19/08/2026
আলো স্কুল ক্যাম্পাস ২, বাগবাড়িতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, চিন্তাশক্তি ও প্রতিযোগিতামূলক মনোভাবকে উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞান ও দক্ষতা বিকাশে লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা করে আসছেন।
আয়োজনের অংশ হিসেবে আলো স্কুল ক্যাম্পাস ২ এর নিবেদিতপ্রাণ শিক্ষকদের সম্মাননা জানাতে নির্বাচিত শিক্ষকদের “Best Teacher” পুরস্কার প্রদান করা হয়।