City Model School

City Model School The ground of making ideal man. It is a high School. Class Play to 10. Campus-1: Noyapara, Modina Market, Sylhet. Campus-2: Kalibari, Modina Market, Syl

সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ।সিটি আদর্শ ফাউন্ডেশন, ৮নং ওয়ার্ড, সিলেট কর্তৃক আয়োজিত “সিটি মেধাবৃত্তি পরীক্ষা...
06/01/2026

সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ।

সিটি আদর্শ ফাউন্ডেশন, ৮নং ওয়ার্ড, সিলেট কর্তৃক আয়োজিত “সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এর ফলাফল প্রকাশ হয়েছে।

আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখে সিটি মডেল স্কুল মিলনায়তনে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক রাজন। এতে আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম চৌধুরী, বৃত্তি পরীক্ষা সমন্বয়ক, সিদ্ধার্থ দাশ ও প্রান্ত দাশ সহ ফাউন্ডেশন এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক অ্ন্যান্য সদস্যবৃন্দ।

এ বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৯২ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। যেখানে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৪ জন, সাধারণ ক্যাটাগরিতে ৩৬ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ৫২ জন।
উল্রেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৫খ্রিঃ তারিখে ৮নং ওয়ার্ড সহ সিলেট শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
*মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে বৃত্তিপ্রাপ্তদের চিঠি ও ফোনের মাধ্যমে জানানো হবে।

*ফলাফল কমেন্টে দেওয়া হয়েছে।

01/01/2026
24/12/2025
আজ সকালে সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সিটি আদর্শ ফাউন্ডেশন আয়োজিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।
20/12/2025

আজ সকালে সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সিটি আদর্শ ফাউন্ডেশন আয়োজিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।

সিটি মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫সিলেটের নোয়াপাড়া ক্যাম্পাসে সিটি মডেল ...
18/12/2025

সিটি মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫

সিলেটের নোয়াপাড়া ক্যাম্পাসে সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, আলিনগর, বিয়ানীবাজারের মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ওবায়দুল হক শাহীন এবং শাহখুররম ডিগ্রী কলেজ, টুকের বাজার, সিলেট-এর সহকারী প্রফেসর (ICT) জনাব আব্দুস শহিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি আদর্শ ফাউন্ডেশন ও সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক মো: আল ফাহাদ মোল্লা এবং সিনিয়র শিক্ষক লিংকন তালুকদার।
অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক প্রান্ত দাশ।
বক্তারা শিক্ষার্থীদের মনোবল ও নৈতিক উন্নয়নে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের প্রাপ্য পুরস্কারকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং অভিভাবক ও শিক্ষকরা আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠান শেষে সফলতার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং আগামীর শিক্ষাঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সিটি মডেল স্কুলে আগামীকাল হতে যাচ্ছে ৮নং ওয়ার্ডের সকল প্রতিষ্ঠানের মেধাবীদের মহা মিলনমেলা।
21/11/2025

সিটি মডেল স্কুলে আগামীকাল হতে যাচ্ছে ৮নং ওয়ার্ডের সকল প্রতিষ্ঠানের মেধাবীদের মহা মিলনমেলা।

সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার।স্থান: সিটি মডেল স্কুল, ক্যাম্পাস-২: নোয়াপাড়া, সিলেট। সময়: স...
19/11/2025

সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার।
স্থান: সিটি মডেল স্কুল, ক্যাম্পাস-২: নোয়াপাড়া, সিলেট।
সময়: সকাল ১০.০০ ঘটিকা।

Address

Kalibari
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801744303029

Alerts

Be the first to know and let us send you an email when City Model School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to City Model School:

Shortcuts

Share

Category