06/04/2024
আলহামদুলিল্লাহ!
১৪৪৫/২০২৪ ঈসায়ী সনে হাজী রিফাত উল্লাহ ও খাদিজা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ত্বালেবে ইলেমদের শীর্ষনীয় ফলাফল 👇
1️⃣ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
মেধা তালিকা ৩টি সহ ১০টি মুমতাজ (A+)
জায়্যিদ জিদ্দান ১টি
জায়্যিদ ১টি
2️⃣ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
মেধা তালিকা ১টি সহ মুমতাজ ১২ টি
জায়্যিদ ১টি
3️⃣ রাবিত্বাতুল মাদারিসিল ইসলামিয়া বাংলাদেশ
মুমতাজ ৪ টি (A+)
প্রথম স্থান ৮ টি (জায়্যিদ জিদ্দান)
দ্বিতীয় স্থান ১ টি (জায়্যিদ)
সর্বমোট তিন বোর্ডে ৪টি সিরিয়াল (মেধা তালিকা) সহ ২৬ মুমতাজ, শতভাগ সাফল্য 😊❤️
বিশেষ দ্রষ্টব্য : একইজন ছাত্র একাদিক পরিক্ষায় অংশগ্রহণ করেও সাফল্য এনেছে।
আল্লাহ তায়া’লা ছাত্র উস্তাদ সবাইকে কবুল করুক,
মাদরাসার উন্নতি ও অগ্রগতিতে আরও তরক্কি দান করুন, আমিন ( #এডমিন_পোস্ট)
04/04/2024
আলহামদুলিল্লাহ! 🥰
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে, আমাদের মাদ্রাসার ছাত্রদের ফলাফল।
#পরীক্ষার্থী ১৩ জন
৩টি (মেধা তালিকা) সিরিয়াল সহ মোট ১০টি #মুমতাজ (A+) শতভাগ সাফল্য।
02/04/2024
আলহামদুলিল্লাহ! 🥰
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় হিফজ শিক্ষা বোর্ডের বার্ষিক পরিক্ষা-১৪৪৫/২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে,
এতে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান
হাজী রিফাত উল্লাহ ও খাদিজা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মোট ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে ১জন মেধা তালিকা সহ ১২ জন
#মুমতাজ ( A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে
আমরা তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
10/03/2024
আলহামদুলিল্লাহ!
আজ (১০/৩/২৪ইং) আমাদের মাদ্রাসার ৮ জন শিক্ষার্থী নাজারা শেষ করে হিফজ সবকে উত্তীর্ণ হয়েছে।
সকলের নিকট দু'আ চাই ছাত্রদের জন্য
আল্লাহ তায়া’লা যেন তাদেরকে কুরআনের প্রকৃত ধারক বাহক হিসাবে কবুল করেন।
17/02/2024
আলহামদুলিল্লাহ।
আজ ১৭ ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ শনিবার, আমদের হাজী রিফাত উল্লাহ ও খাদিজা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থী।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ 'র' ৪৭ তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে,
সকলের জন্য দু'আ চাই, আল্লাহ তায়া’লা যেন প্রত্যেক ছাত্রকে আশাতীত কামিয়াবি দান করেন।
15/02/2024
আলহামদুলিল্লাহ! ❤️🥰
আপনারা যেনে অবশ্যই আনন্দিত হবেন যে,
প্রত্যেক বছরের ন্যায়, এ বছরও আমাদের মাদ্রাসার ছাত্র যারা বোর্ড পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেকেই এক টানা পূর্ণ কোরআন মাজীদ শুনিয়েছে।
অনেকেই নির্ভুলভাবে পুরো ৩০ পারা কুরআন শুনাতে সক্ষম হয়েছে, আর নির্ভুলভাবে একটানা পুরো কুরআনুল কারিম শুনাতে পারা মহান আল্লাহ তায়া’লার একান্ত অনুগ্রহ ছাড়া অসম্ভব ব্যাপার।
অবিশ্বাস্য হলেও সত্য যে, তারা শুধু কয়েকটি জায়গায় শব্দের ভুল আর কয়েক জায়গায় পুনরাবৃত্তি করেছে।
যা হওয়ায়টাই স্বভাবিক।
আল্লাহ তা'আলা তাদেরকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। এবং তাদেরকে কুরআনের খাঁটি খাদেম হিসেবে কবুল করুন। দুনিয়া ও আখেরাতে নেয়ামতে ভরে উঠুক তাদের জীবন। আমিন।
তাছাড়া আরো বড় কথা হলো, আমাদের মাদ্রাসায় ৮ জন উস্তাদ, অনেকই প্রত্যেকের কাছে এক এক খতম করেও শুনিয়েছে, আলহামদুলিল্লাহ।
11/02/2024
আলহামদুলিল্লাহ।
আজ ১১ ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ রবিবার আমাদের মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থী।
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশ বাংলাদেশের,
বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে,
দু'আ চাই, আল্লাহ তায়া’লা যেন প্রতিটি ছাত্রকে আশাতীত কামিয়াবি দান করেন।
01/02/2024
আলহামদুলিল্লাহ
আমাদের মাদ্রাসার ছাত্র #মুঃ_তাওহীদুর_রহমান সময়ের সেরা হাফেজ কর্তৃক (১৫) আয়োজিত হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ ইং
ইয়েস কার্ড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তার জন্য দু'আ চাই, আল্লাহ কবুল করুন।
18/01/2024
আলহামদুলিল্লাহ! 🥰
আমাদের মাদ্রাসার ছাত্র িজ কর্তৃক আয়োজিত হিফযুল কুরআন প্রতিযোগিতায় আজকের সফলতা।
সফলতার এই দ্বারা অব্যাহত থাকুক।