03/06/2024
বাদশাগঞ্জ সরকারী বিদ্যালয়ের স্বনামধন্য, প্রথিতযশা ও কিংবদন্তি তুল্য প্রধান শিক্ষক, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হাজার হাজার ছাত্র ছাত্রীর আদর্শ জীবন গড়ার কারিগর, যাঁর হাত দিয়ে তৈরি হয়েছে অসংখ্য প্রখ্যাত আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনা অফিসার, পুলিশ অফিসার, সৈনিক, পুলিশ, শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, ব্যাবসায়ী, আমলা, রাজনীতিবিদ,প্রবাসী,ইসলামিক স্কলার, বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নাগরিক।
শুধু ঐতিহ্যবাহী সেলবরষ পরগণা নয়- শুধু ধর্মপাশা উপজেলা নয়, শুধু সুনামগঞ্জ জেলা নয়, মেঘালয় পাদদেশে, হিমালয় থেকে বয়ে আসা সুরমা বিধৌত বৃহত্তর সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের এক কিংবদন্তি তুল্য শিক্ষক হচ্ছেন তিনি।
তাঁর ছাত্রদের মধ্যে অনেকেই লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়ার মত জায়গা সহ সারাবিশ্বে আলো ছড়াচ্ছেন।
তাঁর দুই ছাত্র বাংলাদেশ পুলিশের দুটি রেঞ্জের প্রধান হিসেবে পুলিশে নেতৃত্ব দিচ্ছেন তাছাড়াও সেনাবাহিনীর অফিসার, সৈনিক, ব্যাংকার, আমলা হিসেবে ভালো অবস্থানে তার ছাত্রছাত্রীরা....
মেডিকেল প্রশাসনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত তাঁর ছাত্ররা পৌঁছে গিয়েছেন।
তাছাড়াও স্থানীয় ব্যাবসা-বাণিজ্য,সাংবাদিকতা, কৃষি, রাজনীতি সহ প্রায় সকল পেশায় রয়েছেন তাঁর হাজার হাজার ছাত্র।
সংসদে এখনো এমপি হিসেবে রয়েছেন তাঁর ছাত্র!
অত্র অঞ্চলের তিনি ছিলেন একজন অভিভাবক।
পরম শ্রদ্ধেয় শিক্ষা গুরু জনাব শামসুদ্দিন আহমেদ স্যার (এমএ, এমএড) অসুস্থ হয়ে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি আছেন।
মহান আল্লাহ তাআলা স্যারকে পরিপূর্ণ সুস্হতা দান করে হাইয়্যাতে তাইয়্যেবা প্রদান করূন। আমীন।
লিখাঃ আমিন আফ্রিদি চৌধুরী