Hazrat Shahjalal High School,Islampur,Sylhet

Hazrat Shahjalal High School,Islampur,Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hazrat Shahjalal High School,Islampur,Sylhet, High School, ISLAMPUR, SYLHET CITY CORPORATION, SYLHET, Sylhet.

স্কুল জীবনের শেষ দিন, কিন্তু স্মৃতিগুলোর শেষ নেই। প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি আর বন্ধুত্ব আজও হৃদয়ে গেঁথে আছে। বিদায় বলতে কোনো ভাষা নেই, শুধু মনে মনে বলি।
ধন্যবাদ, স্কুল, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো ।
Thank you Everyone 🌴

EllN Code 130414

কয়েকদিন পরেই আমাদের প্রিয় হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয় তার পথচলার ৫০ বছর পূর্ণ করবে। অর্ধশতকের এই দীর্ঘ যাত্রা শুধু একটি...
15/05/2026

কয়েকদিন পরেই আমাদের প্রিয় হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয় তার পথচলার ৫০ বছর পূর্ণ করবে। অর্ধশতকের এই দীর্ঘ যাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের বয়সের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর স্মৃতি, স্বপ্ন, হাসি-কান্না এবং অসংখ্য মানুষের নীরব ত্যাগ।
কিছুদিন আগে বলেছিলাম, এই বিশেষ সময়টাকে সামনে রেখে আমি আমার প্রিয় শিক্ষকদের নিয়ে লিখবো। কারণ একটি বিদ্যালয়কে শুধু তার ভবন, মাঠ কিংবা নাম দিয়ে মনে রাখা যায় না; কিছু মানুষ থাকেন, যাঁদের ছাড়া বিদ্যালয়ের স্মৃতিগুলো যেন অপূর্ণ থেকে যায়।
সেই ধারাবাহিকতায় আজ লিখছি শ্রদ্ধেয় এনায়েত উল্লা স্যারকে নিয়ে।
কিছু মানুষকে আমরা ছোটবেলায় পুরোপুরি বুঝতে পারি না। তখন আমরা শুধু তাঁদের দায়িত্ব দেখি, গাম্ভীর্য দেখি, দূর থেকে তাঁদের উপস্থিতি অনুভব করি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে নতুন করে বুঝতে শেখা যায়। বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, তখন হঠাৎ করেই মনে হয়—না, তিনি শুধু একজন প্রধান শিক্ষক ছিলেন না; তিনি নীরবে অনেক বড় কিছু ছিলেন।
স্কুলজীবনে তাঁকে আমরা প্রধান শিক্ষক হিসেবেই দেখতাম। তাঁর মধ্যে এক ধরনের ব্যক্তিত্ব ছিল, যা দূর থেকেও অনুভব করা যেত। খুব বেশি কথা বলতেন না, খুব বেশি নিজেকে প্রকাশও করতেন না। কিন্তু তাঁর উপস্থিতি মানেই ছিল এক ধরনের শৃঙ্খলা, গাম্ভীর্য এবং দায়িত্বের অনুভূতি।
ছোটবেলায় হয়তো সেই গাম্ভীর্যকে একটু ভয়ই লাগত। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি, সব ভালোবাসা শব্দ দিয়ে প্রকাশ পায় না।
কিছু ভালোবাসা নীরব হয়।
কিছু যত্ন দূর থেকে দেওয়া হয়।
আর কিছু মানুষ আছেন, যাঁরা নিজের দায়িত্বের মাঝেই স্নেহ প্রকাশ করেন।
তিনি ছিলেন ঠিক তেমনই।
আমি ব্যক্তিগতভাবে তাঁর স্নেহ পেয়েছি। তিনি আমাকে আদর করতেন। বিষয়টা হয়তো তখন খুব সাধারণ মনে হয়েছিল। কিন্তু আজ সময়ের দূরত্বে দাঁড়িয়ে মনে হয়—একজন প্রধান শিক্ষকের শত ব্যস্ততার মাঝেও কোনো শিক্ষার্থীর প্রতি আলাদা খেয়াল রাখা মোটেও ছোট বিষয় নয়।
হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর পথচলা। এই বিষয়টা যতবার ভাবি, ততবার মনে হয়—তিনি শুধু একটি প্রতিষ্ঠানে কাজ করেননি; তিনি একটি প্রতিষ্ঠানের বেড়ে ওঠার সাক্ষী ছিলেন।
প্রায় দেড় যুগ ধরে তিনি এই বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। একটি বিদ্যালয় শুধু ইট, দেয়াল আর শ্রেণিকক্ষ দিয়ে তৈরি হয় না; সেখানে মানুষের সময় জমা থাকে, ত্যাগ জমা থাকে, ভালোবাসা জমা থাকে। আমার বিশ্বাস, এই বিদ্যালয়ের কোথাও না কোথাও তাঁর সময়, শ্রম আর নীরব ভালোবাসার ছাপ রয়ে গেছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। কিন্তু তাঁর মাঝে কখনো কোনো কৃত্রিমতা দেখিনি। বরং ছিল সংযম, ব্যক্তিত্ব এবং গভীর দায়িত্ববোধ।
আজ তিনি অবসর জীবন পার করছেন।
কিন্তু কিছু মানুষকে অবসরপ্রাপ্ত মনে হয় না।
কারণ তাঁরা পদ থেকে বিদায় নেন, দায়িত্ব থেকে বিদায় নেন—মানুষের স্মৃতি থেকে নয়।
আজ স্কুলের কথা মনে পড়লে বহু মুখের ভিড়ে তাঁর মুখটাও ভেসে ওঠে। তখন মনে হয়, মানুষকে বুঝতে মাঝে মাঝে অনেক সময় লাগে।
আজ বিদ্যালয়ের অর্ধশতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মনে হয়—বিদ্যালয় শুধু ভবন দিয়ে গড়ে ওঠে না; কিছু মানুষ নীরবে একটি প্রতিষ্ঠানকে প্রাণ দিয়ে যান।
শ্রদ্ধেয় এনায়েত উল্লা স্যার আমার কাছে শুধু একজন প্রধান শিক্ষক নন।
তিনি একটি সময়ের নাম।
তিনি একটি ব্যক্তিত্ব।
তিনি স্মৃতির ভেতরে থাকা এক নীরব গাম্ভীর্য।
আর জীবনের কিছু মানুষ আছেন, যাঁদের মূল্য মানুষ সময় পেরিয়ে আরও গভীরভাবে বুঝতে শেখে। ✍️
কয়েকদিন পরেই আমাদের প্রিয় হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয় তার পথচলার ৫০ বছর পূর্ণ করবে। অর্ধশতকের এই দীর্ঘ যাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের বয়সের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর স্মৃতি, স্বপ্ন, হাসি-কান্না এবং অসংখ্য মানুষের নীরব ত্যাগ।

লিখা - প্রাক্তন শিক্ষার্থী ❤️

এসএসসি পরীক্ষা ২০২৬:পরীক্ষা শুরু ২১ এপ্রিল ২০২৬পরীক্ষা সমাপ্তি ২০ মে ২০২৬পরীক্ষার সময়  সকাল ১০টা থেকে শুরুব্যবহারিক পরী...
16/01/2026

এসএসসি পরীক্ষা ২০২৬:

পরীক্ষা শুরু ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষা সমাপ্তি ২০ মে ২০২৬
পরীক্ষার সময় সকাল ১০টা থেকে শুরু
ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুন ২০২৬
প্রবেশপত্র বিতরণ পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে
পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে.

গোলাপগঞ্জের গাছ থেকে পড়ে গুরু*তর আ*হত নাঈম, বাঁচাতে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান ..গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপর থেকে প...
05/11/2025

গোলাপগঞ্জের গাছ থেকে পড়ে গুরু*তর আ*হত নাঈম, বাঁচাতে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান ..
গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপর থেকে পড়ে নাঈম আহমদ (১৮) নামের এক যুবক গু*রুতর আ*হত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে এ ঘটনাটি ঘটে।

নাঈম আহমদ ইয়াগুল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। সে তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল।

জানা যায়, নাঈম আহমদ ইয়াগুল গ্রামে একটি গাছের ডাল কাটতে উঠলে হঠাৎ অসাবধান বসত মাটিতে পড়ে যায়। এসময় তার মাথা ৩/৪ জায়গায় ফেটে যায়। এছাড়াও একটি পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করে।

নাঈমের চিকিৎসা চলমান রাখতে অনেক টাকার প্রয়োজন। নাঈমের পরিবার আর্থিক অবস্থা খারাপ থাকায় তার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পিতা ইউসুফ আলী। নাঈমকে বাচাঁতে সাহায্যের জন্য যোগাযোগ করুন ০১৭১০-৭৭৯৭৯৬ এই নাম্বারে।

কি অবস্থা সবার??
02/11/2025

কি অবস্থা সবার??

08/10/2025

বিগত কয়েকদিন আগে হার্ট অপারেশন রুগী নাঈমার অসহায়ত্ব দেখে একটি ভিডিও পোস্ট করেছিলাম। আটনারা অনেকেই বোনটির পাশে দাড়িয়েছেন। যারা সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখন পর্যন্ত অপারেশনের পর্যাপ্ত টাকা সংগ্রহ হয় নি। নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব দিয়ে বোনটির পাশে থাকার অনুরোধ থাকলো।

বিঃদ্রঃ ভিডিওতে সে নিজের মোবাইল নাম্বার যুক্ত করে দিয়েছে তাই যেকোনো সহযোগিতা করতে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন।

COPY POST

30/09/2025

আমি ফিরে আসতে চাই মাতৃভূমিতে...


www.earki.co

16/09/2025

নাম সায়মা । তার খুবই বিরল একটি রোগ হয়েছে।এটি জাপানিজ একটি রোগ, যাকে বলে "Takayasu arteritis" (pulseless disease)। এটি একটি দুর্লভ অটোইমিউন রোগ যেখানে শরীরের বড় বড় ধমনীগুলো (বিশেষ করে aorta এবং তার প্রধান শাখাগুলো) প্রদাহগ্রস্ত হয়ে যায়। এর ফলে ধমনীগুলো সরু হয়ে যায়, রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, আর শেষ পর্যন্ত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না।বাংলাদেশে মাত্র ৪ জন রোগী আছে এটার। সায়মার অবস্থা খুবই খারাপ। মাত্র ৭-৮ লাখ টাকা হলে মানুষটার প্রান বেঁচে যাবে। মেয়েটির বাবাও নেই। আমরা কি পারি তার চিকিৎসার ব্যবস্থা করতে? নাহলে বাচবেনা ইয়ং এই মানুষটা

📱 সায়মার ফোন নাম্বারে বিকাশ আছে। 01312054412। এখানে সেন্ড করতে পারেন

🏦 অথবা সায়মার আম্মুর একাউন্টে পাঠাতে পারেন। MST NAZMA BEGUM, Account number: 701732753398, Branch: Shamsernagar, Moulvibazar, division: Sylhet

ভেরিফাই করতে চাইলে সায়মার এড্রেসে গিয়ে তাঁকে দেখে আসতে পারবেন। গ্রাম: কেচুলুটি, ডাক : শমশের নগর, থানা : কমলগঞ্জ, মৌলভীবাজার

আমাদের সবার ছোট্ট সহায়তা একটি জীবন বাঁচাতে পারে। দয়া করে শেয়ার করুন ও সহযোগিতা করুন।

13/09/2025

এই বোনটির কথা শুনুন 🥲
সে আমাদের হযরত শাহজালাল রঃ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী

সহযোগিতা করতে তার সাথে সরাসরি যোগাযোগ করুন

01317872677 (বিকাশ তার পারসোনাল)

আর নিজে না পারলে শেয়ার করে অন্যের কাছে শেয়ার করুন।

বিস্তারিত

*আসসালামু আলাইকুম,*

আমি *নাঈমা আক্তার*, বয়স ২০ বছর, সিসিক ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
আমি *হযরত শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ এ এসএসসি দিয়েছি এবং *স্টেইট কলেজ* থেকে ২০২৪ সালে *এইচএসসি পাস* করেছি।

প্রায় *৬ মাস ধরে* আমি একটি জটিল *হার্টের রোগে*
ভুগছি। বিভিন্ন ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে কোনো উন্নতি
না পেয়ে অবশেষে *ঢাকা হার্ট ফাউন্ডেশনে* রেফার করা হয়।
ডাক্তাররা রিপোর্ট দেখে নিশ্চিত করেছেন —
আমার *হার্টে বড় ছিদ্র (Large ASD)* এবং *ফুসফুসে উচ্চ
রক্তচাপ (Pulmonary Hypertension)* ধরা পড়েছে।


ডাক্তার বলেছেন, *অপারেশন ছাড়া আমার সুস্থ হওয়ার সম্ভবনা নেই*
কিন্তু অপারেশনের জন্য
প্রায় ৩ লক্ষ্য টাকার প্রয়োজন। আমার পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।

🛑 তাই অপারক হয়ে আপনাদের কাছে হাত বাড়িয়ে সাহায্য চাচ্ছি। 🙏🙏
*আপনার ছোট্ট সহযোগিতা আমার জন্য নতুন জীবনের আশার আলো।

*দয়া করে শেয়ার করুন এবং যার যতটুকু সম্ভব সাহায্য করুন।*

*রুগীর সাথে যোগাযোগ: ০১৩১৭৮৭২৬৭৭
মোবাইল নাম্বার টি তাদের বিকাশ করা আছে।

22/07/2025

সরকার দাবি মেনে নিয়েছে এখন কারা আন্দোলন অন্য দিকে নিতে চাইতেছে এটা সবার বুঝে ফেলা উচিৎ ।

SSC Result 2025
10/07/2025

SSC Result 2025

Address

ISLAMPUR, SYLHET CITY CORPORATION, SYLHET
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 16:20
Tuesday 08:00 - 16:20
Wednesday 08:00 - 16:20
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 16:20
Sunday 08:00 - 16:20

Telephone

+8801725808712

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Shahjalal High School,Islampur,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hazrat Shahjalal High School,Islampur,Sylhet:

Shortcuts

Share

Category