০ম শ্রেণি ক্লাস প্রোগ্রাম -২০১৭।
18/02/2017

১০ম শ্রেণি ক্লাস প্রোগ্রাম -২০১৭।

14/02/2017

প্রধান শিক্ষককে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চিঠি।
মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবী। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন, সব মানুষই ন্যায়-পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন, পাঁচটি ডলার কুঁড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মুল্যবান। এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে সেখাবেন। সে যেন আগে ভাগেই একথা বুঝতে শেখে পীরণকারী তাদেরই সহজে কাবু হয়ে যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভূলও মনে করে। তাকে শেখাবেন ভদ্র লোকের প্রতি অতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়, হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে এ শিক্ষাও তাকে দেবেন, সে যেন শিখে দুঃখের মাঝেও কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে লজ্জা নেই একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদের সে যেম ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুরেই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষা দিবেন, নিজের প্রতি সুমহান আস্থা থাকে আর তখনই সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি।
#আরিফুর_রহমান

10/09/2016

Translation English to Bengali

Why are you so jostling - তুমি এত ঠেলাঠেলি/ ধাক্কাধাক্কি করছ কেন?
I will beat up you - তোমাকে মাইর দেব,
I will slap you - তোমাকে থাপ্পর দেব,
I will kick you too - আমিও তোমাকে লাথি দেব,
I will punch you - আমি তোমাকে ঘুসি মারব,
I will knock down you too - আমিও তোমাকে আছাড় দেব,
You are doomed - তোমাকে রক্ষা নাই,
I will teach you a lesson - আমি তোমাকে দেখে নেব,
For your pinched and tickled me - তুমি আমাকে চিমটি কাটছ এবং কাতুকুতু দিছ এজন্য,
Sorry, pardon me and I fell at your feet - দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন এবং আমি আপনার পায়ে ধরি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when BASIC Coaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category