Sylhet Association of The Deaf

Sylhet Association of The Deaf

Share

Friday : 5:30 pm - 9:00 pm

18/06/2025

জেলা সমাজসেবা কমপ্লেক্সে সেমিনার
ভাতাভোগীদের জন্য ব্যাংকিং সেবা
সহযোগীকরণ করতে হবে ------------নিবাস রঞ্জন দাস
সিলেট বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস বলেছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়
সমাজ সেবা অধিদপ্তর সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। সিলেটে ব্যাংক এশিয়ার বিভিন্ন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সুবিধা ভোগীদের মধ্যে ভাতা বিতরণ কার্যক্রম
সহজী করনের জন্য সমাজ সেবা কর্মকর্তা সমাজকর্মীরা
নিরলস ভাবে কাজ করছেন। তিনি ব্যাংক এশিয়া কর্তৃপক্ষকে ভাতা কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সমাধান ও ভাতা বিতরণ সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি ১৮ জুন বুধবার বিকেলে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় ভাতা কার্যক্রম বাস্তবায়নে উদ্ভূত ও সমস্যা সমাধানে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যের কথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে ও সিলেট শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলমের সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।
সেমিনারে উপকার ভোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ব্যাংক এশিয়ার কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ পরিচালক (গ্রাহক সেবা) শাওন দাস, সিনিয়র সাংবাদিক হাজী হাজী এম আহমদ আলী, ব্যাংক এশিয়ার সিলেট রিজিয়নের প্রধান আব্দুস সালাম, সিলেট জেলা ব্যবস্থাপক আল আমিন,বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার মো:কামরুল ইসলাম, কানাইঘাট সমাজসেবা অফিসার মো:জিলানী, পৌর সমাজকর্মী মো:সাহেদ আহমদ আরবী ,সুব্রত বৈদ্য, আবু সুফিয়ান,৬ নং ওয়ার্ড সচিব রিপন দেব,১২ নং ওয়ার্ড সচিব দেলোয়ার হোসেন,১৭ নং ওয়ার্ড সচিব রাহাত খান লিমন,২৩ নং ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার,২৬নং ওয়ার্ড সচিব আব্দুল মালেক,২৭ নং ওয়ার্ড সচিব মো:আব্দুল্লাহ,৩৮ নং ওয়ার্ড সচিব আবু হুরায়রা ফাত্তাহ, ব্যাংক এশিয়া সিলেট জেলা পরিষদ এজেন্ট মো: জয়নাল আবেদীন, উপকার ভোগী সালাউদ্দিন আহমেদ, ফেরদৌসী ইয়াসমিন,
প্রমুখ।
এম. আহমদ আলী
সভাপতি
সিলেট বধির সংঘ

12/03/2025

বিসমিল্লাহির রাহমানীর রাহীম
আলোচনা সভা ও ইফতার মাহফিল
জনাব, মাহমুদ রেজা, লন্ডন প্রবাসী
শুক্রবার সময় ৫টায়
আয়োজন: সিলেট বধির সংঘ

07/02/2025

প্রতিবাদ্য: এক ভুবন এক ভাষা,
চাই সার্বজনীন ইশারা ভাষা
বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫
আলোচনা সভা প্রধান অতিথিঃ
জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ,
জেলা প্রশাসক, সিলেট।
আয়োজন: সিলেট বধির সংঘ

Protest: one language of one bhuban,
Want
Bangla Gesture Language Day 2021
Discussion meeting
Chief Guest: Mr. Mohammad Sher Mahbub
Murad, Deputy Commissioner, Sylhet.
Organized: Sylhet Deaf Association

20/01/2025
Photos from Sylhet Association of The Deaf's post 19/01/2025

Saleh Ahmad (S'lipak): Deputy Director of Sylhet District Social Service Office Md. Abdur Rafiq said, it is our humanitarian responsibility to stand by the poor people. Sylhet Badhir Sangh has fulfilled that duty by distributing winter clothes. He said that the Sylhet Deaf Association has no office of its own. Running the activities of the organization in the rented office. Members are deprived of educational opportunities up to SSC. They have employment problems. These issues will be discussed and cooperated as much as possible.
Sylhet District Social Service Office Deputy Director Md. Abdur Rafiq said the above words in the speech of the chief guest at the distribution ceremony of winter clothes at the city's Station Road office organized by the Sylhet Deaf Association on Friday (January 17) afternoon.
Senior journalist Haji M Ahmad Ali, President of the Deaf Association in Sylhet presided over the distribution ceremony of winter clothes, distinguished teacher Shihab Uddin Ahmed, General Secretary of the Association Asad Ahmed Mithu, Vice President Mohammad Simon, Joint General Secretary Dulal Mohammad Dastgir, Treasurer Minhaz Uddin Khan Roni, Sports Secretary Mustazab Uddin Khan Johnny, Library Secretary Moin Uddin Liton, Executive Member Saud Uddin Khan, Sanchita Majumdar, Farhad Ahmad Chowdhury, Sharif Ali, Imon Ahmad, Saleh Ahmad etc. were present

Photos from Sylhet Association of The Deaf's post 18/01/2025

সালেহ আহমদ (স’লিপক): সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সিলেট বধির সংঘ শীতবস্ত্র বিতরণ করে সেই দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, সিলেট বধির সংঘের কোন নিজস্ব কার্যালয় নেই। ভাড়া করা কার্যালয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। সদস্যরা এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের কর্মসংস্থানের সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট বধির সংঘের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটে বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি শিহাব উদ্দিন আহমদ, সংঘের সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু, সহ-সভাপতি মোহাম্মদ সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ দস্তগীর, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন খান রনি, ক্রীড়া সম্পাদক মুস্তাজাব উদ্দিন খান জনি, পাঠাগার সম্পাদক মইন উদ্দিন লিটন, কার্যকরী সদস্য সাউথ উদ্দিন খান, সঞ্চিতা মজুমদার, ফরহাদ আহমদ চৌধুরী, শরীফ আলী, ইমন আহমদ, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Photos from Sylhet Association of The Deaf's post 17/01/2025

সূধী, আজ ১৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় সিলেট বধির সংঘের উদ্যোগে নরীর স্টেশন রোডস্থ (হাজী শৌলুন হোসেন জামে মসজিদের পাশে ) কার্যালয়ে গরীব দুস্থদের মধ্যে শীত বস্ত্র ( কম্বল ) বিতরণের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নাকবেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আব্দুর রফিক এতে আপনার উপস্থিতি কামনা করি শুভেচ্ছান্তে

13/01/2025

সূধী,
আগামী ১৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় সিলেট বধির সংঘের উদ্যোগে নরীর স্টেশন রোডস্থ (হাজী শৌলুন হোসেন জামে মসজিদের পাশে ) কার্যালয়ে গরীব দুস্থদের মধ্যে শীত বস্ত্র ( কম্বল ) বিতরণের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নাকবেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব মোঃ আব্দুর রফিক এতে আপনার উপস্থিতি কামনা করি শুভেচ্ছান্তে

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


SYLHET DEAF ASSOCIATION, Station Road, South Surma
Sylhet
3100