গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় Goalabazar Adarsha High School

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় Goalabazar Adarsha High School

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়  Goalabazar Adarsha High School গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। গোয়

20/04/2026

আগামীকাল থেকে শুরু হওয়া এস এস সি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।

12/04/2026

আসসালামু আলাইকুম / আদাব

সম্মানিত এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবিকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে, আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রি. থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকে সামনে রেখে আগামী ১৬ এপ্রিল, রোজ বৃহস্পতিবার বিকেল ২.০০ ঘটিকার সময় এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সভার আয়োজন করা হয়েছে। আপনাদের সন্তানের স্বার্থে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা- ২০২৬গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়বিজ্ঞান অলিম্পিয়াড ১ম স্থান অ...
11/04/2026

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা- ২০২৬
গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
বিজ্ঞান অলিম্পিয়াড
১ম স্থান অধিকার করেছে মো: আরিফ আহমদ (১০ম শ্রেণি)
প্রকল্প উপস্থাপনে ২য় স্থান
এবং কুইজ প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছে।
সকল শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন।

01/04/2026

গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের ১০ম শ্রেণির সকল সম্মানিত অভিভাবক দের কে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনার সন্তান কে নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলেদের উপস্থিতি খুবই কম।আপনারা সময় পেলে স্কুলে আসবেন,আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল।
মোহাম্মদ আশরাফ আলী
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
আজকের উপস্থিতি :
তারিখ: ০১/০৪/২০২৬
মোট শিক্ষার্থী =৬৩
উপস্থিত = ১৭

অভিভাবক ও পরীক্ষার্থী  সকলকেই সচেতন হতে হবে।
28/03/2026

অভিভাবক ও পরীক্ষার্থী সকলকেই সচেতন হতে হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওসমানী নগর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে দু'টি ইভেন্ট এ গোয়ালা বাজার আদর্শ ...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওসমানী নগর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে দু'টি ইভেন্ট এ গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ১ম স্থান অর্জন করে।
অভিনন্দন আমার স্কাউট এর সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষক মো: আনোয়ার হোসেন ও একলিম উদ্দিন স্যার কে।

23/03/2026

এতদ্বারা সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওসমানীনিগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ২৪ শে মার্চ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণে আগ্রহীরা যথা সময়ে উপজেলা অডিটরিয়ামে উপস্থিত থাকতে হবে।।
অরতিযোগিতার বিষয়ঃ

৬ষ্ঠ-৮ম : মহান মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
৬ষ্ঠ-১০ম - রচনা প্রতিযোগিতা (মহান মুক্তিযুদ্ধ)

যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো।

দেশ ও প্রবাসের সকল আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার সকল সহকর্মী, অভিভাবক, ও আমার প্রানপ্রিয় শিক্ষার্থী সহ সবাই কে ঈদুল ফ...
20/03/2026

দেশ ও প্রবাসের সকল আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার সকল সহকর্মী, অভিভাবক, ও আমার প্রানপ্রিয় শিক্ষার্থী সহ সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ জন,সাধারণ গ্রডে ৪ ...
25/02/2026

গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায়
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ জন,
সাধারণ গ্রডে ৪ জন।
অভিনন্দন তোমাদের সবাইকে।
মোহাম্মদ আশরাফ আলী
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের  পক্ষ থেকে সকল  ভাষা শহীদদের প্রতি বিনম্র  শ্র...
21/02/2026

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

হোম ভিজিট, ১ম দিন।গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নেওয়া, নিয়মিত ...
06/02/2026

হোম ভিজিট, ১ম দিন।
গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নেওয়া, নিয়মিত স্কুলে আসা,ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করা,অভিভাবকদের সাথে মতবিনিময়, বাড়িতে নিয়মিত পড়ার টেবিলে বসছে কি না, সেই ব্যাপারে অভিভাবকদের মতামত নেওয়া ইত্যাদি বিষয় সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে হোম ভিজিট।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ৩টি গ্রুপে ভাগ হয়ে কার্যক্রম শুরু হয়েছে।
অভিভাবকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া গেছে।
আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
সকল অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারা আপনার সন্তান কে নিয়মিত স্কুলে পাঠাবেন, এবং একটু খোজ খবর নিবেন বাড়ি থেকে বেড়িয়ে আসার পর স্কুলে নিয়মিত আসে কি না।
আমার সকল শিক্ষার্থী ভাল ফলাফল অর্জন করুক এটাই আমাদের প্রত্যাশা।

মোহাম্মদ আশরাফ আলী
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়।

Address

Sylhet
3124

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় Goalabazar Adarsha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় Goalabazar Adarsha High School:

Shortcuts

Share

Category