Try to learn something

Try to learn something Education

10/04/2023

'Empathy, Sympathy, Apathy' - এই তিনটে শব্দের সঠিক বাংলা পরিভাষা কী কী?

Empathy= সহানুভূতি। অন্যের দুঃখ, বেদনা, সুখ এর জায়গায় নিজেকেও একই জায়গায় অনুভব করা, নিজেকে একই জায়গায় কল্পনা করা।

Sympathy= করুণা, দরদ, সমবেদনা, সহানুভূতি। অন্যের দুঃখে, কষ্টে আপনার দুঃখ প্রকাশ, খারাপ লাগা প্রকাশ করা এবং শান্তনা প্রকাশ করা।

Apathy= অনীহা, অনাগ্রহ, উদাসীনতা(indifference)। অন্যের সুখ, দুঃখে আপনার কিছু যায় আসে না।

Empathy এবং Sympathy দুটি সমার্থক শব্দ হলেও কিছুটা পার্থক্য আছে।Sympathy এর চেয়ে Empathy বেশি আবেগপ্রবণ, বেশি আন্তরিক।

ধন্যবাদ !
সংগৃহীত

08/04/2023

"Probably" এবং "Possibly" মধ্যে কি পার্থক্য আছে?

আমরা অনেকেই এই দুটা শব্দ নিয়ে সমস্যাতে পড়ে থাকি, আর বুঝতে পারি কখন Probably ব্যবহার করবো আর কখনি বা Possibly ব্যবহার করবো।

চলুন তাহলে দেখে নেওয়া যাক!

Probably মানে হল - সম্ভবত আর, Possibly মানে হল - সম্ভবত।

আমরা সাধারণত এখানেই গোলমাল পাকিয়ে ফেলি।

সহজ করে বলছি।

উদাহরণ দিয়ে বলিঃ আপনি নিশ্চিত যে আপনি আগামীকাল বাড়ি যাবেন, যুদি আল্লাহ্‌ না করুন আপনার কোণ অনাকাক্ষিত দুর্ঘটনা ঘটে। এই ক্ষেত্রে আপনি Possibly ব্যবহার করবেন।

I will Probably go to the village tomorrow.

আমি আগামীকাল সম্ভবত গ্রামে যাবো। [ যাবেন নিশ্চিত ] ...।

একইভাবে আপনি যুদি নিশ্চিত না যে আপনি আগামীকাল গ্রামে যাবেন কিনা সে ক্ষেত্রে আপনি Possibly ব্যবহার করবেন।হতে পারে আপনার কাজ আছে অথবা আপনার যাবার ইচ্ছা নেই।

I will Possibly go to the village tomorrow.

আমি আগামীকাল সম্ভবত গ্রামে যাবো। [ যাবেন কিনা নিশ্চিত না ]

সংগৃহীত

আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে রসগোল্লার নাম শুনেননি বা রসগোল্লা কোনো সময় খাননি সে ব্যাপারটা আমাদেরকে খুবই অবাক করবে।...
07/04/2023

আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে রসগোল্লার নাম শুনেননি বা রসগোল্লা কোনো সময় খাননি সে ব্যাপারটা আমাদেরকে খুবই অবাক করবে। বাঙালি আর রসগোল্লা কে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা হয়। অর্থাৎ বাঙালির সুখ-দুঃখ সব কিছু নিয়েই রসগোল্লা। বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে রসগোল্লা।

রসগোল্লার ইংরেজি শব্দ হলো "সিরাপ ফিল্ড রোল" (Syrup filled roll) তবে গুগলে রসগোল্লা কে Resgulla বলা হয়। তো বন্ধুরা এবার যদি কেউ আপনাকে এরকম প্রশ্ন করে আপনাকে জব্দ করতে চায়, তাহলে আপনি তার মুখের উপর এর উত্তরটা দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা রসগোল্লার ইংরেজি শব্দটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট এ জানাতে পারেন আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট এ জানাবেন।
information

07/04/2023
13/07/2022

জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজন

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরেরবেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর সাময়িকভাবে হয়তো ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনে। একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভিজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির করা জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

৮. বাচ্চাদের এসিডিটি কম হয়, তাই একদম সম্ভব না হলে, খালিপেটে জ্বরের ঔষধ দিতে পারবেন।

৯. জ্বর হলে বাচ্চা এক আধটু বমি হতে পারে, কিছু জ্বরের ঔষধেও বাচ্চাদের বমি হয়। এসব ক্ষেত্রে বমির ঔষধ লাগে না, প্রয়োজনে জ্বরের ঔষধ পাল্টান। ঔষধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে বমি করলে ১৫/২০ মিনিট পর আবার ঔষধটটুকু খাওয়াতে হবে।

ডেঙ্গু সিজন এখন। পাশাপাশি করোনার প্রকোপ আবার বাড়ছে।কাজেই সন্দেহ হলেই আশেপাশে ডাক্তার এর পরামর্শ নিন।
ডাঃ রাজীব দেবনাথ।

11/07/2022

কুইজ-১১/০৭/২২

১/মেঘমল্লার গ্রন্থের রচয়িতা কে?
ক। আখতারুজ্জামান ইলিয়াস
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ। সৈয়দ মুজতবা আলী

২/রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?
ক। কাব্যগ্রন্থ
খ। গল্পগ্রন্থ
গ। প্রবন্ধগ্রন্থ
ঘ। উপন্যাস

ধন্যবাদ

09/07/2022

কুইজ-০৯/০৭/২২
---------------
১/মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
ক। রাজশাহী
খ।জয়পুরহাট
গ।যশোর
ঘ। ঢাকা

২/মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় স্থাপিত হয়?
ক। মেহেরপুর
খ। কলকাতা
গ। ঢাকা
ঘ৷ চট্টগ্রাম

ধন্যবাদ

08/07/2022

কুইজ
---------------------------

১/ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ক।স্পেন
খ।জার্মানী
গ।গ্রিস
ঘ। যুক্তরাজ্য
২/মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কয়টি ছিল?
ক।১১
খ।৬০
গ।৬৪
ঘ।৭৮
ধন্যবাদ

03/07/2022

কুইজ
---------------
১/'স্ত্রী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক.বিণতা
খ.অঙ্গনা
গ.মোহিনী
ঘ.ধাত্রী

২/'আবিল' এর সমার্থক শব্দ কোনটি?
ক.স্বচ্ছ
খ.স্বাভাবিক
গ.অস্বাভাবিক
ঘ.কলুষিত

ধন্যবাদ

02/07/2022

কুইজ
-------------
১/'পালট' শব্দের অর্থ কি?
ক.পাইলট
খ. প্রত্যাবর্তন
গ.পায়ের গোড়ালী
ঘ. তত্ববিধান

২/'তক্ষক' শব্দের অর্থ কি?
ক.চোর
খ.কাঠুরে
গ.প্রবঞ্চক
ঘ.ছুতার

ধন্যবাদ

28/06/2022

কুইজ দুইজ
------------------
১/অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্থী কে ছিলেন?
ক।হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
খ।এ কে ফজলুল হক
গ।খাজা নাজিমুদ্দিন
ঘ।আবুল হাশেম

২/বাংলাদেশের তৈরি সর্বপ্রথম ল্যাপটপের নাম কি?
ক।পিপীলিকা
খ।দোয়েল
গ।আসুস
ঘ।অ্যাভিটা
চেষ্টা করুন জানার জানানোর😊

Address

Sylhet

Telephone

+8801860062554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Try to learn something posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category