04/07/2026
শোক বিজ্ঞপ্তি
এতদ্বারা জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মোঃ আব্দুল খালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম শিক্ষক দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষাদান কার্যক্রমে নিয়োজিত ছিলেন। তাঁর ইন্তেকালে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুমের মরদেহ আগামীকাল সকাল ১১:০০ ঘটিকায় বিদ্যালয় মাঠে আনা হবে, যাতে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীগণ শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল রোববার আসরের নামাজের পর থানাবাজার ফুরকানিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজায় সকলের উপস্থিতি ও মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হলো।
আল্লাহ্ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
আদেশক্রমে
বিদ্যালয় কর্তৃপক্ষ
জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়
জকিগঞ্জ, সিলেট।