20/12/2025
নামজারি আবেদন করার সময় যে সকল কাগজের মূল কপি প্রয়োজন হয় তা হলো-
১) দলিল
=> অবশ্যই মূল দলিল/ মূল দলিলের অবিকল নকল দিয়ে আবেদন করতে হবে। কোনো ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
=> সরাসরি রেকর্ডীয় মালিক হতে জমি হস্তান্তর না হলে সে ক্ষেত্রে বায়া দলিল প্রয়োজন হবে।
(দলিলের ১ম পাতা ও শেষ পাতার উভয় পৃষ্ঠা অবশ্যই পিডিএফ ফাইলে থাকতে হবে। )
২) উত্তরাধিকার সনদ ও অন্যান্য প্রত্যয়ন পত্র
=> (উত্তরাধিকার সনদ অবশ্যই মূল কপি দিবেন।)
(চেষ্টা করবেন ৩ মাসের অধিক যেন ওয়ারিশ সনদ না হয়।)
ওয়ারিশ সনদ এখন অনলাইনকৃতও হয়, সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করলে যেন সত্যতা মিলে তা মিলিয়ে দেখা জরুরি। চেষ্টা করবেন অনলাইন ওয়ারিশ সনদ প্রদান করতে।
৩) বাটোয়ারা/বন্টননামা দলিল:
=> যদি সকল উত্তরাধিকার একই খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করতে চান তাহলে চেয়ারম্যান/ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ প্রশাসক কর্তৃক উত্তরাধিকার সনদ হলেই হবে।
=> আর যারা নিজেদের অংশ আলাদাভাবে নামজারি করতে ইচ্ছুক সেক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা দলিল থাকতে হবে।
=> আবেদনে অবশ্যই বাটোয়ারা দলিলের মূল কপি স্ক্যান করে আবেদন করবেন।
৪) খতিয়ান/ পর্চার কপি সাথে আনতে হবে।
৫) পূর্বের কোনো খতিয়ান /বুঝারত পর্চা ইত্যাদি প্রদান করতে হবে। (প্রযোজ্য ক্ষেত্রে)
৬) একক নামজারি আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সাথে আনাতে হবে।
যৌথ নামজারীর ক্ষেত্রে একজনের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং বাকীদের ছবি, জন্মনিবন্ধন / পাসপোর্ট / জাতীয় পরিচয়পত্র থাকলে হবে।
৭) প্রতিনিধি আবেদনের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
মনে রাখবেন মূল কাগজের স্ক্যান কপি আবেদনে না দিলে নামজারি আবেদন বাতিল হতে পারে। ভবিষ্যতে কেউ মিস কেইস করলে কিংবা দেওয়ানী মামলা করলে কোর্টকে ভুল বুঝিয়ে ভূমিদস্যু তার পক্ষে রায় নিতে পারে।
নিরাপদ ভূমি ব্যবস্থাপনার জন্য চাই সকল ডকুমেন্টস এর মূল কপির অনলাইন আপলোড।
👉অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?
খাজনা দেয়ার জন্য নি¤œলিখিত পেপার এর প্রয়োজন হবে:
১. সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি
২. পূর্ববর্তী দাখিলার কপি
৩. জাতীয় পরিচয়পত্র
৪. জমির অবস্থান অনুযায়ী-বিভাগ,জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং।
৫. মোবাইল নাম্বার
দলিল-দখল-দাখিলা ঠিক,
মালিকানাও ঠিক।
প্রচারে: ভূমিসেবা সহায়তা কেন্দ্র - রেনেসাঁ এন্টারপ্রাইজ, মিডটাউন কমপ্লেক্স, রিকাবীবাজার, সিলেট। ০১৭৮৯-২৭৭৯৬৬/০১৭১৫-২৯৪০৪০