ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড

Share

Yaqubi Hifzul Quran Board is the board of the institutions of memorizing Quran (Hifz Madrasah's) in Bangladesh, founded by Allama Fultali (R.)

Photos from ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড's post 16/01/2026

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কর্তৃক আয়োজিত 'প্রতিভার সন্ধানে' জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী ছাত্রদের “পুরস্কার বিতরণ অনুষ্ঠান” শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর ১৮তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে অনুষ্ঠিত হয়।

১৫ জানুয়ারি, ২০২৬, বৃহস্পতিবার
ফুলতলী ছাহেব বাড়ি, জকিগঞ্জ, সিলেট

15/01/2026

LIVE | শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ১৮তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ২০২৬ | লাইভ সম্প্রচার।
18th Anual Isale Sawab Mahfil for Shamsul Ulama Hadrat Allama Abdul Latif Chowdhury Saheb Qiblah Fultali [RH.]
Check our Youtube:https://youtube.com/

15/01/2026

LIVE | শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ১৮তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ২০২৬ | লাইভ সম্প্রচার।

18th Anual Isale Sawab Mahfil for Shamsul Ulama Hadrat Allama Abdul Latif Chowdhury Saheb Qiblah Fultali [RH.]

Check our Youtube:https://youtube.com/

Photos from ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড's post 07/01/2026

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের "জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫" এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কতৃক প্রতিভার সন্ধানে "জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫" এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে।

বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে (০৭ জানুয়ারি, ২০২৫ বুধবার) সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ ও সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের যৌথ পরিচালনায় উত্তীর্ণদের বিজয়ী স্মারক প্রদান করেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এমএ) মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সকালে প্রতিযোগিতা পরিদর্শন করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
এতে আরও উপস্থিত ছিলেন, লতিফিয়া এতিমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিকুর রহমান, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ সেলিম, হাফিজ ছায়ফুল আলম, হাফিয মাও. বুরহান উদ্দিন, হাফিজ মুহাম্মদ আজাদ আলী, বোর্ডের অফিস সম্পাদক মাও. সাইদুর রহমান।
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের ৮৫০টি মাদরাসার ৯ হাজার শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য হতে ১৩৫৯ জন প্রতিযোগী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ী ৮০জন প্রতিযোগী সেমিফাইনালে অংশগ্রহণ করেন। সেমিফাইনালে বিজয়ী ৪২জনকে নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনালে ৪২ জনের মধ্য হতে ২১জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে বিজয় লাভ করেন।

হিফয তাকমীল জামাতে ১ম স্থান অর্জন করেন কুলাউড়া উপজেলাধীন এম জি হিফযুল কুরআন একাডেমী’র ছাত্র মাহবুবুর রহমান রাদি, ২য় স্থান অর্জন করেন ছাতক উপজেলার কেজাউরা হাফিযিয়া মাদরাসার ছাত্র মোজাম্মিল আহমদ, ৩য় স্থান অর্জন করেন সিলেট সদর উপজেলাধীন সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র মো. ইয়ামিন রহমান এবং বিশেষ স্থান অর্জন করেন, শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযিলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র সালমান ফার্সি শিহাব ও মো. রিফাত মিয়া এবং ছাতক উপজেলাধীন খারগাঁও মৌলভী নাছির উদ্দিন র. হাফিযিয়া মাদরাসার ছাত্র তাহমিদ হাসান।

হিফয উচ্চ মাধ্যমিকে ১ম স্থান অর্জন করেন, বিশ্বনাথ উপজেলাধীন হাসানাইন তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র রেদোয়ান আহমদ, ২য় স্থান অর্জন করেন সিলেট সদর উপজেলাধীন সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান, ৩য় স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র হাবিবুর রহমান মারজান এবং বিশেষ স্থান অর্জন করেন বিশ্বনাথ উপজেলাধীন নতুন হাবড়া বাজার হাফিযিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. নাবিল হোসেন ও ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র হুসাইন আহমদ তানভীর।

হিফয মাধ্যমিকে ১ম স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র আব্দুল্লাহ আল মুয়াজ , ২য় স্থান অর্জন করেন শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযিলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র তামিম হোসেন অপূর্ব, ৩য় স্থান অর্জন করেন জকিগঞ্জ উপজেলাধীন মোশাহিদিয়া হিফযুল কুরআন মাদরাসার ছাত্র মুহিব্বুল ইসলাম রেদওয়ান এবং বিশেষ স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন খারগাঁও মৌলভী নাছির উদ্দিন র. হাফিযিয়া মাদরাসার ছাত্র নাহিদ আহমদ ও মাহফুজ আল সাইফ।

হিফয ইবতেয়ীতে ১ম স্থান অর্জন করেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র আরাফাত হুসেন তুহেল, ২য় স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন শাহজালাল দারুস সুন্নাহ হাফিযিয়া মাদরাসার ছাত্র মো. রিজওয়ান, ৩য় স্থান অর্জন করেন দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর আদর্শ হাফিযিয়া মাদরাসার ছাত্র মেহদী হাসান শাহরান এবং বিশেষ স্থান অর্জন করেন ছাতক উপজেলাধীন শাহজালাল দারুস সুন্নাহ হাফিযিয়া মাদরাসার ছাত্র তাওহিদুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ উপজেলাধীন তানযিলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র শাহ উবায়দুর রহমান।

বিচারকের দায়িত্বপালন করেন শাহজালাল রহমানিয়া দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির, মাদরাসা-ই দারুল মোস্তাফা’র শিক্ষক হাফিয মাও. আব্দুল মুকিত, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসা ধারন-এর প্রধান শিক্ষক হাফিয আব্দুল আজিজ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক হাফিয মাও. জাকির হুসাইন, হাসানাইন তাহফিযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা ইউসুফ মো. শাহান, সাওতুল মদীনা তাহফিযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আশফাকুজ্জামান আদনান, ছালেহ আহমদ মহসিন উদ্দিন হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয রওনক আহমদ জামি।

07/01/2026

Live 🔴
৪র্থ অধিবেশন

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কর্তৃক আয়োজিত 'প্রতিভার সন্ধানে' জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর গ্রান্ড ফাইনাল।

তারিখ: ৭ জানুয়ারি, ২০২৬, বুধবার

07/01/2026

Live 🔴
৩য় অধিবেশন

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কর্তৃক আয়োজিত 'প্রতিভার সন্ধানে' জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর গ্রান্ড ফাইনাল।

তারিখ: ৭ জানুয়ারি, ২০২৬, বুধবার

07/01/2026

Live 🔴
২য় অধিবেশন

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কর্তৃক আয়োজিত 'প্রতিভার সন্ধানে' জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর গ্রান্ড ফাইনাল।

তারিখ: ৭ জানুয়ারি, ২০২৬, বুধবার

07/01/2026

Live 🔴

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কর্তৃক আয়োজিত 'প্রতিভার সন্ধানে' জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর গ্রান্ড ফাইনাল।

তারিখ: ৭ জানুয়ারি, ২০২৬, বুধবার

06/01/2026

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান করা যাচ্ছে।

Photos from ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড's post 05/01/2026

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর সেমিফাইনাল সম্পন্ন

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। আজ ৫ জানুয়ারি ২০২৫, সোমবার নগরীর টিবি গেইটে অবস্থিত মুহাম্মদীয়া ইসলামিয়া হাফিযিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সেমিফাইনালে উত্তীর্ণদের বিজয়ী কার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

মুহাম্মদীয়া ইসলামিয়া হাফিযিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা সৈয়দ কুতবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, লতিফিয়া এতীমখানা হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আশিকুর রহমান প্রমুখ।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


ফুলতলী ছাহেব বাড়ী, জকিগঞ্জ, সিলেট
Sylhet