Moyshashy Austogram High School

Moyshashy Austogram High School মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়, বালা? বালাগঞ্জ, সিলেট।

ভর্তি চলিতেছে
17/12/2025

ভর্তি চলিতেছে

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ২০২৫ মৈশাসী অষ্টগ্রাম বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মৈশ...
16/12/2025

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ২০২৫
মৈশাসী অষ্টগ্রাম বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্টানে সভাপতিত্ত করেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মো: বিলাল উদ্দিন সাহেব, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জনাব মাও: তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য জনাব আতিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি জনাব মো: খিজির মিয়া,আর উপস্থিত ছিলেন মৈশাসী সমাজকল্যাণ সংস্থার সভাপতি জনাব জাহেদ আহমদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রী বৃন্দ।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি পালন করছে মৈশাসী অষ্টগ্রাম ...
13/10/2025

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি পালন করছে মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়।
যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবেই।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। উক্ত অ...
06/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পুর্বগৌরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব খিজির আহমদ। সভায় সভাপতিত্ত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মো: বেলাল উদ্দিন। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা নাসির উদ্দিন আহমদ।

আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় বালাগঞ্জ উপজেলার, পরিক্ষা কেন্দ্র-০১ এর  মধ্যে...
10/07/2025

আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় বালাগঞ্জ উপজেলার, পরিক্ষা কেন্দ্র-০১ এর মধ্যে পাশের হারের দিক দিয়ে ৩য় স্হান অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন।

21/06/2025

আগামীকাল থেকে খুলছে মাধ্যমিক বিদ্যালয়। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই
করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নিচের পাঁচটি নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

১. সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

২. জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে।

৩. আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরে থাকতে হবে।

৪. চোখ, নাক ও মুখে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে।

৫. হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করতে হবে।

18/06/2025

#নোটিশ
#উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামি ২/১ দিনের মধ্যে উপবৃত্তির টাকা মোবাইলে আসা শুরু করবে। কোন অবস্থায়ই কোন প্রতারককে আপনার আইডি /পাসওয়ার্ড দিবেন না। মনে রাখবেন কোন অফিসার আপনাকে ফোন দিবেনা, যারা ফোন দিবে তারা নিশ্চিত প্রতারক।
সুতরাং প্রতারক হতে সাবধান থাকুন।

অনুরোধে,
প্রধান শিক্ষক
মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়
বালাগঞ্জ সিলেট।

12/06/2025
24/03/2025

#জরুরী_নোটিশ

এতদ্বারা মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৬/০৩/২০২৫ ইং রোজ: বুধবার সকাল: ১১ ঘটিকায় প্রতিষ্ঠানের অফিস কক্ষ হইতে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হইল।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়
বালাগঞ্জ, সিলেট।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার  সংশোধিত রুটিন।  নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।  গণিত পরীক্ষা  ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।   #এসএ...
19/03/2025

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন।
নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
গণিত পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

#এসএসসি_২০২৫ খ্রি.

27/01/2025

Address

Sylhet
3116

Telephone

+8801700942194

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moyshashy Austogram High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category